এক্সপ্লোর

RG Kar Case: RG কর কাণ্ডে বিচার চেয়ে হাওড়ার পুজো মণ্ডপে বসল 'শিরদাঁড়া', পুলিশ আসতেই 'মেরুদণ্ড' ঢাকল ত্রিপলে !

Durga Puja Skeleton Theme On RG Kar Case : বিচারের দাবিতে পুজোর মণ্ডপে শিরদাঁড়ার ইনস্টলেশন, সকালে ইনস্টলেশন, বিকেলে ঢাকল ত্রিপলে !

হাওড়া: আরজিকর কাণ্ডের পর সাহসিকতার প্রতিরূপ হিসেবে সামনে এসেছিল শিরদাঁড়া। চিকিৎসকদের প্রতিবাদ মিছিলেও ঠাঁই পেয়েছিল তা। এখানেই শেষ নয়, ইস্তাফার আগে কলকাতার সদ্য প্রাক্তন কমিশনার বিনিত গোয়েলকে 'শিরদাঁড়া' উপহার দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। এদিকে এখন দোরগড়ায় পুজো। বলাইবাহুল্য উমা মায়ের আরাধনে, পুজো মণ্ডপেও জায়গা করে নিয়েছে সেই সাহসিকতার প্রতিরূপ। কিন্তু সেখানেই এল বাঁধা। বেলেঘাটার পর এবার প্রকাশ্যে এল শিরদাঁড়াকে আড়াল করার দ্বিতীয় ছবি।

ঘটনাস্থল এবার সাঁতরাগাছি। বিচারের দাবিতে এবার দুর্গা পুজোর মণ্ডপে বসানো হয়েছিল শিরদাঁড়া। এদিন সকালেই তা ইনস্টলেশন করা হয়। এদিকে 'শিরদাঁড়ার ছবি প্রকাশ্যে আসতেই পুলিশের তলব'। পুলিশ আসার পরেই তড়িঘড়ি মণ্ডপে শিরদাঁড়া ঢাকল ত্রিপলে ! পাশাপাশি পুজোর উদ্যোক্তাদের জগাছা থানায় ডেকে পাঠানোর দাবি করা হয়েছে। কেন উদ্যোক্তাদের তলব? এখনও প্রতিক্রিয়া মেলেনি পুলিশের।

মায়ের আগমনেও এবার উই ওয়ান্ট জাস্টিস। ঢাকের বাদ্দি, ঊলুধ্বনির সঙ্গে তোলা হল বিচারের দাবিতে স্লোগান। উৎসবের শুরুতেই প্রতিবাদ ধ্বনিত হল উত্তর ২৪ পরগনার পুজো মণ্ডপে। প্রতিবাদের একই ছবি দেখা গেল সন্তোষ মিত্র স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব সমিতির মণ্ডপে। ঢাকের বাদ্দি, উলুধ্বনি, আর তার সঙ্গেই মুহুর্মুহু উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। এর মধ্য়ে দিয়েই মা এলেন মণ্ডপে। এবার যাতে বিচার মেলে, মায়ের আগমনে সেই দাবি তুলল উত্তর ২৪ পরগনার উদয়রাজপুর হরিহরপুর সর্বজনীন দুর্গা পুজা কমিটি। তুললেন স্লোগান। উত্তর ২৪ পরগনার উদয়রাজপুর হরিহরপুর সর্বজনীন দুর্গা পূজা কমিটির উদ্য়োক্তা বলেন, 'এটা সবার নিরাপত্তার প্রশ্ন। আমরা চাই বিচার হোক।  আমরা উৎসবের মাঝেই বিচার চাইছি। '

আরও পড়ুন, সাগর দত্ত হাসপাতালে হামলাকাণ্ডে নিরাপত্তারক্ষীদের শো-কজ, 'ওইদিন ফিমেল মেডিসিন ওয়ার্ডে যাঁরা..'

অন্যদিকে, সন্তোষ মিত্র স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব সমিতি-তেও দেখা গেল মায়ের আগমনে প্রতিবাদের ছবি। চিকিৎসক ধর্ষণ-খুনের বিচার চেয়ে সন্ধ্যা দখল করেন এলাকার মহিলারা। সেই সন্ধ্যাতেই উমা আসেন সন্তোষ মিত্র স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব সমিতির মণ্ডপে। আর জি কর-কাণ্ডের আবরে এবার যেনও অন্য়রকম পুজো। একটা ঘটনা যেন বদলে দিয়েছে পুজোর ছবিটা। মায়ের আগমনকালেও তাই বিচারের দাবি। প্রতিবাদ জানাতে আগেই পুজোর অনুদানে না বলেছে একাধিক পুজো কমিটি। এবার পুজোর আগে মায়ের আগমনেও দেখা গেল প্রতিবাদ। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

 

সেরা শিরোনাম

BJP MLA Rekha Patra: ‘ভিখারি’, ‘ভিখারি’ বলে কটাক্ষ, পুলিশ ইনস্পেক্টরকে ধাক্কা, কলার ধরে শাসানি, বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, ভিডিও ভাইরাল
‘ভিখারি’, ‘ভিখারি’ বলে কটাক্ষ, পুলিশ ইনস্পেক্টরকে ধাক্কা, কলার ধরে শাসানি, বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, ভিডিও ভাইরাল
West Bengal News Live: কার দখলে তৃণমূলের 'জোড়া ফুল'? উপ নির্বাচনের আগেই ফয়সালা?
কার দখলে তৃণমূলের 'জোড়া ফুল'? উপ নির্বাচনের আগেই ফয়সালা?
BJP Extortion Allegation: '৩০ হাজার টাকা না দিলে বন্ধ হবে দোকান', ফের বিজেপি নেতার বিরুদ্ধে 'তোলাবাজি'-র অভিযোগ, পাল্টা কী বলছেন অভিযুক্ত ?
'৩০ হাজার টাকা না দিলে বন্ধ হবে দোকান', ফের বিজেপি নেতার বিরুদ্ধে 'তোলাবাজি'-র অভিযোগ, পাল্টা কী বলছেন অভিযুক্ত ?
Tapas Roy: 'পরচুলা, দাড়িবাবা, সম্মান তো পাবে না, এদিকেই যাক আর ওদিকেই যাক', ফের সুদীপকে কটাক্ষ তাপস রায়ের
'পরচুলা, দাড়িবাবা, সম্মান তো পাবে না, এদিকেই যাক আর ওদিকেই যাক', ফের সুদীপকে কটাক্ষ তাপস রায়ের

ভিডিও

CM Suvendu Adhikari: গোল পার্ক থেকে যাদবপুর 8B পর্যন্ত মিছিলে হাঁটলেন মুখ্যমন্ত্রী
Atin Ghosh: রেস্তোরাঁ-খাদ্য বিপণিতে বেনিয়ম নিয়ে চাঞ্চল্যকর দাবি প্রাক্তন ডেপুটি মেয়রের
Akhrujjaman on Sumit Roy : ‘পুলিশ বার বার ডাকছে মানে নিশ্চয়ই কিছু...’, কেন এ কথা বললেন আখরুজ্জামান?
Jadavpur University News : যাদবপুরে হামলাকাণ্ডে গ্রেফতার ও ভোটের দাবিতে FETSU-র জমায়েতের ডাক
NIA News : 'রামনবমীর সময় অশান্তি, অপরূপার স্বামীই মূল অভিযুক্ত', NIA চার্জশিটে সাকির আলি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
iPhone 18 India Launch: ভারতে কবে পাবেন অ্যাপলের নতুন আইফোন ? এখানে রইল সব
ভারতে কবে পাবেন অ্যাপলের নতুন আইফোন ? এখানে রইল সব
Sourav Ganguly: 'একে দেখে মনে হয় এ পারবে', বৈভব সূর্যবংশীর প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়
'একে দেখে মনে হয় এ পারবে', বৈভব সূর্যবংশীর প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়
Tollywood News: ভিন ধর্মে বিয়ে করেন বাঙালি অভিনেত্রী, সন্তানকে নিয়েও শুনতে হয়েছে চূড়ান্ত কটাক্ষ!
ভিন ধর্মে বিয়ে করেন বাঙালি অভিনেত্রী, সন্তানকে নিয়েও শুনতে হয়েছে চূড়ান্ত কটাক্ষ!
8th Pay Commission : ১ জানুয়ারি ২০২৬-এর আগে অবসর নিলেও পাবেন অষ্টম বেতন কমিশনের সুবিধা ? এল নতুন আপডেট
১ জানুয়ারি ২০২৬-এর আগে অবসর নিলেও পাবেন অষ্টম বেতন কমিশনের সুবিধা ? এল নতুন আপডেট
Tukaram Mundhe: ২১ বছরের চাকরিতে ২৫ বার বদলি, খাবারে ভেজাল রুখতে একের পর এক পদক্ষেপে মহারাষ্ট্রে 'সিঙ্ঘম' তুকারাম
২১ বছরের চাকরিতে ২৫ বার বদলি, খাবারে ভেজাল রুখতে একের পর এক পদক্ষেপে মহারাষ্ট্রে 'সিঙ্ঘম' তুকারাম
SBI Recruitment : দারুণ বেতন, ২০৭টি পদে নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে জানেন ?
দারুণ বেতন, ২০৭টি পদে নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে জানেন ?
West Bengal News Live Updates: বারাকপুরের বিএন বোস হাসপাতালে বিধায়ক কৌস্তভ বাগচী, রান্নাঘরে হঠাৎ হানা
বারাকপুরের বিএন বোস হাসপাতালে বিধায়ক কৌস্তভ বাগচী, রান্নাঘরে হঠাৎ হানা
PM Modi News : জনসেবায় ২৫ বছরের পথে মোদি, একমাস ধরে 'সেবা সংকল্প অভিযান' ঘোষণা বিজেপির
জনসেবায় ২৫ বছরের পথে মোদি, একমাস ধরে 'সেবা সংকল্প অভিযান' ঘোষণা বিজেপির
Embed widget