এক্সপ্লোর

RG Kar Medical Student Death: খুনের আগে ও পরে মদ্যপান, নেশাগ্রস্ত অবস্থাতেই পুলিশের সামনে হাজির, RG কর কাণ্ডে ধৃতের নানা কীর্তি

Medical Student Death: তদন্তে জানা গিয়েছে, ঘটনার রাতে হাসপাতালে ঢুকে তরুণী চিকিৎসককে খুনের আগে মদ্য়পান করেছিলেন সঞ্জয়।

কলকাতা: RG কর হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে সর্বত্র। কিন্তু অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় নির্বিকার বলে জানা যাচ্ছে। অপরাধ স্বীকার করলেও, তাঁর কোনও অনুতাপ নেই বলে লালবাজার সূত্রে জানা যাচ্ছে। ফাঁসি দিলে দেওয়া হোক বলেও তিনি মন্তব্য করেছেন বলে খবর। পাশাপাশি, জানা গেল, খুনের আগে মদ্যপান করেছিলেন সঞ্জয়। খুনের পর পুলিশের ব্যারাকে ফিরেও মদ্য়পানও করেন। তার পর ঘুমিয়ে পড়েন। এমনকি পুলিসের সামনেও মদ্যপান করেই হাজির হয়েছিলেন তিনি। (RG Kar Medical Student Death)

তদন্তে জানা গিয়েছে, ঘটনার রাতে হাসপাতালে ঢুকে তরুণী চিকিৎসককে খুনের আগে মদ্য়পান করেছিলেন সঞ্জয়। খুন করে পুলিশ ব্যারাকে ফিরে গিয়ে ফের মদ্যপান করেন তিনি। এর পর ঘুমিয়ে পড়েন। পরদিন সরকারও ভাবলেশহীন ছিলেন তিনি। পুলিশের সামনে যখন হাজির হন, মদ্যপান করেই হাজির হন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সঞ্জয়কে চিহ্নিত করেন এক হোমগার্ড। ডেকে পাঠালেও, নেশাগ্রস্ত অবস্থায় হাজির হন। নেশা করার কথা স্বীকারও করে নেন তিনি। (Medical Student Death)

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, RG কর হাসপাতালে অবাধ ঘোরাফেরা ছিল সঞ্জয়ের। সিভিক ভলান্টিয়ার হলেও, কাজে অনিয়মিত ছিলেন তিনি। প্রভাব খাটিয়ে কর্মস্থলেও নিয়মিত পাওয়া যেত না তাঁকে। খুব কমই দেখা যেত তাঁকে। এতটাই প্রভাব ছিল সঞ্জয়ের যে তিনি পুলিশ ব্যারাকে থাকতেন, যা সিভিক ভলান্টিয়ারদের পাওয়ার এক্তিয়ারই নেই। বাড়ি ভবানীপুরে হলেও, উল্টোডাঙায় ফোর্থ ব্যাটেলিয়নের ব্যারাকে থাকতে শুরু করেন।

আরও পড়ুন: RG Kar Medical Student Death: প্রশ্নের মুখে RG করের নিরাপত্তা ব্যবস্থা, সাসপেন্ড করা হল ২ নিরাপত্তারক্ষীকে, বসছে সিসি ক্যামেরা

সঞ্জয় পুলিশের মতো মোটরবাইকে চেপেও ঘুরতেন বলে জানা গিয়েছে। এমনকি পুলিশের মোটরবাইক তিনি নিজের নামে অ্যালট করে নেন। পুলিশের কাছে জমা দেওয়া তো দূর, সারাক্ষণ বাইকটি তাঁর কাছেই থাকত। যেখানে ইচ্ছে ঘুরে বেড়াতেন তিনি। এমনকি সংগঠনের কাজে যাচ্ছেন বলে জানিয়ে পুলিশের গাড়িও বাগিয়ে নিতেন বলে জানতে পেরেছে পুলিশ। এতটাই দাপট ছিল যে RG কর হাসপাতালে অবাধ যাতায়াত ছিল তাঁর।

এমনকি গ্রেফতার হওয়ার পরও সঞ্জয় নির্বিকার বলে জানা গিয়েছে। জেরায় অপরাধ স্বীকার করে নিয়েছেন বলে জানা গিয়েছে। তবে এর জন্য তাঁর কোনও অনুতাপ নেই বলে জানা গিয়েছে। সূত্রের খবর, তদন্তকারীদের সঞ্জয় বলেন, "ফাঁসি দিলে দিন"। সেই সঙ্গে, পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখে পুলিশের অনুমান, তরুণী চিকিৎসককে শ্বাসরোধ করে খুনের পর ধর্ষণ করেন সঞ্জয়। এই ঘটনায় অন্য কারও যুক্ত থাকার কোনও ইঙ্গিত মেলেনি এখনও পর্যন্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget