ভর্তি হতে হচ্ছে ICU-তে, হচ্ছে ডায়ালিসিস, পচা-বাসি মাংস খাওয়ার ভয়ঙ্কর পরিণাম! কী বলছেন চিকিৎসকরা?
এই খাবার চুপচাপ শরীরের কতটা ক্ষতি করছে? এতদিন যে খাবার আমাদের পেটে গেল, তার কী হবে? এই খাবার নিঃশব্দে শরীরের কতটা ক্ষতি করতে পারে?

ঝিলম করঞ্জাই, কলকাতা : কোথাও মেয়াদ উত্তীর্ণ পচা মাংস, কোথাও মেয়াদ উত্তীর্ণ খাবার, কোথাও খাবারে ব্যবহার হচ্ছে বিষাক্ত রং । সপ্তাহব্যাপী অভিযানের পর চল্লিশটি সংস্থাকে সাসপেন্ড করেছে কলকাতা পুরসভা । এই খাবার চুপচাপ শরীরের কতটা ক্ষতি করছে? এতদিন যে খাবার আমাদের পেটে গেল, তার কী হবে? এই খাবার নিঃশব্দে শরীরের কতটা ক্ষতি করতে পারে? কী বলছেন চিকিৎসকরা?
ডা. প্রভাসপ্রসূন গিরি বলছেন, পচা মাংস পাওয়া যাচ্ছে, জীবাণুর ছত্রাক জন্মে গিয়েছে, পচা মাছ পাওয়া যাচ্ছে - এগুলো শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক । এর ফলে ফুড পয়জনিং হচ্ছে ... ফুড পয়জনিং থেকে টক্সিন শরীরের মধ্যে চলে যেতে পারে । টক্সিক শক সিনড্রোম হতে পারে। সিভিয়ার ডায়রিয়া হতে পারে। সেকেন্ডারি রেনাল ফেইলিউর থেকে মাল্টি অর্গান ডিসফাংশন, হতে পারে এমন মারাত্মক কিছুও। চিকিৎসক জানালেন, এমন বিষাক্ত খাবারের প্রতিক্রিয়া থেকে এমন অসুস্থ হয়ে পড়েছেন মানুষ, যে, আইসিইউ-তেও ভর্তি হতে হয়েছে। বড়দের ক্ষেত্রে এরকম দু তিনটে খবরও তাঁরা পেয়েছেন বলে জানালেন চিকিৎসক। ওইরকম জায়গায় খাবার খেয়ে ডায়ালিসিস চলছে, আইসিইউ-তে ভর্তি হচ্ছে এরকম ঘটনাও ঘটেছে।
গত জুন মাসে বিশ্ব খাদ্য সুরক্ষা দিবসে একটি রিপোর্ট প্রকাশ করে বিশ্ববাসীকে সতর্ক করেছে হু ( WHO ) । রিপোর্টে বলা হয়েছে দূষিত এবং অসুরক্ষিত খাবার বড় রকমের স্বাস্থ্য সংকট তৈরি করেছে বিশ্বে । দূষিত এবং অসুরক্ষিত খাবার খেয়ে প্রতি বছর প্রায় পনেরো লক্ষ মানুষের মৃত্যু হচ্ছে গোটা পৃথিবীতে । পরিসংখ্যান বলছে, প্রতি বছর ৮৬ কোটিরও বেশি মানুষ অসুস্থ হয়ে পড়ছেন এই ধরনের খাবার খেয়ে । আর এই দূষণের কারণ শুধু ব্যাকটেরিয়া বা ভাইরাস নয়, রাসায়নিকও ।
চিকিৎসক বিপ্রেশ চক্রবর্তী জানালেন, ' খাবারটা যদি ফ্রেশলি ইউজ না করে স্টেল বা বাসি বা স্টোর রাখা হয়, তাহলে তা থেকে ফুড পয়জনিং হতে পারে। হতে পারে অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস । এগুলো কিছু ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশন থেকে হয় ।... হঠাৎ করে বমি শুরু হয়ে গেল, লুজ মোশন স্টার্ট হয়ে গেল, বিভিন্ন রকমের ইনফেকশন হওয়ার চান্সগুলো বাড়বে ।'
পুষ্টিবিদ স্বাগতা মুখোপাধ্যায় বলছেন, ' এতটা পরিমাণে ফাঙ্গাস বা এতটা পরিমাণে তার মধ্যে জীবাণু রয়েছে যেটা হয়তো আমাদের শরীরে প্রবেশ করছে ... আমাদের হজমে সমস্যা হচ্ছে , ডাইজেশনে সমস্যা হচ্ছে ... সব খাবার তো হাই ফ্লেমে বা খুব বেশি ফ্রাই করে বা অনেকক্ষণ ফুটিয়ে রান্না হয় না । সুতরাং আমরা কিন্তু জীবাণুটা খেয়ে ফেলছি ।
Before You Go
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'






















