এক্সপ্লোর

'আগুন নিয়ে খেলবেন না...' রামনবমী নিয়ে এবার হুঁশিয়ারি কার্তিক মহারাজের

বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্তিক মহারাজের গলায় এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য । রামনবমী যত এগিয়ে আসছে ততই তা ঘিরে বাড়ছে শাসক-বিরোধী তরজা। 


শিবাশিস মৌলিক, সন্দীপ সরকার, অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা :
রামনবমী নিয়ে রাজ্যে ক্রমশ চড়ছে রাজনীতির পারদ। রামনবমী উপলক্ষ্য়ে ১ কোটি হিন্দুকে রাস্তায় নামার ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর এবার রামনবমী নিয়ে কার্যত হুঁশিয়ারি দিলেন কার্তিক মহারাজ। বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্তিক মহারাজের গলায় এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য । রামনবমী যত এগিয়ে আসছে ততই তা ঘিরে বাড়ছে শাসক-বিরোধী তরজা। 

রবিবার হলদিয়ার সভা থেকে ফের একবার বড় করে রামনবমী পালনের আহ্বান জানিয়ে বিভিন্ন জায়গায় ধর্মরক্ষা কমিটি গড়ার ডাক দিলেন রাজ্য়ের বিরোধী দলনেতা। পাশপাশি তুললেন অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে প্রশাসনিক অসহযোগিতার অভিযোগ। শুভেন্দুর কথায়  'রামনবমী বড় করে করতে হবে। এলাকায় এলাকায় ধর্মরক্ষা কমিটি তৈরি করতে হবে। প্রশাসন বিভিন্ন অসহযোগিতা করছে। IC-রা নাম নিয়ে বলছে' 

এই আবহেই বেলডাঙা ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্তিক মহারাজ বললেন, 'আমরা সনতান ধর্মে বিশ্বাসী শান্তিতে বিশ্বাসী। মানুষ তো বেরোবে। অসমে যদি আইপিলের সঙ্গে রামনবমী বতে পারে, এখানে কেন হবে না। প্রশাসন এখানে ব্যর্থ। কী করছে সেই প্রশ্ন। আগুন নিয়ে খেলছেন আগামী দিনে লঙ্কা কাণ্ড হতে পারে। মমতা সর্বধর্ম কথা বলেন কোথায় মানছেন?' 

প্রসঙ্গত উল্লেখ্য, খবর পাওয়া যাচ্ছে, রামনবমীতে ইডেন গার্ডেন্সে IPL-এর কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ সরে যেতে পারে অন্য রাজ্যে।   রামনবমীতে ম্যাচের দিনক্ষণ পরিবর্তন করতে বলে সিএবি-কে অনুরোধ করা হয় লালবাজারের তরফে। ওইদিন আইপিএল-এর ম্যাচে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে জানায় লালবাজার। সূত্রের খবর, কলকাতায় না হলে সেই ম্য়াচ হতে পারে অসমে। এই প্রেক্ষিতেই এবার রাজ্য় পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলেছেন বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্তিক মহারাজ। এমনকী উৎসব পালনে সমস্য়া হলে লঙ্কাকাণ্ড হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

৬ এপ্রিল রামনবমীর দিনেই বিজেপির প্রতিষ্ঠা দিবস। সূত্রের খবর, প্রত্য়েক বিধানসভা কেন্দ্রে রামনবমী পালনের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। পাশাপাশি শুভেন্দু অধিকারী বলেছেন, ওইদিন এক কোটি হিন্দু পথে নামবে।  পাল্টা কটাক্ষ করে তৃণমূল বলছে - উন্নয়নের রাজনীতিতে পাল্লা দিতে না পেরে, ভেদাভেদের ন্যারেটিভ তৈরি করতে চাইছে বিজেপি। সবমিলিয়ে রাম নবমী ঘিরে তুঙ্গে উঠেছে রাজনীতি।                           

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Bankura CJP Protester Father Death: বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana: অনুপযুক্ত কেউ অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছেন, কীভাবে অভিযোগ জানাবেন?
অনুপযুক্ত কেউ অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছেন, কীভাবে অভিযোগ জানাবেন?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget