এক্সপ্লোর

RG Kar Case: ষষ্ঠীর পর সপ্তমী, আজও 'অভয়া পরিক্রমা'য় বাধা পুলিশের, গার্ডরেল ভেঙে এগোচ্ছেন আন্দোলনকারীরা..

RG Kar Case Abhaya Poricroma: ষষ্ঠীর পর সপ্তমী,  আজও অভয়া পরিক্রমায় বাধা পুলিশের,

কলকাতা: ধর্মতলা মোড়ে অভয়া পরিক্রমায় বাধা পুলিশের। গন্তব্য ছিল উত্তর কলকাতা।  ষষ্ঠীর পর সপ্তমী,  আজও অভয়া পরিক্রমায় বাধা পুলিশের। সপ্তমীর সন্ধ্যেয় মিছিলে আপত্তি পুলিশের। যদিও পুলিশের বাধা অগ্রাহ্য করে গার্ডরেল ভেঙে এগিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। 

এদিন এক আন্দোলনকারী বলেন,' বাধা আমরা প্রতিবারই পেরোব। এবং এই অনৈতিক যেগুলি করা হচ্ছে, সরকারের পক্ষ থেকে, তার তো কোনও ভিত্তি নেই। ফলে কীসের উপর ভিত্তি করে আমাদের প্রতিবার আটকানো হবে ? এটাই আমরা জানতে চাই পুলিশের কাছে।' গতকাল জুনিয়র ডাক্তারদের অভয়া পরিক্রমা নিয়ে ধুন্ধুমারকাণ্ড হয়েছিল ধর্মতলায়। গাড়ি বেরতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। জুনিয়র ডাক্তারদের পাশাপাশি সরব হন সাধারণ মানুষও। কখনও আটকে দেওয়া হল মিনিডোর । কখনও চাবি কেড়ে নেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে।এক জুনিয়র চিকিৎসক বলেন, ওঁরা জানত যে আমরা ম্য়াটাডোরে যাব। কিন্তু, তখন ওঁরা মানা (বারণ) করেনি যে ম্য়াটাডোরে করে যাওয়া যাবে না। এখন এসে বলছে যে না পণ্য়বাহী গাড়ি যাবে না। কখনও পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালেন আন্দোলনকারীরা।আবার কেউ ধরেছিলেন পুলিশের পা।
 
পুলিশের পা ধরে অনুমতির আবেদন জানিয়েছিলেন যিনি, সেই মহিলার বক্তব্য, বাধ্য হলাম, মনুষ্যত্ব জাগাতে। যে আমি ওনাকে বললাম, আমার ৫৬ বছর বয়স। হয়তো আপনার বয়স আমার থেকে কম। আমি বড় হয়ে আপনার পায়ে ধরছি। যাতে এটা না বলতে পারে যে, পুলিশের গায়ে হাত উঠেছে। আমরা মহিলা হয়ে, ওনার মনুষ্যত্ব জাগানোর জন্য এটুকুই অনুরোধ করেছি যে, আপনি ওই গাড়ির চাবিটা খুলে দিন। আমরা ৪৫ মিনিট ধরে ওনাকে অনুরোধ জানাচ্ছি। যে এটা তো এমন নয় যে ঠেলে নিয়ে যাব। কিন্তু উনি কোনও কথাই বলছেন না। শেষঅবধি আমরা চেষ্টা করলাম, যদি মনুষ্যত্ব একটা জাগানো যায়, কিন্তু সেখানেও ব্যর্থ !'

যদিও নিজের সিদ্ধান্তে গতকালও অটুট ছিল কলকাতা পুলিশ। এদিন কলকাতা পুলিশের তরফে বলা হয়েছে, এইরকম কোনও অনুমতি ছিল না। তাই আমরা কোনও অনুমতি ছাড়া, এই ধরনের মিছিলকে কোথাও যেতে দিতে পারি না। সেই জন্য এর আগেও ওনাদেরকে সেন্ট্রালে আটকানো হয়েছে। ওনারা ,সেটা শোনেননি। ওনারা সেখান থেকে বেরিয়ে, কয়েকজন এসেছেন। তো তাঁদেরকে এখানে আটকাতে বাধ্য করা হয়েছে।.. কোনটা ঠাকুর দেখার ভিড় আর কোনটা মিছিল, সেটা বোঝাই যায়। আমরা সেটা বুঝতে পারছি। সেই জন্য আমরা এনাদের আটকেছি।' 

 
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক

ভিডিও

New Market Hotel Fire News: শরীরে নেই পোড়া দাগ, তাও কীভাবে মৃত্যু ৯ জনের? হাসপাতাল সূত্র যা বলছে...
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget