এক্সপ্লোর

RG Kar Case Hearing: সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি হচ্ছে না আজ, রাষ্ট্রপতি ভবন যাচ্ছেন CJI চন্দ্রচূড়

Supreme Court: আগামী কাল সকাল ১০.৩০টায় শুনানি হবে বলে ঠিক হয়েছে।

কলকাতা: আর জি কর কাণ্ডে সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল শুনানি। আজ সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি হচ্ছে না। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় রাষ্ট্রপতি ভবনে যাচ্ছেন বলে শুনানি হচ্ছে না আজ। আজ শুনানি না হলেও, কাল অর্থাৎ বুধবার শুনানি হবে মামলার। আগামী কাল সকাল ১০.৩০টায় শুনানি হবে বলে ঠিক হয়েছে। (RG Kar Case Hearing)

গত ১৫ অক্টোবর শীর্ষ আদালত যে নির্দেশ দিয়েছিল, তাতে বলা ছিল, ৫ নভেম্বর ৩টের সময় শুনানি হবে। সেই মতো আজ অপেক্ষা করছিলেন আইনজীবীরা। এদিন সকাল থেকে প্রধান বিচারপতির বেঞ্চ উত্তরপ্রদেশে মাদ্রাসা, ব্যক্তিগত সম্পত্তি, বিচারপতিদের বেতন ও পেনশন নিয়েও শুনানি হয়েছে। তাতে প্রায় ৩.৩০টে বেজে যায়। সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, এখনও ২১ নম্বর অর্থাৎ আর জি কর শুনানি বাকি রয়েছে। সলিসিটর জেনারেল জানান, আজ হয়ত আদালত তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে অন্য তারিখ দেওয়া হয় যেন। (Supreme Court)

এর পর প্রধান বিচারপতি চন্দ্রচূড় জানান, আজ আদালত আগে উঠে যেতে পারে। মামলায় শুনানি করতে সময় লাগবে। কিন্তু আজ রাষ্ট্রপতিভবনে যেতে হবে তাঁকে। তাই আগামী কাল মামলার শুনানি করবেন তিনি। সকাল ১০.৩০টায় কোর্ট বসলে, প্রথম আর জি কর মামলারই শুনানি হবে। অর্থাৎ আগামী কাল সেখানে তদন্ত নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI) স্টেটাস রিপোর্ট জমা দেবে। হলফনামা জমা দেবে রাজ্য সরকারও। (CJI DY Chandrachud)

সাধারণত সকাল ১০.৩০টায় আদালত বসে। সেক্ষেত্রে আর জি কর নিয়ে শুনানি শুরু হতে ১১টা বেজে যাবে বলে মনে করা হচ্ছে। সেখানে CBI-এর তদন্ত কতটা এগোল, জানা যাবে। রাজ্যও নিজের অবস্থান জানাবে। সেখানে সিভিক ভলান্টিয়ার নিয়োগের প্রক্রিয়া সংক্রান্ত তথ্য আদালতে তুলে দেবে রাজ্য। আর জি কর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায় সিভিক ভলান্টিয়ার। সেই প্রসঙ্গেই সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে। হাসপাতালের পরিকাঠামো সংক্রান্ত কাজকর্ম কত এগিয়েছে, তাও জাানাতে হবে রাজ্যকে। পাশাপাশি, আর জি কর কাণ্ডে অন্যদের ভূমিকা নিয়ে কী তথ্য মিলেছে, আর্থিক দুর্নীতির অভিযোগেই বা কী হাতে এসেছে, সেই সংক্রান্ত রিপোর্ট দিতে হবে CBI-কে।

আর জি কর কাণ্ডের শুনানির দিকে তাকিয়ে গোটা দেশ। আজ শুনানি পিছিয়ে পড়ায় হতাশা উগরে দিয়েছেন আর জি করের জুনিয়র ডাক্তাররা। তাঁদের কারও কারও বক্তব্য, "আমরা হতাশ হয়েছি। ভেবেছিলাম, এই মামলাকে দৃষ্টান্তমূলক ঘটনা হিসেবে দেখা হবে। আমরা চেয়েছিলাম আদালতের পর্যবেক্ষণে বিচারবিভাগীয় তদন্ত হোক, দ্রুত নিষ্পত্তি হোক মামলার। কিন্তু আমরা পেয়েছি CBI তদন্ত। কিন্তু আদালত বলুন বা CBI, কোথাও আমরা যাঁরা আন্দোলন শুরু করেছিলাম, উত্তরগুলি অধরাই রয়ে গিয়েছে। কী মোটিফ, কতজন জড়িত, এতদিন পরও কিছু পাচ্ছি না। তিন মাস ধরে আন্দোলন চলল, গোটা দেশ তাকিয়ে ছিল, তার পরও তারিখের পর তারিখ, অবশ্যই হতাশ আমরা।"

আর এক পড়ুয়া ডাক্তার বলেন, "আমরা ভেবেছিলাম, এই মামলাটিকে গুরুত্ব দিয়ে দেখা হবে। এর আগে, একবার শুনানি পিছিয়ে গিয়েছে। আর একবার আমাদের মামলা একেবারে শেষে রাখা হয়। স্থগিত হতে হতে শেষে শুনানি হয়। গতকাল CBI চার্জশিট দিয়েছে, তা নিয়ে হাজারো প্রশ্ন রয়েছে। আজ শুনানি পিছিয়ে যাওয়া আমাদের কাছে হতাশাজনক। এতদিন সর্বোচ্চ আদালতের উপর ভরা রেখে এসেছি। আদালতকে আর্জি, আমাদের সেই ভরসা যেন টলে না যায়।" আগামী কাল আদালতের শুনানির দিকেই আপাতত তাকিয়ে তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget