এক্সপ্লোর

Sanjay Ray : সঞ্জয় রায় আদালতে ঢোকার সময়ই এক যোগে গাড়ি-হর্ন বাজানো শুরু পুলিশের !

আদালত থেকে ঢোকা বেরনোর সময়ই গলা ফাটাতে দেখা যায় সঞ্জয় রাইকে। তারপরই পুলিশ সঞ্জয়কে প্রিজন ভ্যান থেকে সরিয়ে কলকাতা পুলিশের বিশেষ গাড়িতে আনার ব্যবস্থা করে। 

কলকাতা : আর জির কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের মুখে শোনা গিয়েছিল কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েলের নাম। তার আগে খুন - ধর্ষণ কাণ্ডে সিবিআইয়ের চার্জশিটে একমাত্র অভিযুক্ত দাবি করেছিল, তার কথা শোনা হচ্ছে না। প্রশাসন তাকে ফাঁসিয়েছে।  তাকে কথা বলতে দেওয়া হয়নি। আদালত থেকে ঢোকা বেরনোর সময়ই গলা ফাটাতে দেখা যায় সঞ্জয় রাইকে। তারপরই পুলিশ সঞ্জয়কে প্রিজন ভ্যান থেকে সরিয়ে কলকাতা পুলিশের বিশেষ গাড়িতে আনার ব্যবস্থা করে। 

সঞ্জয় রাইয়ের মুখে কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েলের নাম ওঠা মাত্রই, গত ১২ নভেম্বর শুনানির আগে বদলে গিয়েছিল ছবিটা। সঞ্জয় যাতে বাইরে কিছু বলতে না পারে তা নিশ্চিত করতে, তাকে ঘিরে বেনজির নিরাপত্তার দেওয়াল তুলে দিয়েছিল কলকাতা পুলিশ। এবার পুলিশ আরও একধাপ এগিয়ে আরও কড়া ব্যবস্থা নিল। এবার সঞ্জয়কে আদালতে ঢোকানোর সময়ই পুলিশকর্মীরা সবাই মিলে গাড়ি বাজাতে শুরু করে। সজোরে তালি মারা হয় পুলিশ ভ্যানের গায়ে। সেই সঙ্গে উচ্চস্বরে বাজানো শুরু হয় হর্ন। এর জেরে কান পাতা দায় হয়। আসলে সঞ্জয়ের চ্যাঁচামেচি যাতে কোনওভাবেই উপস্থিত মানুষজনের কানে না পৌঁছায় তাই এই ব্যবস্থা। 

বিনীত গোয়েলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগের পরই, আর জি কর-কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে আদালতে ওঠানোর সময় বেনজির নিরাপত্তায় ঘিরে ফেলেন পুলিশকর্মীরা। ৪ নভেম্বর, আর জি কর ধর্ষণ, খুনের মামলায় চার্জ গঠনের দিন, প্রিজন ভ্যান থেকে প্রথমবার মুখ খোলে সে। তারপর আরও একধাপ এগিয়ে, চক্রান্তের অভিযোগ প্রসঙ্গে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম নেয় সঞ্জয়। এরপরই সঞ্জয়কে আর আদালতের বাইরে মুখ খোলার সুযোগ দেওয়া হয়নি।  ধৃত সঞ্জয় রায়কে আদালতে আনার সময় দেখা যায় বেনজির নিরাপত্তা।  জালে মোড়া প্রিজন ভ্যান নয়, সঞ্জয়কে আনা হয় কলকাতা পুলিশের কালো কাচ দেওয়া গাড়িতে।  

আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণ কাণ্ডে সঞ্জয় রায়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪, ৬৬ ও ১০৩-এর ১ ধারার ওপর ভিত্তি করে চার্জ গঠন হয়েছে। এখন রুদ্ধদ্বার শুনানিতে জল কোনদিকে গড়ায় সেটাই দেখার। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget