এক্সপ্লোর

RG Kar Doctor's Death: RG কর কাণ্ডে এবার 3 D ম্যাপিং প্রযুক্তির ব্যবহার, আরজিকর মেডিক্যালে পৌঁছল CBI

CBI Visit RG Kar Use 3D Mapping For Investigation: বগটুই, সন্দেশখালির পর আর জি কর কাণ্ডে থ্রি ডি ম্যাপিং প্রযুক্তির ব্যবহার সিবিআইয়ের

কলকাতা: আজ ফের আর জি কর মেডিক্যালে সিবিআই (CBI visit in RG Kar Medical College and Hospital )। ঘটনাস্থলের থ্রি ডি ম্যাপিং করবে সিবিআই। বগটুই, সন্দেশখালির পর আর জি কর কাণ্ডে থ্রি ডি ম্যাপিং প্রযুক্তির ব্যবহার। আর জি কর কাণ্ডে ময়নাতদন্তকারী চিকিৎসকের সঙ্গে কথা সিবিআইয়ের। পুলিশের দেওয়া তথ্য ও ময়নাতদন্তকারী চিকিৎসকের বয়ান খতিয়ে দেখবে সিবিআই।   

বুধবারের রাতের তাণ্ডবের পর আর জি কর মেডিক্যালে গেল CBI-এর টিম। হামলার সঙ্গে কি ধর্ষণ-খুনের যোগ আছে? ঘটনাস্থলের ক্ষতি করা হয়েছে? কেন্দ্রীয় এজেন্সি তা জানার চেষ্টা করছে বলে সূত্রের খবর। অন্যদিকে অপসারিত MSVP থেকে ৮জন ডাক্তারি পড়ুয়াকে ডেকে জিজ্ঞাসাবাদ করল CBI. নিহতের বাড়িতেও গেলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। আর জি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায়, কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করেছে CBI. বুধবার রাতের তাণ্ডবের পর বৃহস্পতিবার আর জি কর মেডিক্যাল কলেজে যায় CBI-এর টিম।

সূত্রের দাবি, কেন্দ্রীয় তদন্তকারীরা জানার চেষ্টা করছেন, রাতে কী কী ভাঙচুর করা হয়েছে? কেন হামলা? চিকিৎসক খুনের সঙ্গে কি এই হামলার কোনও যোগ থাকতে পারে, সেইসব বিষয় জানার চেষ্টা করছে CBI.এছাড়াও যেখানে ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়েছে, সেই সেমিনার রুমের কোনও ক্ষতি করা হয়েছে কিনা বা সেরকমই কিছু উদ্দেশ্য ছিল কিনা, তাও জানার চেষ্টা করছে কেন্দ্রীয় এজেন্সি। সেই সঙ্গে CBI আরও জানতে চাইছে, যে সেমিনার রুমে চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়েছিল, সেখানেই কি তাঁকে খুন ও ধর্ষণ করা হয়েছিল? নাকি অন্যত্র খুন করে, সেমিনার রুমে মৃতদেহ এনে রাখা হয়েছিল?

আরও পড়ুন, RG কর মেডিক্যালে ভাঙচুর, হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য 'পূর্বপরিকল্পিত ঘটনা..'

এদিকে চিকিৎসক খুন ও ধর্ষণের তদন্তে বৃহস্পতিবার,চতুর্মুখী জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় এজেন্সি। আর জি কর মেডিক্যালের প্রাক্তন মেডিক্য়াল সুপারিনটেন্ডেন্ট, চেস্ট মেডিসিন বিভাগের প্রধান,এবং আরও একজন চিকিৎসককে CGO কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনার পর থেকে কোন পথে এগিয়েছিল তদন্ত, সে বিষয়ে জানাতে এদিন টালা থানার ওসি ও কলকাতা পুলিশের হোমিসাইড শাখার ৩ অফিসারও CGO কমপ্লেক্সে যান। পাশাপাশি, আর জি কর মেডিক্যাল কলেজের ৮ জন পড়ুয়া-চিকিৎসককেও এদিন জিজ্ঞাসাবাদ করে CBI.৮জনের মধ্যে সেই চারজনও ছিলেন, মৃত্যুর আগে যাঁদের সঙ্গে রাতে খাবার খেয়েছিলেন নিহত চিকিৎসক। নিহতের বাড়িতেও যায় CBI-এর টিম।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
News Live Updates: পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
Rachna Banerjee: 'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা

ভিডিও

Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ
Congress News: দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে 'বন্দে মাতরম' বিতর্ক | Vandemataram | BJP Government
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮
Dilip Ghosh On Mohua Moitra: ‘দম থাকলে বলুন জয় শ্রী রাম', মহুয়া মৈত্রর উদ্দেশে বললেন দিলীপ ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget