এক্সপ্লোর

Doctors Hunger Protest: হাসপাতালের বেডে শুয়েও খাবারে 'না' আন্দোলনকারী চিকিৎসক অনুষ্টুপের, এখনও আচ্ছন্ন তনয়া পাঁজা!

Doctors Protest Updates: অন্ত্রে রক্তক্ষরণের সমস্যা কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু অনুষ্টুপ খাবার খেতে না চাওয়ায়, চিন্তায় রয়েছেন সিনিয়র ডাক্তাররা। 

ঝিলম করঞ্জাই, কলকাতা: একাদশ দিনে পড়ল ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশন। ৫ জন অনশনকারী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তবু অনশনে অনড় জুনিয়র ডাক্তাররা। 

এদিকে, অনশনকারী জুনিয়র ডাক্তার তনয়া পাঁজার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনও আচ্ছন্ন ভাব রয়েছে। হাসপাতাল সূত্রে খবর, গতকাল যখন কলকাতা মেডিক্যালে তনয়াকে আনা হয়, সেইসময় তাঁর শরীরে ইলেকট্রোলাইটের  ভারসাম্য ছিল না। মূত্রে কিটোনের মাত্রাও বেশি ছিল। সেই সমস্যাগুলি এখনও কাটিয়ে ওঠা যায়নি। 

আজ বেশ কিছু পরীক্ষা-করা হবে। ৫ অক্টোবর থেকে ধর্মতলায় অনশনে বসেছিলেন কলকাতা মেডিক্যালের ENT বিভাগের সিনিয়র রেসি়ডেন্ট তনয়া পাঁজা। একটানা অনশনের জেরে গতকাল ধর্নামঞ্চে জ্ঞান হারিয়ে ফেলেন তনয়া। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। 

অন্যদিকে, অনশন আন্দোলনে তনয়ার সহযোদ্ধা আরেক জুনিয়র ডাক্তার অনুষ্টুপ মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।  অন্ত্রে রক্তক্ষরণের সমস্যা কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু অনুষ্টুপ খাবার খেতে না চাওয়ায়, চিন্তায় রয়েছেন সিনিয়র ডাক্তাররা। 

জেলায় জেলায় অনশন

বাঁকুড়াতে জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবি ও অনশনকে সমর্থন জানিয়ে  ১২ ঘণ্টার প্রতীকী অনশনে বসলেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের একাংশ। বাকিরা হাসপাতালে স্বাভাবিক পরিষেবা দিচ্ছেন। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই প্রতীকী অনশন। একই সঙ্গে দ্রোহের কার্নিভাল উপলক্ষ্যে আজ বিকেলে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে মিছিল করবেন জুনিয়র ডাক্তাররা।

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন, IMA-র হুগলি-চুঁচুড়া শাখার ডাকে ২ দিনের কর্মবিরতি চলছে। এর মধ্যেই চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে খোলা হয়েছে অভয়া ক্লিনিক। সকাল থেকে সেখানে উপছে পড়ছে রোগীদের ভিড়। প্রতীকী অনশনরত চিকিৎসকরা অভয়া ক্লিনিকে রোগী দেখছেন। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে জরুরি বিভাগ চালু থাকলেও, আউটডোর বন্ধ। জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন ১১ দিনে পড়লেও সরকারের হেলদোল নেই, তাই প্রতীকী অনশন করে প্রতিবাদ, জানিয়েছেন চিকিৎসকরা। 

আর জি কর-কাণ্ডের ন্যায়বিচার ও জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবিতে সমর্থন জানিয়ে প্রতীকী অনশনে বসল পাঁশকুড়া নাগরিক সমাজ। পাঁশকুড়া স্টেশনের সামনে মঞ্চ বেঁধে সকাল ৯টা থেকে শুরু হয়েছে প্রতীকী অনশন, চলবে সন্ধে ৬টা পর্যন্ত। এরপর মশাল মিছিল করবে পাঁশকুড়া নাগরিক সমাজ।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee : জন্মদিনেই অভিষেকের বাড়ির সামনে রাতভর সংঘর্ষ, আহত ৭ , প্রাণে মারার চেষ্টার অভিযোগ তুললেন সাংসদ
জন্মদিনেই অভিষেকের বাড়ির সামনে রাতভর সংঘর্ষ, আহত ৭ , প্রাণে মারার চেষ্টার অভিযোগ তুললেন সাংসদ
Dilip Ghosh : 'জন্মদিন রাস্তায় কেন ... এত বড় নেতা', অভিষেকের অভিযোগে পাল্টা দিলীপ
'জন্মদিন রাস্তায় কেন ... এত বড় নেতা', অভিষেকের অভিযোগে পাল্টা দিলীপ
West Bengal News Live : পুলিশের চোখের সামনেই বিজেপির গুন্ডাদের হামলা, সঙ্গে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক অভিষেক
পুলিশের চোখের সামনেই বিজেপির গুন্ডাদের হামলা, সঙ্গে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক অভিষেক
Kali Pujo Weather Updates: কালীপুজোয় বৃষ্টি হবে? এক লাফে একাধিক জেলায় কমছে তাপমাত্রা? আবহাওয়ার আপডেট
কালীপুজোয় বৃষ্টি হবে? এক লাফে একাধিক জেলায় কমছে তাপমাত্রা? আবহাওয়ার আপডেট

ভিডিও

Hangla Bhog Compitition 2026 | বেছে নেওয়া হল হ্য়াংলা পুজোর সেরা ভোগ ২০২৬-এর বিজয়ীদের |
Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget