এক্সপ্লোর

RG Kar Case: অনশনের ৯ দিন, এবার অসুস্থ কলকাতা মেডিক্যালের পড়ুয়া চিকিৎসক তনয়া পাঁজা

RG Kar Hunger Strike Health Update :এবার অসুস্থ তনয়া পাঁজা। তিনি কলকাতা মেডিক্যালের পড়ুয়া চিকিৎসক।

কলকাতা: অনিকেত মাহাতো, আলোক ভার্মা, অনুষ্টুপ মুখোপাধ্যায়, পুলস্ত্য আচার্যর পর এবার অসুস্থ তনয়া পাঁজা। তনয়া কলকাতা মেডিক্যালের পড়ুয়া চিকিৎসক। এর আগে অনশনের ৮ দিনের মাথায় গতকাল অসুস্থ হয়ে পড়েন জুনিয়র চিকিৎসক পুলস্ত্য আচার্য। অসুস্থ অনশনকারী জুনিয়র চিকিৎসককে ভর্তি করা হয় এনআরএসে। এনআরএস হাসপাতালেরই অ্যানাস্থেসিয়া বিভাগের প্রথম বর্ষের পিজিটি পুলস্ত্য আচার্য।

অনিকেত মাহাতো, আলোক ভার্মা, অনুষ্টুপ মুখোপাধ্যায়ের পরপর অসুস্থ হন পুলস্ত্য আচার্য। ধর্মতলায় অনশনের ৮ দিনের মাথায় অসুস্থ হয়ে পড়েন জুনিয়র চিকিৎসক পুলস্ত্য আচার্য। অসুস্থ অনশনকারী জুনিয়র চিকিৎসককে ভর্তি করা হল এনআরএসে। এনআরএস হাসপাতালেরই অ্যানাস্থেসিয়া বিভাগের প্রথম বর্ষের পিজিটি পুলস্ত্য আচার্য। ইউরিনে কিটোনের মাত্রা বেড়ে, বমি বমি ভাব পুলস্ত্য আচার্যের, জানালেন এনআরএসের অধ্যক্ষ। নেফ্রোলজি, কার্ডিওলজি, মেডিসিন, চেস্ট মেডিসিন, অ্যানাস্থেসিয়ার চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন। 

এদিকে, লাগাতার অনশনের  জেরে অসুস্থ অনিকেত মাহাতো। ভর্তি রয়েছেন আর জি কর মেডিক্যালের CCU-তে। অনিকেত মাহাতোর শারীরিক অবস্থা সঙ্কটজনক হলেও স্থিতিশীল, জানালেন চিকিৎসকরা। মা দুর্গার আরাধনায় যখন মেতে উঠেছে বাঙালি, তখন ধর্মতলার বুকে লাগাতার অনশন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। লাগাতার অনশনে অসুস্থ জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো। বৃহস্পতিবার রাতেই তাঁকে ভর্তি করা হয় আর জি কর হাসপাতালে। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা শুরু হয় তাঁর।

হাসপাতালের তরফ থেকে প্রাপ্ত তথ্য় অনুযায়ী, চিকিৎসায় সাড়া দিচ্ছেন অনিকেত মাহাতো।তাঁর শারীরিক অবস্থার সামান্য় উন্নতি হয়েছে। এখন স্বাভাবিক ভাবে কথা বলতে পারছেন। গায়ে জ্বর নেই, পালস রেটও স্বাভাবিক। তবে তাঁর শরীরে যে কিটোন বডি পাওয়া গিয়েছে তা দুশ্চিন্তায় ফেলেছে চিকিৎসকদের। হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার তাঁর শরীরে কিটোন বডির মাত্রা ছিল ৪ শুক্রবার তা নেমেছে সাড়ে তিনে। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের মতে, সঙ্কটজনক হলেও তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।সেরে উঠতে সময় লাগবে তাঁর। হাসপাতালের সূত্রে খবর, আপাতত ক্রিটিক্যাল কেয়ার ইউনিটেই রাখা হবে অনিকেতকে।

আরও পড়ুন, পূর্ণিমা কান্দুর মৃত্যুতে CBI তদন্তের দাবি, ঝালদায় এলেন রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
Alipurduar News: হাসপাতালের গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ, আলিপুরদুয়ারে পরিদর্শনে বিজেপি বিধায়ক
হাসপাতালের গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ, আলিপুরদুয়ারে পরিদর্শনে বিজেপি বিধায়ক

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget