এক্সপ্লোর

JP Nadda: সপ্তমীতে রাজ্যে এসে TMC সরকারকে জোর নিশানা, নাড্ডা বলেন..

Nadda Attacks TMC On RG Kar Case: সপ্তমীর দিন রাজ্যে এসে তীব্র আক্রমণ বিজেপির সর্বভারতীয় সভাপতির, কী বললেন জেপি নাড্ডা ?

কলকাতা: ভরা পুজোর মধ্যেই দিকে দিকে জাস্টিস ফর আরজিকর স্লোগান। এমনই এক আবহে সপ্তমীতে কলকাতায়  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। আর রাজ্য এসেই তৃণমূল কংগ্রেস সরকারকে তীব্র আক্রমণ করলেন তিনি।  নাড্ডা বলেন, 'বাংলায় আইনের শাসন নেই। মহিলাদের খুন হতে হচ্ছে, ভোটে রিগিং হচ্ছে, গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে', সপ্তমীর দিন রাজ্যে এসে তীব্র আক্রমণ বিজেপির সর্বভারতীয় সভাপতির।

তিনি আরও বলেন,'আর জি কর মেডিক্যাল থেকে জয়নগর, সর্বত্রই নিরাপত্তাহীনতা। মানুষকে অধিকার আদায় করে নিতে রাস্তায় নামতে হচ্ছে। ডাক্তারদের নিরাপত্তায় বিজেপি পাশে আছে, রাজ্যে থ্রেট কালচার চলছে।'এবার নাড্ডা সফরসূচিতে ছিল বিজেপি নেতা সজল ঘোষের  সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো পরিদর্শন।  উল্লেখ্য, এবার আর জি করের ঘটনার জেরে সন্তোষ মিত্র স্কোয়ার ঝাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে প্রদীপ জ্বেলেই করে দেবীর আবাহন। এই পর্বে রাজ্য়র বিরোধী দলেনতা শুভেন্দু অধিকারী, অভিনেতা রূদ্রনীল ঘোষের পাশাপাশি উপস্থিত ছিলেন অ্য়াসিড আক্রান্ত মহিলারা। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলেই পুজো শুরু করে এবার সন্তোষ মিত্র স্কোয়ার। লাস ভেগাসের স্পিয়রের অনুকরণে এবার মণ্ডপে প্রজোকেশনের মাধ্য়মে ফুটিয়ে তোলা হয় প্রতিবাদও। 

সপ্তমীর সকালে কলকাতায় আসেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। বেলুড় মঠের পুজো দেখে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী পৌঁছন সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গা পুজো মণ্ডপে। অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। এনিয়ে পাল্টা, আক্রমণ শানিয়েছে তৃণমূল। হাতে হাতে জ্বলছে মোবাইলের ফ্ল্যাশলাইট। বাজছে কাঁসর।উলুধ্বনি দিচ্ছেন মহিলারা।সপ্তমীর রাজপথে পায়ে পায়ে মিছিল থেকে মুখে মুখে উঠল বিচারের দাবি। গত পাঁচ দিন ধরে ধর্মতলায় যেখানে, আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা, সপ্তমীর সন্ধেয় সেখান থেকেই শুরু হয় 'অভয়া পরিক্রমা'। যা নিয়ে পুলিশের সঙ্গে দফায় দফায় ধস্তাধস্তি হয় আন্দোলনকারীদের। আর এই দ্রোহকালে, যখন অনশন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। গণ-ইস্তফাপত্রে সই করছেন সিনিয়র ডাক্তাররা।তখন, সপ্তমীর সকালে কলকাতায় এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা।

আরও পড়ুন, ষষ্ঠীর পর সপ্তমী, আজও 'অভয়া পরিক্রমা'য় বাধা পুলিশের, গার্ডরেল ভেঙে এগোচ্ছেন আন্দোলনকারীরা..
 
বেলুড় মঠের পুজো দেখে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী পৌঁছন সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গা পুজো মণ্ডপে। ঘুরে দেখেন প্যান্ডেল দর্শন করেন প্রতিমা।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী  জে পি নাড্ডা বলেন,'বাংলাতেও ন্যায়ের লড়াই চলবে আর অন্যায়ের দমন হবে। তার বিরুদ্ধে আমরা লড়াই করব, এই আশ্বাস আমি দিচ্ছি।' অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিলেও, জুনিয়র ডাক্তারদের অনশন নিয়ে কোনও কথা বললেন না কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget