এক্সপ্লোর

RG Kar Medical Student Death: প্রশ্নের মুখে RG করের নিরাপত্তা ব্যবস্থা, সাসপেন্ড করা হল ২ নিরাপত্তারক্ষীকে, বসছে সিসি ক্যামেরা

Medical Student Death: কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হল তাঁদের। 

কলকাতা: চিকিৎসক খুনের পর প্রশ্নের মুখে RG করের নিরাপত্তা ব্যবস্থা। চাপের মুখে দুই চুক্তিভিত্তিক নিরাপত্তারক্ষীকে সাসপেন্ড করা হল। হাসপাতাল সূত্রে খবর, ঘটনার রাতে দায়িত্বে ছিলেন ওই দুই নিরাপত্তারক্ষী। কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হল তাঁদের। তরুণী চিকিৎসক খুনে নিরাপত্তা নিয়ে গোড়া থেকেই প্রশ্ন উঠছিল। সেই আবহেই সাসপেন্ড করা হল দুই নিরাপত্তারক্ষীকে। (RG Kar Medical Student Death)

নিরাপত্তায় ফাঁক নিয়ে গোড়া থেকেই প্রশ্ন উঠছিল। তদন্তে নেমে তথ্য জোগাড়েও সমস্যা দেখা দেয়। সেই আবহেই চেস্ট মেডিসিন বিভাগের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই নিরাপত্তারক্ষীকে সাসপেন্ড করলেন হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি, সিসিটিভি ক্যামেরায় কেন মোড়া নেই গোটা হাসপাতাল চত্বর, সেই নিয়েও প্রশ্ন ছিল। রবিবার সকাল থেকে হাসপাতাল চত্বরে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। (Medical Student Death)

RG কর হাসপাতালের যেখানে যেখানে সিসিটিভি ক্য়ামেরা ছিল না এতদিন, আজ সকাল থেকে সেখানে সিসিটিভি বসানোর কাজ শুরু হয়েছে। যে সিসিটিভি ক্যামেরাগুলি অকেজো হয়ে পড়েছিল, সেগুলি ঠিক করা হচ্ছে। এছাড়াও অন্যান্য বিভাগ থেকে নিরাপত্তা সংক্রান্ত কিছু দাবিদাওয়া জানিয়ে আবেদন জমা পড়ে। সেই নিয়েও ব্যবস্থাগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে খবর সরকারি সূত্রে।

আরও পড়ুন: RG Kar Medical Student Death: মহিলা পুলিশদেরও উত্যক্ত করতেন! নির্বিকার RG কর কাণ্ডে ধৃত সিভিক, বলছেন, ‘ফাঁসি দিলে দিন’

এখনও হাসপাতাল চত্বরে পুলিশ মোতায়েন রয়েছে। ব্যারিকেড রয়েছে জায়গায় জায়গায়। গত কাল দফায় দফায় যে বিক্ষোভ হয়, বাইরে থেকে যেভাবে মানুষ জন ভিড় করেন, তাতে হাসপাতালের পরিষেবা বিঘ্নিত হয়। তাই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন রোগী কল্যাণ সমিতির সুদীপ্ত রায়। এতদিন কেন বিষয়গুলি দেখা হয়নি, নিরাপত্তা রক্ষীরা ওই দিন কোথায় ছিলেন, তাঁরা কিছু জানিয়েছিলেন কি না, তা নিয়ে যদিও প্রশ্ন উঠছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃত সঞ্জয় রায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে একাধিক তথ্যপ্রমাণ হাতে এসেছে তদন্তকারীদের। তাঁর জামা, বারমুডা, জুতো বাজেয়াপ্ত করা হয়েছে। ডিএনএ-র নমুনা পরীক্ষা করে দেখা হচ্ছে। কিন্তু একজনের পক্ষে এতবড় ঘটনা ঘটানো সম্ভব কি না, উঠছে প্রশ্ন। এখনও পর্যন্ত সঞ্জয় ছাড়া কারও যুক্ত থাকার প্রমাণ মেলেনি। কিন্তু সবদিক খতিয়ে দেখা হচ্ছে।

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget