এক্সপ্লোর

Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

RG Kar Case Sandip Ghosh Get Bail: আর জি কর দুর্নীতি মামলায় জামিন পেলেন সন্দীপ ঘোষ।

সৌভিক মজুমদার, কলকাতা: আর জি কর দুর্নীতি মামলায় জামিন পেলেন সন্দীপ ঘোষ। ২ সেপ্টেম্বর, ২০২৪ CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন  আর জি কর মেডিক্যালের এই প্রাক্তন অধ্যক্ষ। অবশেষে ২ বছর পরে CBI-এর মামলায় জামিন পেলেন সন্দীপ ঘোষ। 

আরও পড়ুন, ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার

২ সেপ্টেম্বর, ২০২৪  CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন সন্দীপ ঘোষ। টানা ১৫দিন জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার হন সন্দীপ ঘোষ। প্রায় ২ বছর পরে CBI-এর মামলায় তার জামিন হয়।'১৪৭ সাক্ষীর মধ্যে মাত্র ৭জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন, ফলে বিচারপ্রক্রিয়ায় দীর্ঘ সূত্রিতার জন্যেই জামিন', সন্দীপ ঘোষের জামিন নিয়ে এমনই দাবি আইনজীবীদের ।

প্রাক্তন মুখ্য়মন্ত্রীর ইশারাতেই ভাঙচুর চালানো হয়েছিল আর জি কর মেডিক্য়ালে। সম্প্রতি আর জি কর হাসপাতালে দাঁড়িয়েই এই অভিযোগ করেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি দু'বছর আগের ভাঙচুরের সেই ঘটনায় তিনি কাঠগড়ায় তুলেছেন অতীন ঘোষকেও। যদিও, অতীন ঘোষ এই অভিযোগ মানতে নারাজ। দু'বছর আগে আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ-খুনের বিচারের দাবিতে ফুঁসছিল কলকাতা।১৪ অগাস্ট 'রাত দখল' কর্মসূচিতে অংশ নিয়েছিলেন কাতারে কাতারে শহরবাসী।সেই রাতেই আর জি কর মেডিক্য়ালে হামলা চালায় দুষকৃতীরা। পুলিশের সামনেই চলে তাণ্ডব, ভাঙচুর। তখনই প্রশ্ন উঠেছিল, পুলিশ প্রথমেই হামলাকারীদের আটকাতে পারেনি কেন? শুক্রবার সেই ঘটনা নিয়ে চাঞ্চল্য়কর দাবি করলেন মুখ্য়মন্ত্রী শুভেনদু অধিকারী। তিনি সরাসরি আঙুল তুললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষের দিকে।

মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আর জি করে ১৪ অগাস্ট ২০২৪-এর ঘটনার ৫ দিন পর পুলিশকে সরিয়ে অতীন ঘোষ, তিনি এক বিশেষ সম্প্রদায়ের গুন্ডাদের জড়ো করে। যখন পুরো দেশ মধ্য়রাতে স্বাধীনতা উদযাপন করছিল। সেই সময় আরজি করে ঢোকে, তৎকালীন কলকাতা পুলিশের সাহায্য়ে। আর যা যা ভাঙচুর করার ছিল সেসব করেছিল। এইসব প্রাক্তন মুখ্য়মন্ত্রী, প্রাক্তন পুলিশমন্ত্রীর কথায় হয়েছিল।'যদিও, এই অভিযোগ মানতে নারাজ অতীন ঘোষ। মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ বলেন, মাননীয় মুখ্য়মন্ত্রী যদি এই কথাগুলো বলেন, তাহলে বলতে হয় আপনি কেন নাম নিচ্ছেন? এরপরে দেখব, আপনি যাঁদের নাম নেন তাঁরা কেউ হয়তো এবার গিয়ে দেখা যাবে যাঁরা দল ছেড়ে চলে যাচ্ছেন বা নানা কেস থেকে বাঁচতে চলে গেছেন, আপনারা চাপ দিচ্ছেন এদিকে চলে আসুন, তাহলে আর তদন্ত হবে না।'

রাজ্য়ে পালাবদলের পর আর জি কর ফাইলস খুলেছে বিজেপি সরকার। সাসপেন্ড করা হয়েছে তিন IPS অফিসারকে। তড়িঘড়ি নিহত চিকিৎসকের শেষকৃত্য় নিয়ে শুরু হয়েছে তদন্ত। এবার আর জি কর হাসপাতালে তাণ্ডব নিয়েও কি তদন্ত হবে? সেটাই দেখার।

 

Advertisement

সেরা শিরোনাম

Abhishek Banerjee: ভাঙা হয়েছে অস্থায়ী কাঠামো, সরানো হয়েছে গেট, অভিষেকের বাড়ির সামনে থেকে সরানো হবে পুলিশ বুথও
Abhishek Banerjee: ভাঙা হয়েছে অস্থায়ী কাঠামো, সরানো হয়েছে গেট, অভিষেকের বাড়ির সামনে থেকে সরানো হবে পুলিশ বুথও
West Bengal News Live Updates: সাতসকালে অভিষেকের বাড়ির গেটে বুলডোজার, মোতায়েন প্রচুর পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
সাতসকালে অভিষেকের বাড়ির গেটে বুলডোজার, মোতায়েন প্রচুর পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
Abhishek Banerjee: সাতসকালে অভিষেকের বাড়ির সামনে বুলডোজার! কেটে সরানো হল ফুটপাতের ওপর তৈরি কালো গেট
সাতসকালে অভিষেকের বাড়ির সামনে বুলডোজার! কেটে সরানো হল ফুটপাতের ওপর তৈরি কালো গেট
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির গেটে বুলডোজার, মোতায়েন প্রচুর পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির গেটে বুলডোজার, মোতায়েন প্রচুর পুলিশ
Advertisement

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget