এক্সপ্লোর

RG Kar Case: RG কর কাণ্ডে বিস্ফোরক গিরিরাজ, 'মমতা এখন দেশের সবচেয়ে ভয়ঙ্কর রাজনীতিবিদ..'

Giriraj Attacks Mamata On RG Kar Case: আর জি করকাণ্ডে গিরিরাজ সিংহের নিশানায় রাজ্যের মুখ্যমন্ত্রী, কী বলছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী ?

কলকাতা: আর জি করকাণ্ডে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহের নিশানায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  গিরিরাজ সিংহ তীব্র আক্রমণ করে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখন দেশের সবচেয়ে ভয়ঙ্কর রাজনীতিবিদ। দেশের সম্মান বিক্রি করে ক্ষমতায় থাকতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলাদের প্রতি সংবেদনশীল নন মমতা বন্দ্যোপাধ্যায়। আর জি করকাণ্ডে তথ্য লুকনোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস।'

আর জি কর হাসপাতালের নারকীয় ঘটনার ইতিমধ্য়েই এক মাস পূর্ণ হয়েছে। বিচারের দাবিতে রাজ্য়জুড়ে নাগরিকরা পথে নেমেছেন। এই আবহে এবার পুজোয় ফিরতে বললেন মুখ্য়মন্ত্রী। সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ' এক মাস তো হয়ে গেল, আমি অনুরোধ করব। পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। রাস্তা আটকালে সবার অসুবিধা হয়।কথা বলতে চাইলে জানানো হোক।কারও বিরুদ্ধে কেস দিইনি বলে সেটাকে দুর্বলতা ভাববেন না।' যদিও আন্দোলনকারীদের দাবি, 'আমরা সেদিনই উচ্ছ্বাস প্রকাশ করব, সেদিনই দেবী দুর্গাকে আহ্বান করতে পারব যেদিন আমাদের অভয়া বিচার পাবে। তাঁর আগে আমাদের কোনও উচ্ছ্বাস নেই।' 

আর জি কর-কাণ্ড ঘিরে তোলপাড়ের মধ্যেই কলকাতার পুলিশ কমিশনারের পদত্য়াগের দাবি ক্রমেই জোরালো হচ্ছে। সম্প্রতি লালবাজার অভিযানে নামে বামেরা। আর ওইদিনই, মুখ্য়মন্ত্রী কার্যত  পুলিশ কমিশনারের পাশে দাঁড়ান। বলেন, 'কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসেছে অনেকবার পদত্য়াগ করার জন্য়। সামনে পুজো।  এটা পুজোর সময়। কিছুদিন ধৈর্য ধরলে কি মহাভারত অশুদ্ধ হয়? আপনারা ঠিক করবেন, সবাইকে চেঞ্জ করতে হবে। আপনি আমাকে ১০টা দাবি দিতে পারেন। আমি ৫টা করতে পারি। ৫টা নাও করতে পারি। আন্দোলনকারীদের সব দাবি তো নাও মানা হতে পারে।' 

আরও পড়ুন, বাইরে থেকে দেখলে রাষ্ট্রায়ত্ত কম্পানির তেলের ট্যাঙ্কার, ভিতরে গরু পাচার !

পাল্টা সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য় সুজন চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট সিপিকে সাপোর্ট দিলেন, যেমন সন্দীপ ঘোষকে পুরস্কার দিয়েছিলেন, এবার বিনীত গোয়েলকে কি ডিজি করবেন?' পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে তাঁর টেবলে প্রতীকি শিরদাঁড়া রেখে, তাঁর হাতে দাবি সদন তুলে দিয়ে, তাঁরই পদত্য়াগ চেয়েছিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা! পুলিশ কমিশনারকে সরানোর দাবি তুলে ২ সেপ্টেম্বর লালবাজার অভিযানের ডাক দেন জুনিয়র চিকিৎসকরাও। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

 
 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম

ভিডিও

Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget