এক্সপ্লোর

RG Kar Case: গতকাল লিস্টে থাকলেও আজ উঠল না আদালতে, আগামী বুধবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি

Supreme Court: আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় দোষী সঞ্জয় রায়কে সোমবারই আমরণ কারাবাসের সাজা শুনিয়েছে শিয়ালদা আদালত।

কলকাতা: লিস্টে থাকলেও বুধবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি হল না। আগামী ২৯ জানুয়ারি আর জি কর মামলার আগামী শুনানি হবে শীর্ষ আদালতে। আগামী বুধবার দুপুর ২টোয় শুনানি হবে বলে জানাল প্রধান বিচারপতি সঞ্জীব খন্না, বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ। গতকাল লিস্টে যদিও আর জি কর মামলার উল্লেখ ছিল। ৪২ নম্বরে ছিল মামলা। কিন্তু মধ্যাহ্নভোজের আগে পর্যন্ত ১ থেকে ৫ নম্বর মামলারই শুনানি হয়। মধ্যাহ্নভোজের পর ফের আদালত বসলে যাতে শুনানি হয়, আবেদন জানিয়েছিলেন নির্যাতিতার পরিবারের আইনজীবী করুণা নন্দী। কিন্তু মধ্যাহ্নভোজের পরও শুনানি হল না। (RG Kar Case)

এদিন মধ্যাহ্নভোজের পর আদালত বসলে প্রধান বিচারপতি জানান, মোট তিনটি আবেদন জমা পড়েছে আদালত। একটি আবেদন নির্যাতিতার মা-বাবা জমা করেছিলেন, তার পাশাপাশি আরও দু'টি আবেদন জমা পড়েছে। যেহেতু সেই আবেদনগুলি বাকিদের কাছে পৌঁছয়নি, তা আগে সকলের হাতে তুলে দেওয়া হোক। তার পর আগামী বুধবার দুপুর ২টো নাগাদ শুনানি হবে। তবে নির্যাতিতার পরিবার ছাড়া বাকি দু'টি আবেদন কাদের, তা জানা যায়নি নির্দিষ্ট ভাবে। (Supreme Court)

এর আগে, গত ১০ ডিসেম্বর যখন শুনানি হয়, সেই সময় শীর্ষ আদালত ১৭ মার্চ পরবর্তী শুনানির দিন ঠিক হয়। পাশাপাশি, আদালত জানায়, নিম্ন আদালতে মামলার শুনানি ঠিক হচ্ছে না বলে মনে হলে, সেক্ষেত্রে শীর্ষ আদালতে আবেদন জানানো যেতে পারে। এর পরই নির্যাতিতার মা-বাবা আবেদন জমা করেন। সেই আবহেই সোমবার শিয়ালদা আদালত সঞ্জয়কে আমৃত্যু কারাবাসের সাজা শোনায়। তার পর আজ শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে গেল আগামী বুধবার।

আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় দোষী সঞ্জয় রায়কে সোমবারই আমরণ কারাবাসের সাজা শুনিয়েছে শিয়ালদা আদালত। সেই সাজা ঘোষণার পর সুপ্রিম কোর্টে আজ আর জি কর মামলার প্রথম শুনানি হওয়ার কথা ছিল আজ। নিহত চিকিৎসকের পরিবারের দাবি, সঞ্জয় রায় একা নন, অপরাধে জড়িত আরও কয়েকজন। CBI তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছিলেন নির্যাতিতার মা-বাবা। 

যদিও এর আগে, সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, CBI সঠিক তদন্তই করছে। নির্যাতিতার মা-বাবার সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। যদিও CBI যোগাযোগ রাখছে না, ফোন ধরে না বলে অভিযোগ করেন নির্যাতিতার মা-বাবা। এমনকি তাঁরা CBI তদন্ত চাননি, আদালতের তত্ত্বাবধানে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত চেয়েছিলেন বলে জানান। আগামী বুধবার শুনানি হলে আদালত কী বলে, তা-ই দেখার। এদিনও ভার্চুয়াল মাধ্যমে আদালতে শুনানির জন্য অপেক্ষা করছিলেন নির্যাতিতার মা-বাবা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya: 'কয়েক মাসের মধ্যে বিজেপির সরকারের সঙ্গে কাজ...', সরকারি কর্মীদের বার্তা শমীক ভট্টাচার্যের
'কয়েক মাসের মধ্যে বিজেপির সরকারের সঙ্গে কাজ...', সরকারি কর্মীদের বার্তা শমীক ভট্টাচার্যের
Humayun Kabir: ভোটের মুখে হুমায়ুন কবীরকে Y+ ক্যাটিগরির সুরক্ষা দিল স্বরাষ্ট্রমন্ত্রক!
ভোটের মুখে হুমায়ুন কবীরকে Y+ ক্যাটিগরির সুরক্ষা দিল স্বরাষ্ট্রমন্ত্রক!
BJP News: ভোটের আগে বিজেপির 'পরিবর্তন যাত্রা' ঘিরে চমক! 'সংঘর্ষের জন্য প্রস্তুত...', বললেন সুকান্ত!
ভোটের আগে বিজেপির 'পরিবর্তন যাত্রা' ঘিরে চমক! 'সংঘর্ষের জন্য প্রস্তুত...', বললেন সুকান্ত!
Bengal SIR: ভোট-প্রস্তুতিতে 'ফেল' দক্ষিণ ২৪ পরগনা, ভালো ফল নয় কোচবিহারেরও! ক্ষুব্ধ কমিশন
ভোট-প্রস্তুতিতে 'ফেল' দক্ষিণ ২৪ পরগনা, ভালো ফল নয় কোচবিহারেরও! ক্ষুব্ধ কমিশন

ভিডিও

Basant Utsav | বাঘাযতীন মিলন সঙ্ঘে বসন্ত উৎসব, বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিল কচিকাচারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ২: বিজেপির 'পরিবর্তন যাত্রা'র সূচনা করে তীব্র আক্রমণ অমিত শাহের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ১: যুদ্ধে জ্বলছে পশ্চিম এশিয়া । বাড়ছে তেলের দাম । যুদ্ধ ছড়াতে পারে পৃথিবীজুড়ে ?
Kalyan Banerjee: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরে কাজ পেলেন এক দৃষ্টিহীন দাবাড়ু
Kolkata Ink: ২ দিন ব্য়াপী কর্মশালার আয়োজন করল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস কলকাতা

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mossad News: ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
Iran Israel War : ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
AI War Videos : AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
Sukanya Samriddhi Yojna : কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
Stock Market Crash : মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
Defence Stock Alert : রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
Gas Cylinder Using Tips : ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে রান্নার গ্যাস পেতে সমস্যা হবে ? সিলিন্ডারে কতটা রয়েছে বুঝুন ৩ সহজ উপায়ে
ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে রান্নার গ্যাস পেতে সমস্যা হবে ? সিলিন্ডারে কতটা রয়েছে বুঝুন ৩ সহজ উপায়ে
Sensex-Nifty Crash: মধ্যপ্রাচ্যে সংঘাত, রক্তক্ষরণ ভারতের শেয়ার বাজারে! সূচক পড়ল প্রায় ১৫০০ পয়েন্ট
মধ্যপ্রাচ্যে সংঘাত, রক্তক্ষরণ ভারতের শেয়ার বাজারে! সূচক পড়ল প্রায় ১৫০০ পয়েন্ট
Embed widget