এক্সপ্লোর

RG Kar News: সুরক্ষার ব্যবস্থা করা হচ্ছে, কাজে ফেরা উচিত জুনিয়র ডাক্তারদের, বার্তা মুখ্যসচিবের

RG Kar News: এদিন মুখ্যসচিব মনোজ পন্থ বলেন, 'সিসিটিভি ক্যামেরা বসানোর ক্ষেত্রে তো সমস্যা হল একসঙ্গে এতগুলি সিসিটিভির সাপ্লাই পাওয়া কঠিন হচ্ছিল।

কলকাতা: দেড়দিন পার, আর জি কর কাণ্ডের বিচার চেয়ে ধর্মতলায় অনশনে জুনিয়র চিকিৎসকরা। ১০ দফা দাবিতে শনিবার রাত সাড়ে ৮টা থেকে চলছে আমরণ অনশন। এই আবহে এদিন সাংবাদিক বৈঠক থেকে অনশনরত চিকিৎসকদের বার্তা দিলেন রাজ্যের মুখ্যসচিব। কাজে ফেরার কথাও বলেন তিনি।  

এদিন মুখ্যসচিব মনোজ পন্থ বলেন, 'সিসিটিভি ক্যামেরা বসানোর ক্ষেত্রে তো সমস্যা হল একসঙ্গে এতগুলি সিসিটিভির সাপ্লাই পাওয়া কঠিন হচ্ছিল। সেই সমস্যা এখন মিটে গিয়েছে। সাপ্লাইগুলির এখন কোনও ঘাটতি নেই। হাসপাতালে সিসি ক্যামেরার নজরদারি হবে, ১৫ অক্টোবরের মধ্যে কাজ শেষ। ১০ তারিখের মধ্যে শেষ হয়ে যাবে ৯০ শতাংশ কাজ। পুজোও রয়েছে এখন। তবে এই সময়ের মধ্যে নিশ্চয়ই সব কাজ করতে সক্ষম হব। এই টার্গেট নিয়েই আমরা এগোচ্ছি। ডিউটি রুম, রেস্ট রুমেও অপারেশনাল কাজের ৯০ শতাংশ শেষ হয়ে যাবে, সেই লক্ষ্যেই কাজ করা হচ্ছে। কাজ শুরুর সময়টা ধীর হলেও কাজ যত এগোচ্ছে ততই দ্রুততার সঙ্গে পুরো বিষয়টা হচ্ছে।' 

তিনি এও বলেন, 'রেফারেল সিস্টেম নিয়েও আলোচনা হয়েছে। ১ নভেম্বর থেকে প্যানিক অ্যালার্ম চালু হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সুরক্ষার ব্যবস্থা করা হচ্ছে। সবাইকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নেওয়া উচিত। কাজে ফিরুন জুনিয়র চিকিৎসকরা।' এদিন অনশনরত চিকিৎসকদের উদ্দেশে এমনই বার্তা দিলেন মুখ্যসচিব।                                                                            

আরও পড়ুন, আদালতে চার্জশিট জমা দিল CBI, কার কার নাম রয়েছে সেখানে?

এদিকে, আমরণ অনশনের দেড়দিন পার, এখনও সাড়া দেয়নি সরকার।  ফলে অনশন মঞ্চ থেকে নতুন কর্মসূচি ঘোষণা জুনিয়র ডাক্তারদের। পঞ্চমীর বিকেলে ফের শহরে মহামিছিলের ডাক দিলেন তাঁরা। মঙ্গলবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবেন ডাক্তার-স্বাস্থ্যকর্মীরা। এমনকী, মঙ্গলবার রাজ্যের সব মেডিক্যাল কলেজে প্রতীকী অনশন কর্মসূচির ঘোষণাও করা হয়েছে। বিভিন্ন মেডিক্যাল কলেজে ১২ ঘণ্টার প্রতীকী অনশন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Swasthsathi Scam : 'বেনামে চিঠি লিখে জানিয়েছেন একাধিক নার্সিংহোমের মালিক' , 'স্বাস্থ্যসাথী' প্রকল্পে দুর্নীতি নিয়ে কী বললেন স্বাস্থ্যমন্ত্রী ?
'স্বাস্থ্যসাথী' প্রকল্পে দুর্নীতি নিয়ে কী বললেন স্বাস্থ্যমন্ত্রী ?
West Bengal News Live Updates: ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
বিধানসভার ভিতর থেকে দেহ উদ্ধার
বিধানসভার ভিতর থেকে দেহ উদ্ধার
Indranil Sen: এবার লালবাজারে তলব ইন্দ্রনীল সেনের মেয়েকে
এবার লালবাজারে তলব ইন্দ্রনীল সেনের মেয়েকে

ভিডিও

Fire Incident: শহরে ফের অগ্নিকাণ্ড, সাতসকালে মহাকরণের পিছনের বহুতলে আগুন!
Germany Protest: ফ্রান্সের পর মূলবৃদ্ধির-সহ একাধিক ইস্যুতে উত্তাল জার্মানিও
Mathabhanga Bridge Collapsed: মাথাভাঙায় লরি উঠতেই ভাঙল সেতু, চরম দুর্ভোগে গ্রামবাসীরা
Bangladesh News: বাংলাদেশে এবার শ্রমিক আন্দোলন, পুলিশের সঙ্গে সংঘর্ষ। বিক্ষোভে উত্তাল ঢাকা
Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget