এক্সপ্লোর

Doctors Protest: 'জীবন বাজি রেখে এমনটা করো না', পাশে থাকার বার্তা দিয়েই আমরণ অনশন প্রত্যাহারের অনুরোধ সিনিয়র ডাক্তারদের

RG Kar Doctors Protest: আমরণ মঞ্চে এসে জুনিয়রদের সঙ্গে কথা বলেন সিনিয়র চিকিৎসকরা। পাশে থাকার বার্তা দিয়ে আমরণ অনশন প্রত্যাহারের অনুরোধ

সন্দীপ সরকার, কলকাতা: অনশনের সাড়ে চারদিন পার। ধর্মতলায় অনশনে সামিল বিভিন্ন মেডিক্যাল কলেজের ৭ জন ও শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিক্যালের ২ জুনিয়র ডাক্তার। সপ্তমীর দিন ১২ ঘণ্টার প্রতীকী অনশনে সিনিয়র চিকিৎসকরা। 

 
আমরণ মঞ্চে এসে জুনিয়রদের সঙ্গে কথা বলেন সিনিয়র চিকিৎসকরা। পাশে থাকার বার্তা দিয়ে আমরণ অনশন প্রত্যাহারের অনুরোধ করতে এবার জুনিয়র ডাক্তারদের কাছে এলেন সিনিয়র ডাক্তারদের একাংশ। 

সিনিয়র ডাক্তার সুবীর গঙ্গোপাধ্যায়, কাজলকৃষ্ণ বণিকরা বলেন, 'বাংলার মানুষের পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের দাবিই আমাদেরও দাবি। কিন্তু ওঁরা তো আমাদের সন্তানসম। তাই চিন্তা হয়। এটাই বলার যে নিজেদের জীবন বাজি রেখে এই আমরণ অনশন নয়। আন্দোলন চলুক। প্রশাসনের কাছে অনুরোধ করে চলেছি যে জুনিয়র ডাক্তারদের যে দাবি তা সকলের। তাই প্রশাসনের উচিত আরেকটু উদার, আরেকটু মানবিক, আরেকটু সহনশীল হওয়ার। সে কথা আমাদের ছাত্রছাত্রী, ভাইবোন, জুনিয়র চিকিৎসকদের বলতে এসেছি।'  

এদিকে, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের তরফে বেশ কয়েকজন জুনিয়রদের সঙ্গে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত অনশন করছেন। অন্যদিকে, অনশনরত জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়াতে সোমবার থেকে আংশিক কর্মবিরতিতে যাচ্ছেন অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের চিকিৎসকদের একাংশ।        

আরও পড়ুন, 'ডেকে অপমান', সরকারের সঙ্গে বৈঠকের পর ক্ষোভে ফেটে পড়লেন জুনিয়র ডাক্তাররা

জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে এবার আংশিক কর্মবিরতির ডাক বেসরকারি হাসপাতালের ডাক্তারদেরও। সোমবার থেকে আংশিক কর্মবিরতি শুরু করতে চলেছে অ্যাপোলো হাসপাতালের ডাক্তারদের একাংশ।হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে সেকথা জানিয়েছেন শতাধিক চিকিৎসক। সোমবার অ্যাপোলো হাসপাতালে আউটডোর পরিষেবা মিলবে না, ঘোষণা ডাক্তারদের।

সরকার চায় না সমস্যার সমাধান হোক, সরকারের জমিদারসুলভ আচরণের কারণেই জট কাটছে না। মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।                                                                                                     

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Birbhum Encounter: অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
WB Weather: শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
Santiniketan Encounter: ৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget