এক্সপ্লোর

Food Safety : 'আমিষ সম্পর্কে মানুষের ঘৃণা তৈরি করতেই এত পচা মাংস উদ্ধার' সরকারের বিরুদ্ধে বিস্ফোরক TMC, পাল্টা বিজেপি

স্মিতা পাণ্ডে জানিয়েছেন, এখনও পর্যন্ত মোট ১৬১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। দ্বিতীয় দিনে সর্বোচ্চ ৫২০ কেজি খাবার নষ্ট করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আশাবুল হোসেন, ঐশী মুখোপাধ্যায়, সত্যজিৎ বৈদ্য,কলকাতা  : জেলা থেকে কলকাতা । বিভিন্ন রেস্তোরাঁর রান্নাঘর যেন বিপদগুহা। প্রশাসনিক  হানায়  উদ্ধার হচ্ছে  নষ্ট হওয়া পচা মাছ কিংবা মাংস উদ্ধার হয়েছে বলে দাবি প্রশাসনের। কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে জানিয়েছেন, এখনও পর্যন্ত মোট ১৬১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। দ্বিতীয় দিনে সর্বোচ্চ ৫২০ কেজি খাবার নষ্ট করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এই অভিযানকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক বাগযুদ্ধ। দুর্গাপুজোর সময় বাঙালি কোথায় কী খাবে, কী খাবে না, তা নিয়ে মধ্যপ্রদেশের বাগেশ্বর ধামের প্রধান সন্ত, স্বঘোষিত ধর্মগুরু ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর মন্তব্যও নতুন করে বিতর্ক তৈরি করেছে। তিনি সরাসরি বাঙালির খাদ্যাভ্যাসকে নোংরা বলে দেগে দেন। বলেন, নবরাত্রির সময় দুর্গাপুজোর  প্যান্ডেলের কাছাকাছি আমিষের স্টল বসে। তা নাকি নোংরা , অপবিত্র ! এই মন্তব্য ঘিরে এখন সরগরম রাজ্য রাজনীতি।  

একদিকে যখন বিভিন্ন রেস্তোরাঁর রান্নাঘর থেকে পচা মাছ-মাংস উদ্ধার হচ্ছে, ঠিক তখনই  স্বঘোষিত ধর্মগুরু ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর মন্তব্য ! এই দুই ঘটনার সমাপতনের পিছনে বিশেষ কারণ দেখছে তৃণমূল ও সিপিএম। তৃণমূলের 'কালীঘাট-তৃণমূল'-এর মুখপাত্র অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালিয়ে সেখান থেকে পচা মাংস, পচা মাছ পাওয়া যাচ্ছে, এমন একটি ন্যারেটিভ তৈরির চেষ্টা চলছে। তাঁর অভিযোগ, এর পিছনে RSS এবং বিজেপির একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, ' বিভিন্ন রেস্তোরাঁতে যে অভিযান চলছে, এবং প্রতিনিয়ত একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা হচ্ছে, যে সেখান থেকে পচা মাংস, পচা মাছ ইত্যাদি পাওয়া যাচ্ছে, এর পিছনে আমরা নির্দিষ্টভাবে মনে করি, যেটা RSS, বিজেপি একটি সুর্নিদিষ্ট পরিকল্পনা রয়েছে, বাঙালির যে স্বাভাবিক খাদ্যাভ্যাস, তার মধ্যে আমিষের যে ব্যবহার, সেটাকে কোথাও না কোথাও আঘাত করা। একটা ভয় ধরিয়ে দেওয়া। যে আমিষ খাওয়া মানেই সেখানে কোথাও পচা, কোথাও সংক্রমিত খাবার ইত্যাদি।'তাঁর দাবি, বাঙালির স্বাভাবিক খাদ্যাভ্যাসের মধ্যে আমিষের যে ব্যবহার, সেটাকে কোথাও না কোথাও আঘাত করা হচ্ছে।      

একই সুর সিপিএম বিধায়ক মুস্তাফিজুর রহমানের গলাতেও। তাঁর বক্তব্য, প্রথমে বাগেশ্বর বাবার মতো মানুষকে নিয়ে এসে আমিষ তত্ত্ব হাজির করা, তারপর রেস্তোরাঁগুলিতে হানা, এর মাধ্যমে মানুষকে ভয় ধরানো হচ্ছে। এটি RSS এবং বিশ্ব হিন্দু পরিষদের কাজ।

তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের পাল্টা বক্তব্য, তৃণমূল সবেতেই রাজনীতি আনে। তিনি বলেন,'তৃণমূল সবেতে রাজনীতি আনে। আমরা আমিষভোজী, আমিষ বন্ধ করব কী করে। কিন্তু তাই বলে কি ভাগার থেকে খাব? আজই তো দু-পিস ইলিশ খেয়েছি।' 

সব মিলিয়ে খাবার-দাবার নিয়ে প্রশাসনিক অভিযান, আমিষ-নিরামিষ বিতর্ক এবং তাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর, নতুন করে উত্তপ্ত রাজ্যের রাজনীতি। 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget