এক্সপ্লোর
আর জি কর ফাইলস খোলার পরেই CBI দফতরে নির্মল ঘোষ, 'কার নির্দেশে, কেন গিয়েছিলেন', প্রশ্নের মুখে তৃণমূল নেতা

আর জি কর ফাইলস খোলার পরেই CBI দফতরে নির্মল ঘোষ, 'কার নির্দেশে, কেন গিয়েছিলেন', প্রশ্নের মুখে তৃণমূল নেতা
Source : ABPLive
আর জি কর ফাইলস খোলার পরেই CBI দফতরে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক। নিউটাউনের CBI দফতরে নির্মল ঘোষ, চলছে জিজ্ঞাসাবাদ। আর জি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক ধর্ষণ-খুনের মামলায় হাজিরা প্রাক্তন তৃণমূল বিধায়কের। ঘটনার দিন নির্মল ঘোষের ভূমিকা সম্পর্কে জানতে চায় CBI।
এনডিসিসি বিল্ডিংয়ের ১০-১১ তলায় সিবিআই দফতরে এদিন যান নির্মল ঘোষ। এসআইআটির সদস্যরা পানিহাটি শ্মশানে যান। সূত্রের খবর, তদন্ত করতে গিয়ে একাধিক বার নির্মল ঘোষের নাম উঠে আসে। এর আগেও এই নির্মল ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিল অভয়ার পরিবার।
Before You Go
Kali Puja 2026 | কালীপুজোর পরদিনও বীরভূমের নন্দীকেশ্বরী মন্দিরে ভক্তদের ভিড় | ABP Ananda






















