এক্সপ্লোর

RG Kar Doctor's Death: আরজি করে দুষ্কৃতী তাণ্ডব কাণ্ডে আরও গ্রেফতার 'পুলিশকে মারধরের ঘটনায়..'

RG Kar Doctor's Death More Arrest: আরজি করে জরুরি বিভাগে ব্যাপক ভাঙচুর, পুলিশকে মারধরের ঘটনায় বাড়ল ধৃতের সংখ্যা...

কলকাতা: আর জি কর হাসপাতালে বেলাগাম দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় আরও ৯ জন গ্রেফতার। শেষ অবধি পাওয়া খবরে, জরুরি বিভাগে ব্যাপক ভাঙচুর, পুলিশকে মারধরের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ২৫। তাণ্ডবে অভিযুক্তদের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে আগেই সন্ধান চেয়েছিল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ছবি দেখেই অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। 

পুলিশের সামনেই প্রায় ৪০ মিনিট ধরে চলে কয়েকশো লাঠিধারীর তাণ্ডব

মাঝরাতে RG কর মেডিক্যাল কলেজে পুলিশের সামনেই প্রায় ৪০ মিনিট ধরে চলে কয়েকশো লাঠিধারীর তাণ্ডব। ভাঙচুর চলল জরুরি বিভাগ থেকে মেডিসিন সেন্টার। তছনছ করে দেওয়া হল জুনিয়র ডাক্তারদের আন্দোলন মঞ্চ। নেপথ্যে রাজনীতি দেখছে আন্দোলনকারীদের একাংশ। কলকাতা পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এখনও অবধি ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এক লজ্জার প্রতিবাদের মাঝেই আরেক লজ্জা!আর জি কর-কাণ্ডের বিচারের দাবিতে, গোটা রাজ্য়ে, গোটা দেশে মেয়েরা যখন রাতের দখল নিয়েছে, তখন সেই আর জি কর হাসপাতালেই ঘটল আরেক জঘন্য় ঘটনা। পুলিশের সামনেই সেখানে অবাধে তাণ্ডব চালাল দুষ্কৃতীরা।

'উদ্দেশ্য়প্রণোদিতভাবে শাসকদলের আশ্রিত কিছু লোকজন ছিল'

কী উদ্দেশ্য়ে হামলা? আর জি কর মেডিক্য়াল কলেজ আন্দোলনকারী চিকিৎসক পড়ুয়া  অনিকেত মাহাতো বলেন, উদ্দেশ্য়প্রণোদিতভাবে শাসকদলের আশ্রিত কিছু লোকজন ছিল। প্রমাণ নষ্টের একটা চেষ্টা এই বহিরাগত যে দুষ্কৃতীরা ছিল, তাদের দ্বারা করা হয়েছে। ভাঙচুর চলে জরুরি বিভাগ থেকে শুরু করে নার্সিং স্টেশন , মেডিসিন স্টোর।আর জি কর মে়ডিক্য়াল কলেজের ব্য়ারিকেড ভাঙার এই ছবিকে হাতিয়ার করে পাল্টা তৃণমূলের দাবি এই ছবি থেকেই স্পষ্ট বাম ছাত্র-যুবরা গোটা ঘটনার সঙ্গে জড়িত। মুখ্য়মন্ত্রী  মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, 'বহিরাগত কিছু রাজনৈতিক লোক, যারা বাংলায় অশান্তি করতে চান, বাম এবং রাম। তারা একত্রিত হয়ে, এই গন্ডগোলটা করেছে।' 

আরও পড়ুন, RG কর কাণ্ডের প্রতিবাদে আজ বাংলা বনধের ডাক, নির্দেশিকা জারি করল নবান্ন

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget