এক্সপ্লোর

RG Kar Case Viral Audio: 'শরীর খারাপ, অবস্থা খারাপ, হয়ত সুইসাইড'! বারবার বয়ান বদলে হাসপাতাল থেকে বাবা-মাকে ফোন, ভাইরাল অডিও

RG Kar Case: এবিপি আনন্দ ওই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি। 

কলকাতা: আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় নয় নয় করে তিন সপ্তাহ পার। সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় ছাড়া আর কেউ গ্রেফতার হননি এখনও পর্যন্ত। সেই আবহেই হাসপাতালের তরফে নির্যাতিতার পরিবারের কাছে যে ফোন গিয়েছিল, সেই কথোপকথনের অডিও ক্লিপ সামনে এল। এবিপি আনন্দ ওই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি। (RG Kar Case Viral Audio)

গত ৯ অগাস্ট সকালে নির্যাতিতার পরিবারের কাছে পর পর তিন বার ফোন যায়। আর তিন বারই ফোনে তিন রকম দাবি করা হয় বলে অভিযোগ পরিবারের। যে ক্লিপ সামনে এসেছে তাতে, প্রথম বলা হয়, মেয়ের শরীর খারাপ। দ্বিতীয় বার বলা হয়, দ্রুত হাসপাতালে পৌঁছতে। তৃতীয় বার মেয়ে আত্মহত্যা করেছে বলে জানানো হয়। (RG Kar Case)

যে অডিও ক্লিপটি ভাইরাল হয়েছে, তাতে এক মহিলার কণ্ঠ শোনা যায়। কথোপকথনটি এমন-

মহিলা কণ্ঠ: হ্যালো... বলছেন?

নির্যাতিতার বাবা: কে বলছেন?

মহিলা কণ্ঠ: আর জি কর হাসপাতাল থেকে বলছিলাম। 

নির্যাতিতার বাবা: কী হয়েছে?

মহিলা কণ্ঠ: ওর একটু শরীরটা খারাপ হয়েছে। আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট?

নির্যাতিতার বাবা: কী হয়েছে সেটা বলবেন তো?

মহিলা কণ্ঠ: সেটা তো ডাক্তার বলবেন আপনারা এলে। আমরা আপনার নম্বরটা জোগাড় করে জানালাম। বাড়ির লোক হিসেবে আপনারা তাড়াতাড়ি আসুন।

নির্যাতিতার বাবা: কী হয়েছে সেটা বলো না তুমি।

মহিলা কণ্ঠ: পেশেন্টের শরীরটা খারাপ, ভর্তি হয়েছে হাসপাতালে। বাকিটা আপনারা এলে ডাক্তার বলবে।

নির্যাতিতার মা: ওর কি জ্বর হয়েছে?

মহিলা কণ্ঠ: আপনারা একটু আসুন, জলদি আসুন, যত তাড়াতাড়ি পারবেন।

নির্যাতিতার বাবা: কেন অবস্থা খারাপ নাকি?

মহিলা কণ্ঠ: খুব অবস্থা খারাপ। একটু তাড়াতাড়ি চলে আসুন।

প্রথম বার ফোনে যে কথা হয়, তাতে মহিলা কণ্ঠ নিজের পরিচয় দেননি। তবে দ্বিতীয় ক্লিপে ওই মহিলা কণ্ঠ নিজের পরিচয় দেন অ্যাসিস্ট্যান্ট সুপার হিসেবে। দ্বিতীয় ক্লিপের কথোপকথন এমন-

নির্যাতিতার বাবা: কী হয়েছে, সেটা বল না একটু?

মহিলা কণ্ঠ: ওঁর অবস্থা খুবই খারাপ। আপনি যত তাড়াতাড়ি পারবেন, চলে আসুন।

নির্যাতিতার বাবা: আপনি কে বলছেন বলুন তো?

মহিলা কণ্ঠ: আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, ডাক্তার বলছি না।

নির্যাতিতার বাবা: ডাক্তার নেই ওখানে কেউ?

মহিলা কণ্ঠ: আপনার মেয়েকে আমরা ইমার্জেন্সিতে এনেছি। আপনারা এসে যোগাযোগ করুন।

নির্যাতিতার মা: ওর কী হয়েছে? ও তো ডিউটিতে ছিল?

মহিলা কণ্ঠ: আপনারা জলদি চলে আসুন, যত তাড়াতাড়ি পারবেন।

এর পর তৃতীয় ক্লিপে কিন্তু বয়ান পুরো পাল্টে গিয়েছে। মেয়ে অসুস্থ নন, আত্মহত্যা করেছেন বলে জানানো হয় ফোনে। 

মহিলা কণ্ঠ: শুনুন, আপনাকে তখন বার বার বলছিলাম। আপনার মেয়ে, উনি সুইসাইড করেছেন হয়ত। মারা গিয়েছেন। পুলিশ রয়েছে। আমরা হাসপাতালে সবার সামনেই রয়েছি, ফোন করছি। আপনারা যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন।

আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার পর থেকে দিন যত এগোচ্ছে, ততই যেন ঘোরাল হচ্ছে রহস্য। এই ফোন কলের কথা আগেই জানিয়েছিলেন নির্যাতিতার পরিবার। এমনকি নির্যাতিতার পরিবারকে এত বড় খবর জানানোর সময় ন্যূনতম সংবেদনশীলতাও দেখানো হয়নি বলে অভিযোগ। এ নিয়ে মনোরোগ বিশেষজ্ঞ সব্যসাচী মিত্র বলেন, "ইংরেজিতে এমন দুঃসংবাদ দেওয়াকে 'ব্রেকিং ব্যাড নিউজ' বলা হয়। এক্ষেত্রে কোনও রকম ট্রেনিংই তো শুনতে পেলাম না! যে কণ্ঠস্বর বলছেন, তিনি খুব তাড়াহুড়ো করছেন। ওঁকে উৎকণ্ঠিতও, গলার স্বর থেকে বোঝা যাচ্ছে। ফোনটা যে তড়িঘড়ি করা, অতি সামান্য তথ্য দিয়ে দ্রুত কথা শেষ করতে চাইছেন, বোঝা যাচ্ছে সেটাও।  এটা অত্যন্ত স্পর্শকাতর বিষয়। সহানুভূতির সঙ্গে কথা বলতে হয়। সাধারণত ফোনে দুঃসংবাদ দেওয়া উচিত নয়। এই যে বলা, আপনার সুইসাইড করেছে হয়ত, এটা যাঁকে বলা হচ্ছে, তিনি আরও উদভ্রান্ত হয়ে পড়বেন। সহানুভূতি বলে যা আছে, তা এই কথোপকথনে কোথাও নেই। দুঃসংবাদ দেওয়ার প্রোটোকল আছে, ট্রেনিং হয়, ভিতর থেকেও আসতে হয়। এখানে কোনও কিছুই পেলাম না।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Mamata Banerjee: আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
Tarapith Hotel Fire : 'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'
'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়

ভিডিও

Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget