এক্সপ্লোর

RG Kar case : আর জি কর কাণ্ডে স্ক্যানারে অভীক দে, তদন্তের নির্দেশ রাজ্যপালের, ঠিক কী অভিযোগ ?

Inquiry Against Abhik Dey : আর জি কর ফাইলস খুলতেই স্ক্যানারে অভীক দে। এবার চিকিৎসক অভীক দে'র বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ রাজ্যপালের।

কলকাতা : আর জি কর ফাইলস খুলতেই স্ক্যানারে অভীক দে। এবার চিকিৎসক অভীক দে'র বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ। থ্রেট কালচার-সহ একাধিক অভিযোগে বিভাগীয় তদন্তের নির্দেশ। অভীক দে'র বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ রাজ্যপালের। কীভাবে সার্ভিস কোটায় স্নাতকোত্তরে ভর্তি অভীক দে? এই বিষয় নিয়েও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 

সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভীক দে-র বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ ছিল আগে থেকেই। থ্রেট কালচারে অভিযুক্ত অভীকের বিরুদ্ধে ৩২টি অভিযোগ ছিল! 'পোস্ট গ্রাজুয়েট ট্রেনি হিসেবে SSKM-এ অভীকের জয়েনিংয়েও বেনিয়ম ! গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে কাজ না করেই বিশেষ কোটায় SSKM-এ পোস্ট গ্রাজুয়েট ট্রেনি হিসেবে যোগ। পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি হিসেবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেননি অভীক। এই ধরণের ভুরি ভুরি অভিযোগ ছিল চিকিৎসক অভীক দে'র বিরুদ্ধে। এবার তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল

কী কী অভিযোগ অভিকের বিরুদ্ধে?
RG কর কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর একের পর এক বড় পদক্ষেপ নিচ্ছে সরকার। ৩ পুলিশ কর্তাকে বহিস্কার করার পর এবার নজর অভিকের দিকে। থ্রেট কালচার, মর্গে দুর্নীতি, চিকিৎসকদের বদলির ক্ষেত্রে হস্তক্ষেপ, দু’বছর ধরে নিয়মিত ক্লাস না করা, হাজিরা না দেওয়া, রিপোর্ট জমা না দেওয়া, রোগী না দেখা-সহ একাধিক অভিযোগ ছিল। বেআইনি ভাবে হস্টেলে গিয়ে জুনিয়রদের ভয় দেখানোর প্রমাণ মিলেছে অভীকের বিরুদ্ধে। রাজ্যজুড়ে বিভিন্ন মেডিক্যাল কলেজে থ্রেট কালচারে অভিযুক্ত অভীক। পরীক্ষা ও নম্বর গরমিলেও হস্তক্ষেপ করেছেন সন্দীপ ঘোষ-ঘনিষ্ঠ অভীক। 

কীভাবে নাম প্রকাশ্যে আসে?
অভয়া কাণ্ডের সময় সেমিনার রুমে দেখা গিয়েছিল এই চিকিৎসককে। একটি লাল জামা পরে সেমিনার রুমে অর্থাৎ অপরাধ স্থলে তাঁকে ঘুরতে দেখা গিয়েছিল। তখন উঠে আসে অভীক দে’র নাম। ৯ অগাস্ট আর জি কর কাণ্ডের পর ১১ অগাস্ট বর্ধমান মেডিক্যালে গভীর রাতে জুনিয়রদের সঙ্গে বৈঠক করেন অভীক। তাঁর বিরুদ্ধে স্বাস্থ্য ভবনের ৪ সদস্যের তদন্ত কমিটির রিপোর্টে উল্লেখ ছিল। 

আরও পড়ুন - আর জি কর মামলা নিয়ে বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের, এবার কী নির্দেশ আদালতের?

উল্লেখ্য, RG কর কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ''তিন জন পুলিশ কর্তাকে সাসপেন্ড করা নয়, এই ঘটনার বিরুদ্ধে সঠিক ব্যবস্থা না নেওয়া, টাকা দেওয়া, এই সব দিকটি নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। এর পারিপার্শিক যা আছে, যেমন ফোন-এর কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট এগুলো সব বার করা হবে। তখন যারা অফিসার ছিলেন তাঁদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, কোনও মন্ত্রী, মুখ্যমন্ত্রী তাদের কোনও নির্দেশ ছিল কিনা সব বার করা হবে।''

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Advertisement

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget