এক্সপ্লোর

RG Kar Case: ধামাচাপা দিতে ষড়যন্ত্র? RG কর নিয়ে আদালতে দাবি করল CBI, পাল্টা প্রশ্ন সন্দীপের আইনজীবীর

Kolkata News: শুক্রবার আর জি কর-কাণ্ডে আদালতে রিমান্ড লেটার পেশ করে CBI.

আবীর দত্ত, কলকাতা: আর জি করের ঘটনা ধামাচাপা দিতে চেয়েছিলেন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল? আদালতে এমনই দাবি করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI. আর জি কর-কাণ্ডে শিয়ালদা আদালতে পেশ করা রিমান্ড লেটারে CBI-এর দাবি, সন্দীপ ও অভিজিতের মোবাইল ফোনের কল রেকর্ড থেকে স্পষ্ট, ঘটনা ধামাচাপা দিতে চেয়েছিলেন তাঁরা। তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশের ভূমিকাও তাদের স্ক্যানারে রয়েছে বলে জানিয়েছে CBI. (RG Kar Case)

শুক্রবার আর জি কর-কাণ্ডে আদালতে রিমান্ড লেটার পেশ করে CBI. সন্দীপ, অভিজিৎ এবং সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কেও ভার্চুয়ালি শিয়ালদা আদালতে পেশ করা হয়। সেখানে সন্দীপ ও অভিজিতের তিনটি মোবাইল ফোনের ফরেন্সিক রিপোর্ট খতিয়ে দেখার উল্লেখ করেন CBI-এর আইনজীবী। আদালতে তিনি দাবি করেন যে, মোবাইলের ফোন কল থেকে মনে হচ্ছে সন্দীপ ও অভিজিৎ ঘটনা চেপে যেতে চেয়েছিলেন। তথ্য়প্রমাণ নষ্ট বা নষ্ট করার চেষ্টা হয়েছে কি না তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশের ভূমিকাও গোয়েন্দাদের স্ক্য়ানারে রয়েছে। (Sandip Ghosh)

চিকিৎসকের ধর্ষণ-খুনে ধৃত সঞ্জয় রায়কে আশ্রয় দেওয়া হয়েছিল কি না তাও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে CBI. এর পাল্টা টালা থানার প্রাক্তন ওসি অভিজিতের আইনজীবী বলেন, "CBI বলছে, ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। সঞ্জয়কে আশ্রয় দেওয়ার সম্ভাবনাও খতিয়ে দেখছে তারা। কিন্তু এগুলি তো জামিনযোগ্য ধারা এবং প্রমাণ সাপেক্ষ? ওঁরা (CBI) যেমন চাইছেন, তেমন উত্তর দিলেই কি ভাল হতো? "

আদালতে সন্দীপের আইনজীবী বলেন, "CBI বলুক, কবে মোবাইল ফোন ও টালা থানার CCTV ফুটেজ ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হয়েছিল? CBI সরাসরি অভিযোগ করছে ঘটনা চেপে যাওয়ার চেষ্টা হয়েছে বলে। কিন্তু কী চেপে যাওয়ার চেষ্টা হয়েছে, তা বলুক।" আপাতত ১৮ অক্টোবর পর্যন্ত সন্দীপ, অভিজিৎ এবং সঞ্জয়ের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। (Kolkata News)

এ নিয়ে যদিও বিজেপি এবং তৃণমূলের মধ্যে তরজা চলছেই। আর জি করের ঘটনায় সরাসরি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। যদিও তৃণমূল নেতা কুণাল ঘোষের বক্তব্য, "আদালতে CBI যা বলছে, তা প্রাথমিক পর্যায়ে বলেই থাকে। আসলে কী হয়েছে, তা ভবিষ্যতে দেখা যাবে। গোটাটাই তদন্তের বিষয়। CBI বার বার বলছে খতিয়ে দেখছে। খতিয়ে দেখতে কত ক্ষণ লাগে! অবিলম্বে চার্জশিট পেশ করুক CBI."

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: বার্থ-ডেথ সার্টিফিকেট রেজিস্ট্রেশন পেতে এই কাজ করতে হবে, নতুন নিয়ম জানালেন মুখ্যমন্ত্রী
বার্থ-ডেথ সার্টিফিকেট রেজিস্ট্রেশন পেতে এই কাজ করতে হবে, নতুন নিয়ম জানালেন মুখ্যমন্ত্রী
Live News Update : NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP'র বৈঠক, কী আপডেট ?
NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP'র বৈঠক, কী আপডেট ?
NEET-UG পরীক্ষায় প্রশ্নফাঁস , কড়া পর্যবেক্ষণ সুপ্রিমকোর্টের, কেন্দ্রকে কী জানালেন বিচারপতিরা?
NEET-UG পরীক্ষায় প্রশ্নফাঁস , কড়া পর্যবেক্ষণ সুপ্রিমকোর্টের, কেন্দ্রকে কী জানালেন বিচারপতিরা?
NEET Protest : প্রশ্নফাঁস বিতর্কে উত্তাল রাজধানী, প্রভাব পড়বে এ রাজ্যেও? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন ...
প্রশ্নফাঁস বিতর্কে উত্তাল রাজধানী, প্রভাব পড়বে এ রাজ্যেও? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন ...

ভিডিও

INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট
Shivmandir Rath Yatra 2026: দক্ষিণ কলকাতার শিবমন্দিরের উদ্য়োগে শুরু হল 'রথের মেলা ২০২৬', চলবে চারদিন
CJP Protest: আন্দোলনের ঝাঁঝ যেমন বাড়ছে, আন্দোলনকারী ছাত্রদের পাশে দাঁড়াচ্ছেন একের পর এক তারকা
Ghantakhanek Sange Suman
Ghantakhanek Sange Suman |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget