এক্সপ্লোর

RG Kar Case: আজ কলকাতায় জোড়া কার্নিভাল, ধর্মতলায় মানব বন্ধন জুনিয়র চিকিৎসকদের

Carnival 2024 RG Kar Protest :আজ কলকাতায় জোড়া কার্নিভাল। রেড রোডে পুজো কার্নিভাল। রানিরাসমণি রোডে চিকিৎসদের ঘোষিত দ্রোহের কার্নিভাল।

কলকাতা: আজ কলকাতায় জোড়া কার্নিভাল। রেড রোডে পুজো কার্নিভাল। রানিরাসমণি রোডে চিকিৎসদের ঘোষিত দ্রোহের কার্নিভাল। ধর্মতলায় মানব বন্ধন জুনিয়র চিকিৎসকদের। এই প্রেক্ষাপটে সোমবার রাতে লালবাজারে তরফে বিজ্ঞপ্তি দিতে জারি করা হল ১৬৩ ধারা। রানি রাসমণি রোড সংলগ্ন একাধিক রাস্তায়, ধর্মতলা মোড় থেকে একদিকে ডোরিনা ক্রসিং এবং অন্যদিকে লেনিন সরণির সংযোগস্থল সহ একাধিক রাস্তায় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ। বিজ্ঞপ্তি অনুযায়ী কোথাও ৫ জনের বেশ জমায়েত করা যাবে না। 

মঙ্গলবারের জোড়া কার্নিভাল নিয়ে আরও জোরালো হল রাজ্য সরকার ও চিকিৎসকদের সংগঠনের সংঘাত। স্বাস্থ্য ভবনে মুখ্যসচিবের ডাকা বৈঠকেও মিলল না সমাধান সূত্র। মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকেই দ্রোহের কার্নিভালে আমন্ত্রণ জানিয়ে এলেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের প্রতিনিধিরা।রবিবার মুখ্যসচিবের ই-মেল, সোমবার স্বাস্থ্যভবনে বৈঠক কিন্তু মঙ্গলবারের 'কার্নিভাল লড়াই' নিয়ে, রাজ্য সরকার ও চিকিৎসকদের সংগঠনের সংঘাতের সমাপ্তি তো দূর, তা আরও জোরাল হল! মঙ্গলবার রেড রোডে হবে রাজ্য সরকারের পুজো কার্নিভাল। সেদিনই রানি রাসমনি রোডে 'দ্রোহের কার্নিভালে'র ডাক দিয়েছে সিনিয়র চিকিৎসকদের ৮টি সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। অর্থাৎ কার্নিভাল বনাম কার্নিভাল রবিবার চিকিৎসকদের সংগঠনকে ই-মেল করে রাজ্য় সরকারের কার্নিভালের দিনই দ্রোহের কার্নিভালের কর্মসূচি প্রত্যাহার করতে অনুরোধ করেন মুখ্যসচিব মনোজ পন্থ। 

মুখ্যসচিবের পাঠানো ই-মেলে বলা হয়, কোনও নির্দিষ্ট অংশের দ্বারা কার্নিভালে বাধা দেওয়ার জন্য এই বিক্ষোভের অপব্যবহার করা হতে পারে। যার জেরে কার্নিভালে আসা দর্শকদের সুরক্ষা ও নিরাপত্তার প্রশ্ন উঠতে পারে। ত্রিধারায় স্লোগানকাণ্ডে গ্রেফতার হওয়া ৯ যুবকের জামিন মামলায় হাইকোর্টের নির্দেশ উল্লেখ করে মুখ্যসচিবের মেলে আরও বলা হয়,এই ধরনের (দ্রোহ কার্নিভাল) বিক্ষোভ পুজো কার্নিভালের ওপর বিরূপ প্রভাব ফেলবে, যা শুধু হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনই নয়, যাঁরা এই কার্নিভাল দেখতে আসবে তাঁদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। এই ধরনের বিক্ষোভ রাজ্যের ভাবমূর্তির ওপরেও নেতিবাচক প্রভাব ফেলবে। 

আরও পড়ুন, অনশনের ৯ দিন, এবার অসুস্থ কলকাতা মেডিক্যালের পড়ুয়া চিকিৎসক তনয়া পাঁজা

পাল্টা নিজেদের অবস্থানে অনড় থেকে মুখ্যসচিবের ইমেলের পরপরই বিবৃতি দিয়ে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্স জানিয়ে দেয়, রাজ্য সরকারের কার্নিভাল বাতিল হোক সেটা যেমন তারা চান না, তেমনই গণতন্ত্র ও সংবিধান মেনে প্রতিবাদের অধিকারও তারা প্রয়োগ করে শান্তিপূর্ণভাবে নিজেদের আন্দোলন করতে চান। পাশাপাশি বলা হয়, তারা আইনের গণ্ডির মধ্যে থেকে এবং আদালতের নির্দেশ অনুযায়ী প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাবেন। সোমবার স্বাস্থ্যভবনের বৈঠকেও ওঠে কার্নিভাল প্রসঙ্গ। তবে মেলেনি কোনও সমাধান সূত্র। উল্টে মুখ্যসচিবের ডাকা বৈঠকে গিয়ে,তাঁকেই 'দ্রোহ কার্নিভালে' আমন্ত্রণ জানিয়ে এলেন জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টর্সের প্রতিনিধিরা। আমন্ত্রণ জানানো হয়েছে স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীকেও। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget