এক্সপ্লোর

Dev: 'আন্দোলনকে সাধুবাদ, মনে করি মুখোমুখি আলোচনাই একমাত্র সমাধান', জুনিয়র চিকিৎসক-মুখ্যমন্ত্রী বৈঠক প্রসঙ্গে দেব

Dev on RG Kar News: আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের আয়োজন প্রসঙ্গে দেবের মন্তব্য, 'আমি মনে করি আন্দোলনটা এখন যে জায়গায় দাঁড়িয়ে, তার একমাত্র সমাধান মুখোমুখি বসে আলোচনা করা।'

কলকাতা: আরজি কর কাণ্ডে (RG Kar News) তোলপাড় বাংলা। আন্দোলনকারী চিকিৎসকদের পাশে গোটা রাজ্য। সাধারণ মানুষের পাশাপাশি পথে নেমেছেন একাধিক শিল্পীও। কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে বারবার বৈঠকের আয়োজন করেও তা ফলপ্রসূ হচ্ছে না। এই আবহে পুজোর মুখে মুক্তির অপেক্ষায় দেবের (Dev) নতুন ছবি 'টেক্কা' (Tekka)। আরজি কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনকারী চিকিৎসকদের প্রসঙ্গে কী বললেন অভিনেতা?

'মুখোমুখি আলোচনা'ই একমাত্র সমাধান, মন্তব্য দেবের

আন্দোলনকারী চিকিৎসকদের দাবি ও মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের একাধিকবার বৈঠকের আয়োজন প্রসঙ্গে দেবের মন্তব্য, 'আমি মনে করি আন্দোলনটা এখন যে জায়গায় দাঁড়িয়ে, তার একমাত্র সমাধান মুখোমুখি বসে আলোচনা করা। এর বাইরে আমার মনে হয় না কোনও উপায় আছে বলে। সুপ্রিম কোর্টও জুনিয়র ডাক্তারদের কী করা উচিত সেই পরামর্শ দিয়েছেন। আমি এই আন্দোলনকে সাধুবাদ জানাই। ডাক্তাররা যেভাবে যা চাইবেন, সেটা খানিক ভাবনাচিন্তা করে আলোচনার মাধ্যমেই সম্ভব বলে মনে করি। সরকার চেষ্টা করছে, তাদের মতো করে। আমি আশাবাদী। আমরা সকলেই বিচারের জন্য অপেক্ষা করছি। কিন্তু সত্যি কথা বলতে গেলে রাজ্য সরকারের হাতে জাস্টিস নেই। এটা পুরোপুরি সিবিআই, সুপ্রিম কোর্টের হাতে। আমিও মনে স্বাস্থ্য ক্ষেত্রে পরিকাঠামোগত ও অন্যান্য বিষয়ে সংস্কার দরকার। সেটা সরকার করতে পারে আলোচনার মাধ্যমে। আমি আন্দোলনকারী ডাক্তারদের বলব বাংলার মানুষের এই আন্দোলনের স্থানকে সঠিক রেখে একটা সমাধান হোক।'

আরও পড়ুন: Swastika Mukherjee: 'পরের প্রজন্মের জন্য ভরসার, নিরাপদ স্থান আমাদেরই তৈরি করতে হবে', ইন্ডাস্ট্রিতে নারী সুরক্ষা প্রসঙ্গে স্বস্তিকা

পুজোয় দেবের প্রযোজনা সংস্থা 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স'-এর প্রযোজনায় আসছে নতুন ছবি। অভিনেতা ও প্রযোজক হিসেবে দেবের বক্তব্য, 'উৎসবের জন্ম হয়েছিল মানুষকে একত্রিত করার জন্য। জাতপাত ভুলে সকলের মিলিত হওয়ার জন্য উৎসবের জন্ম। ব্রিটিশদের থেকে স্বাধীনতার লড়াইয়ে উৎসব ছিল প্রতিবাদের অন্যতম ভাষা। উৎসব তো তোমার আমার একার নয়। এটা তো বাংলার প্রত্যেক মানুষের, একাধিক মানুষের রোজগারের জায়গা। পুজোর সময় কত মানুষ উৎসবে মাতেন না, ২৪ ঘণ্টা কাজ করেন, তাঁদের দু'টাকা বেশি রোজগারের সময়। এই আন্দোলনের আবহে আমাকে অজস্র প্রেক্ষাগৃহ থেকে ফোন করে জিজ্ঞেস করা হয়েছে, যে আমি সিনেমা রিলিজ করছি কি না। এক একটা প্রেক্ষাগৃহ ঘিরে গুচ্ছ মানুষ রোজগার করেন, সিনেমা রিলিজ না করলে তাঁদের সকলের কী হবে? আমার কোনও অধিকার নেই তাঁদের রোজগার আমি কেড়ে নেব! আমার লড়াই বাংলার সরকারের সঙ্গে হতে পারে, বাংলার মানুষের সঙ্গে নয়। উৎসবে ফিরছি না বলিনি মানে প্রতিবাদে নেই, তা নয়। দুটোর আলাদা মানে। উৎসবের মানেটা সোশ্যাল মিডিয়ার যুগে অন্য জায়গায় চলে গিয়েছে। উৎসব কখনও প্রতিবাদকে আটকায় না। বরং সকলকে একত্রিত করে নেওয়ার আহ্বান।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget