Abhaya Mother Ratna Debnath:" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Abhaya Mother BJP MLA Ratna Attacks Abhaya Manch : অভয়া মঞ্চকে আক্রমণ বিজেপি বিধায়ক রত্না দেবনাথের, কী বললেন অভয়ার মা ?

কলকাতা: “টিকিটিকি, ছারপোকা” বলে অভয়া মঞ্চকে আক্রমণ করল অভয়ার পরিবার। আন্দোলনকে নিয়ে এদিন তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপি বিধায়ক রত্না দেবনাথ । এদিন অভয়ার মা বলেন, ' এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা..ওগুলি ইট মারলেই ঠিক হয়ে যাবে। ওগুলি কোনও কথাই না। ওরা কোনওদিনও কিছুতে আসতে পারবে না।ওদের সময় যা হয়েছে, মানুষ কি ভুলে গেছে সেগুলি ? কিছু ভোলেনি মানুষ। আমার মেয়েকে নিয়ে, ওরা পায়ের তলার মাটিটা শক্ত করতে চেয়েছিল। সেটা ওরা পারেনি, সেইজন্যই আমার উপর সবসময় অত্যাচার করে।আমাদের এখনকার মুখ্যমন্ত্রী, তিনি আমার সঙ্গে আছেন। এবং বিচার আমি পাব। এই বিশ্বাস আমার আছে। তাই ওদের সঙ্গে আমি নামতে যাবো না কখনও।’
" কাকিমা যদি কালো হিট দেন, ওদের তো মাথা পেতে গ্রহণ করা উচিত অভয়া মঞ্চের", প্রতিক্রিয়া কুণাল ঘোষের
মমতা তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ বলেন, 'কাকিমা যদি কালো হিট দেন, ওদের তো মাথা পেতে গ্রহণ করা উচিত অভয়া মঞ্চের। আজকে যদি অভয়া মঞ্চকেই কাকিমা বলেন কালো হিট দেওয়ার, অভয়া মঞ্চের উচিত শান্তির জল নেওয়ার মতো হাঁটু গেড়ে বসে সেই হিট, কাকিমা এরকম স্প্রে করবেন, আর ওদের নীচে মাথা নিচু করে গ্রহণ করা।' চিকিৎসক তমোনাশ চৌধুরী বলেন, অভয়ার ন্যায়বিচারের দাবিতে যে আন্দোলন চলছে উনি (শুভেন্দু অধিকারী) তো আমাদের সাথেই আছেন। উনি তো অভয়ার ন্যায়বিচার চাইছেন। তাই আমরা কেন একসাথে এই দাবিটা আদায় করতে পারব না?'
"আমি বলতে পারি না, প্রশাসনিক প্রধান হিসেবে সুপ্রিম কোর্টের সামনে গিয়ে আন্দোলন করতে"
অপরদিকে, সন্দীপ ঘোষের জামিনে আপত্তি তুলে অভয়া মঞ্চের রাস্তায় নামা নিয়ে নিশানা করেছেন শুভেন্দু অধিকারীও। মুখ্যমন্ত্রী এদিন বলেন,আমি এর সঙ্গে একমত। কিন্তু এখানে রাস্তায় না নেমে উনি (সন্দীপ ঘোষ) তো সুপ্রিম কোর্টে বেল পেয়েছেন। আমি বলতে পারি না, প্রশাসনিক প্রধান হিসেবে সুপ্রিম কোর্টের সামনে গিয়ে আন্দোলন করতে। কিন্তু স্থানটা নির্বাচন করতে হবে ওঁকে। যে সন্দীপ ঘোষ বেলটা কোথায় পেয়েছে, কেন পেয়েছে, কারা দিয়েছেন। সেখানে গিয়ে আন্দোলন করুক। এখানে মিডিয়াতে ফুটেজ খাওয়ার জন্য না করে, আপনাদের যা কাজ সেটা করুক।' অভয়াকাণ্ডে কি ফের নতুন করে আন্দোলন দেখবে এই শহর? নাকি রাজনীতির অতলে চাপা পড়ে যাবে সবটাই? উঠে এসেছে প্রশ্ন।
Before You Go
Suvendu Adhikari | "নাম ও নিশান দুটোই মুছে গেছে", তৃণমূলকে আক্রমণে মুখ্যমন্ত্রী | TMC News






















