এক্সপ্লোর

RG Kar Case : মা-বাবাকে বসিয়ে রেখে বাকিদের ঢুকতে দেওয়াতেই কি লুকিয়ে ষড়যন্ত্রের বীজ?

Seminar Room Viral Video : দেহ উদ্ধারের সঙ্গে সঙ্গে যদি এভাবে অগুন্তি মানুষ স্রোতের মতো ঢুকে পড়ে, তাহলে সেখানে কি আর কোনও প্রমাণ রয়ে যায় ? উঠছে নানা প্রশ্ন।

সন্দীপ সরকার, অনির্বাণ বিশ্বাস, দীপক ঘোষ, কলকাতা : আর জি কর মেডিক্যালে খুন ও ধর্ষণের ঘটনার ১৮ দিন পর সামনে এসেছে সেমিনার হলের ভাইরাল ভিডিও।  ভিডিওতে দেখা যাচ্ছে সেমিনার হলে থিকথিক করছে ভিড়। কিন্তু ক্রাইম সিনে এমন ভিড় কেন ?  যেখানে নির্যাতিতার মা-বাবাকে পর্যন্ত দেহ দেখতে দেওয়া হয়নি, সেখানে অপরাধস্থলে এভাবে গিজগিজে ভিড় জমাতে দেওয়া হল কেন ?  এই ভিড়েই কি আছেন কোনও প্রভাবশালী মাথা ? দেহ উদ্ধারের সঙ্গে সঙ্গে যদি এভাবে অগুন্তি মানুষ স্রোতের মতো ঢুকে পড়ে, তাহলে সেখানে কি আর কোনও প্রমাণ রয়ে যায় ? উঠছে নানা প্রশ্ন।

ভিডিওয় দেখা যাচ্ছে, সেমিনার হলে থিকথিকে ভিড়, যা ঘিরে এখন একটাই প্রশ্ন জোরাল হচ্ছে তাহল, এরফলে কি তথ্য়প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা জোরাল হচ্ছে না? আর জি কর মেডিক্যাল কলেজের আন্দোলনরত চিকিৎসক অনুভব মণ্ডলের কথায়, 'এই অভিযোগ আমরা আগে থেকেই করে আসছি, আমরা তো বারবার বলে আসছি। সেমিনার রুম সংলগ্র ঘরে ভাঙাভাঙি করে, রাতের বেলায় আরজি করে দুষ্কৃতী হামলা চালিয়ে, আর অপরাধ স্থলে এতলোক ঢুকে পড়ে, এরকম একটা প্রচেষ্টা তো করার আশঙ্কা তো আমরা আগেই প্রকাশ করেছিলাম। 

৯ অগাস্ট,  R G কর মেডিক্যাল কলেজের এই সেমিনার হল থেকেই উদ্ধার হয় তরুণী চিকিৎসকের মৃতদেহ। আর এরপরই বিস্ফোরক অভিযোগ করেছিলেন নিহত তরুণী চিকিৎসকের মা-বাবা। নিহত চিকিৎসকের মা জানিয়েছিলেন, ' আমরা তো পুলিশের পায়ে ধরছি, যে আমার মেয়েকে একবার মুখ দেখাও। মুখ দেখতে দাও। বলছে তদন্ত চলছে...আমরা প্রায় সাড়ে বারোটা নাগাদ ঢুকে গেছি হাসপাতালে। আমাদের ওই তিনটে নাগাদ দেখতে দিয়েছিল। তার আগে বসিয়ে রেখেছিল ডিপার্টমেন্টেই।' 

এখানেই নানা মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি নিহত চিকিৎসকের মা-বাবাকে বসিয়ে রেখে বাকিদের ঢুকতে দেওয়া হয়েছিল? মা-বাবার থেকে কিছু লুকনোর চেষ্টা হয়েছিল? চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় জানালেন, প্লেস অফ অকারেন্স মানে তো শুধু একটা ঘর নয়, একটা চত্বর। সেখানটা ঘিরে রাখা দরকার ছিল। আর সেখানে আর জি করের বাইরের, সম্পর্কিত নয়, এমন মানুষও ঢুকে পড়েছিলেন। সেখানে প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা তো থেকেই যায়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কলকাতার শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ একযোগে মোট ১২ জায়গায় ED অভিযান
কলকাতার শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ একযোগে মোট ১২ জায়গায় ED অভিযান
Metro Railway: দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু
দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযানে ED
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযানে ED
Kolkata News: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget