এক্সপ্লোর

RG Kar Case: RG কর কাণ্ডে CBI-কে চিঠি নির্যাতিতার পরিবারের, অফিসারের বিরুদ্ধেই বিভাগীয় তদন্তের আর্জি

RG Kar Victims Family: ফের পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। 

কলকাতা: আর জি করকাণ্ডের CBI তদন্ত নিয়ে ক্ষুব্ধ নিহত চিকিৎসকের পরিবার। তদন্তকারী অফিসার সীমা পাহুজার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করল অভয়ার পরিবার। সীমা এবং তাঁর টিমের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের আর্জি জানানো হল। দিল্লিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (CBI) আধিকারিকদের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। (RG Kar Case)

CBI আধিকারিকদের দেওয়া  চিঠিতে নির্যাতিতার পরিবার জানিয়েছে, আর জি করের ঘটনায় তদন্তে খামতি রয়েছে। তদন্তে যে খামতি রয়েছে, সেকথা মনে করছে শিয়ালদা আদালতও। শিয়ালদা আদালতের রায়ের প্রসঙ্গও চিঠিতে উল্লেখ করেছেন নির্যাতিতার মা-বাবা। চিঠিতে ফের পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। (RG Kar Victims Family)

এবিপি আনন্দে নির্যাতিতার মা বলেন, "আমাদের স্বপ্ন যেমন কেড়ে নিয়েছে, আমার মেয়ের স্বপ্নও কেড়ে নিয়েছে। তাই বলে আমাদের বিভ্রান্ত করা যাবে না। তদন্ত প্রক্রিয়া এখনও সেভাবে এগোয়নি। কারণ আমার মেয়ের সঙ্গে যে চারজন সেই রাতে ডিউটি করছিল, তাদের এখনও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়নি। পুলিশ যেহেতু একজনকে ধরেছিল, সিবিআই-ও এক জায়গায় আটকে রয়েছে। তার পর একটু এগিয়েছিল, অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে ধরেছিল। চার্জশিট না দিতে পারায়, তাদেরও ছেড়ে দিতে হয়। এখন তদন্ত কতটা এগিয়েছে, কিছুই বুঝতে পারছি না আমরা। মেয়ের ডেথ সার্টিফিকেটও এখনও পাইনি আমরা।"

নির্যাতিতার বাবা বলেন, "CBI ডিরেক্টরের সঙ্গে দেখা করেছি। আদালত যে রায়ের কপি দিয়েছে, CBI যে কাজ করেনি, তা দেখা উচিত ছিল। আমরা সেগুলোই তুলে ধরেছি। যাঁরা তদন্ত করেছেন, ঠিকমতো করেননি। শিয়ালদা কোর্টের রায়েই বলা আছে যে সীমা পাহুজা নিজে বলেছেন, 'আমি কিছু করিনি। কলকাতা পুলিশ যে রিপোর্ট দিয়েছিল, সেগুলোই সাজিয়ে-গুছিয়ে ফরেন্সিক বিশেষজ্ঞদের দিয়ে তদন্ত করিয়ে চার্জশিট জমা দিয়েছি'।" সঞ্জয়ের বাইরে আর কাউকেই CBI দেখতে পাচ্ছে না, পুলিশের চোখ দিয়েই CBI যেন সব দেখছে, এমন মন্তব্য করেন চিকিৎসক অনিকেত মাহাতও।

CBI তদন্ত নিয়ে অসন্তোষ জানিয়ে, সুবিচার পেতে দিল্লি গিয়েছিলেন আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের মা-বাবা। সেখানে গিয়ে CBI-এর ডিরেক্টরের সঙ্গে দেখা করেন তাঁরা। মার্চ মাসে সুপ্রিম কোর্টে আর জি কর-মামলার শুনানি রয়েছে। তার আগে কথা বলেন আইনজীবীর সঙ্গেও। নিহত চিকিৎসকের মা-বাবার সঙ্গে দিল্লি যান জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের চারজন প্রতিনিধিও।

নিহত চিকিৎসকের মা-বাবার অভিযোগ, তাঁরা CBI তদন্তে মোটেই সন্তুষ্ট নন। সেই কারণেই এবার সরাসরি CBI-এর ডিরেক্টরের সঙ্গে দেখা করেন। এর পাশাপাশি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে চেয়ে ই-মেল করেছিলেন নিহত চিকিৎসকের মা-বাবা। সময়ের অভাবে সাক্ষাৎ সম্ভব নয় বলে রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও দেখা হয়নি।

৯ অগাস্ট আর জি কর হাসপাতালে নৃশংস ওই ঘটনা ঘটে। আর তার পর নয় নয় করে প্রায় ৭ মাস পেরিয়ে গিয়েছে। দোষী সাব্য়স্ত সঞ্জয় রায়ের আমৃত্য়ু কারাদণ্ড হলেও, নিহত চিকিৎসকের মা-বাবার দাবি, তাঁরা এখনও বিচার পাননি। CBI তদন্ত কতদূর এগোল, তা নিয়েও তাঁরা অন্ধকারে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : সৌগত রায়ের গাড়িতে হামলা, কালো পতাকা, চোর চোর স্লোগান বিজেপির
সৌগত রায়ের গাড়িতে হামলা, কালো পতাকা, চোর চোর স্লোগান বিজেপির
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget