এক্সপ্লোর

RG কর কাণ্ডে জড়িত বড় মাথা? সঞ্জয়ের সঙ্গে আর কে কে ? ভাইরাল অডিও-য় খুলে গেল বড় সত্যি?

RG Kar Death : চাঞ্চল্যকর দাবি, অনুমান করছি এটা এক ইন্টার্নের কাজ , যাঁর রাজনৈতিক ব্য়াকগ্রাউন্ড আছে। তাঁর পরিবারের সদস্য়রাও যথেষ্ট উচ্চপদস্থ , নাম নিতে পারব না।  আমারই সমস্য়া হয়ে যাবে। 

সন্দীপ সরকার, অনির্বাণ বিশ্বাস, সৌমিত্র রায়, কলকাতা : আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় এবার নতুন মোড়। ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় কি একা এই ঘটনার সঙ্গে জড়িত? না তার সঙ্গে আরও আরও কেউ আছে? এই প্রশ্ন যখন নানা মহল থেকে জোরালোভাবে তোলা হচ্ছে, তখন এই ভাইরাল অডিও ঘিরে এই প্রশ্নও বড় হয়ে উঠে এল যে আরজিকর কাণ্ডে কি কোনও বিশেষ কাউকে আড়াল করার চেষ্টা করছে প্রভাবশালী মহল? এক অডিও ক্লিপে চাঞ্চল্য ছড়াল। 

চাঞ্চল্যকর ভাইরাল অডিওটি পোস্ট করেছেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এই অডিওতে ২ ব্যক্তির মধ্য়ে কথোপকথন হচ্ছে। তারমধ্যে একজন নিজেকে আরজিকর মেডিক্য়াল কলেজের ইন্টার্ন হিসেবে পরিচয় দিচ্ছেন। আর এই কথোপকথনে যা উঠে এসেছে তা বিস্ফোরক বললেও কম বলা হবে। 

ওই ভিডিওতে একজনকে বলতে শোনা যাচ্ছে, আরজি করের গোটা আন্দোলনটা পুরোটাই মেকি, ওটা অধ্য়ক্ষই চালাচ্ছে এবং অধ্য়ক্ষের যারা শাগরেদ তারাই চালাচ্ছে।  কালকে একটা ভিডিও এসেছে যে একটা সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে। ওটা একটা বলির পাঁঠা ছিল। সেটা সঙ্গে সঙ্গে আমরা তুলে ধরেছি।

সেখানে আরও শোনা যায়, কর্তৃপক্ষ ভেবেছিল, ওটাতে আমরা ভুলে যাব। কিন্তু, ওরা তো জানে না অন্তত সেইটুকু বুদ্ধি তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কিনা। পোস্টমর্টেম রিপোর্টে যেরকম আঘাত আছে দিদির,একজনের কাজ তো নয়, কমপক্ষে দুই বা তিন জন। 

এরপরই ওই কণ্ঠের চাঞ্চল্যকর দাবি, অনুমান করছি এটা এক ইন্টার্নের কাজ , যাঁর রাজনৈতিক ব্য়াকগ্রাউন্ড আছে। তাঁর পরিবারের সদস্য়রাও যথেষ্ট উচ্চপদস্থ , নাম নিতে পারব না।  আমারই সমস্য়া হয়ে যাবে। 

তাহলে কি আরজি কর মেডিক্য়াল কলেজে মহিলা চিকিৎসককে নৃশংসভাবে খুন ধর্ষণের ঘটনায় কোনও বিশেষ কাউকে আড়াল করার চেষ্টা প্রভাবশালী মহল? করা হলে তিনি কে? কারা তাঁকে আড়াল করার চেষ্টা করছেন? আরও একটি ভাইরাল অডিও ক্লিপে এক মহিলাকে বলতে শোনা গিয়েছে, 'ও কিছু করেনি। এটা আমরাও জানি...আর ঝেড়ে কাশলে অনেক কিছুই বেরোবে।'  

তাহলে কে, নেপথ্যে কে ? শুধু কি সঞ্জয় নয়? আরও কেউ ? তার নাম কি আদৌ আসবে সামনে ? তারই অপেক্ষায় বাংলার মানুষ। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Agnimitra Paul: ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়,
ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়, " শীঘ্রই আনা হবে বিল", ডিলিমিটেশন নিয়ে বড় কোনও বার্তা ?

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget