এক্সপ্লোর

RG Kar Case : মুখ বন্ধ রাখতে বলেছিলেন এই TMC নেতারা! ঘিরে রাখা হয়েছিল বাড়ি, ফের বিস্ফোরক RG করের নির্যাতিতার মা-বাবা

বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ জানায়, নতুন করে তদন্তের আর্জি শুনবে কলকাতা হাইকোর্ট।

সমীরণ পাল, কলকাতা : সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়ার পর সোমবার ২৪ মার্চ হাইকোর্টে আর জি কর-মামলার শুনানি। নতুন করে তদন্তের আর্জি শুনবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। গত  ৩ ফেব্রুয়ারি মেয়ের ধর্ষণ-খুনের উপযুক্ত তদন্ত চেয়ে পরিবারের তরফে যে মামলা করা হয়েছিল, তা হাইকোর্টে ফেরানোর আবেদন জানান আরজি কর মেডিক্য়ালে নিহত চিকিৎসকের মা-বাবা। সুপ্রিম কোর্ট মা-বাবার আর্জির মান্যতা দেয়। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ জানায়, নতুন করে তদন্তের আর্জি শুনবে কলকাতা হাইকোর্ট। তবে, আর জি কর-কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টেই, মে মাসের দ্বিতীয় সপ্তাহে। 

আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলায় CBI তদন্ত নিয়ে বহুদিন ধরেই অসন্তোষ প্রকাশ করে আসছেন নিহত চিকিৎসকের মা-বাবা।  দিল্লিতে গিয়ে CBI-এর ডিরেক্টরকেও জানিয়ে আসেন তাঁদের ক্ষোভের কথা। সেদিন সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়ার পর নিহত চিকিৎসকের মা বলেন, 'আমরা যে হারিয়েছি, সেটা ফিরে আসবে না। আমাদের লড়াইটা জারি থাকবে।'  

সোমবার হাইকোর্টে যাওয়ার আগের মুহূর্তেও নিজেদের তীব্র অসন্তোষ ও চূড়ান্ত হতাশা ব্যক্ত করেন নির্যাতিতার মা-বাবা। প্রশ্ন তোলেন, 'এতদিন CBI কেন কিছু করেনি? ৭ মাস পর নড়েচড়ে বসে কী লাভ হবে?' এর পাশাপাশি মা-বাবার অভিযোগ, মেয়ের মৃত্যুর পর চারদিন ধরে তাঁদের মুখ বন্ধ রাখতে বলেছিলেন পানিহাটির তৃৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও নতুন পুর চেয়ারম্যান সোমনাথ দে-রা। কার্যত তাঁদের বাড়ি ঘিরে রাখা হয়েছিল বলে নিহত চিকিৎসকের মা-বাবার অভিযোগ। CBI-এর ওপর আস্থা হারালেও হাইকোর্টে সুবিচার মিলবে বলে তাঁদের আশা।   

৯ অগাস্ট ঘটনার পরপরই একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল প্রধান বিচারপতির এজলাসে। পরবর্তীকালে তার প্রেক্ষিতেই এই মামলার তদন্তভার সিবিআইকে দেয় হাইকোর্ট। তবে সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলা চলায় এই কেসের শুনানি বারবার পিছিয়ে গেছে। আর জি কর কাণ্ডে সিবিআই চার্জশিটের উপর ভিত্তি করে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের সাজা শুনিয়েছে শিয়ালদা আদালত।  এরপরই সর্বোচ্চ সাজা ফাঁসি চেয়ে হাইকোর্টে যায় রাজ্য সরকার ও সিবিআই। যদিও এই মামলা করার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে রাজ্য সরকারের আবেদন খারিজ করে দেয় আদালত। সিবিআই-এর করা এই মামলা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারাধীন।  এছাড়াও আর জি কর-কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। এখন দেখার হাইকোর্ট এই কেসে দিশা দেখাতে পারে কিনা । 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
CJP Protest:
"অনেক বড় বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছেন..”, বিস্ফোরক ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস, “হেনস্থা বন্ধ না হলে..", ফের আন্দোলনের হুঁশিয়ারি CJP-র

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget