এক্সপ্লোর

RG Kar Case: 'ঘটনার দিন হস্টেলে গেট টুগেদার ?' চাঞ্চল্যকর দাবি ইন্টার্ন চিকিৎসকের

RG Kar Lady Doctor Murder: আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ, খুনে কি সঞ্জয় রায় একাই জড়িত? নাকি ছিলেন আরও কেউ? এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি।

আবির দত্ত ও সন্দীপ সরকার, কলকাতা : প্রথমবার ক্য়ামেরার সামনে মুখ খুলে একাধিক চাঞ্চল্য়কর তথ্য় সামনে আনলেন আরজি কর মেডিক্য়ালের ইন্টার্ন চিকিৎসক সারিফ হাসান। যাঁকে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে। তিনি দাবি করলেন, 'শুনেছিলাম যে, কে বি বয়েজ হস্টেলে কোনও একটা মানে, গেট টুগেদারের ব্যবস্থা ছিল। কিন্তু আমি সেখানে যাইনি। আর আমাকে ডাকাও হয়নি যে আমি যাব।'

আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ, খুনে কি সঞ্জয় রায় একাই জড়িত? নাকি ছিলেন আরও কেউ? এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এবার এনিয়ে বিস্ফোরক দাবি করলেন আর জি কর মেডিক্য়ালের ইন্টার্ন চিকিৎসক সারিফ হাসান। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে সারিফ সাফ জানিয়েছেন, তাঁর দেখে মনে হয়নি, এই কাজ একজনের পক্ষে করা সম্ভব। তাঁর আরও দাবি, CCTV নজরদারি এড়িয়েও ওই ঘটনাস্থলে পৌঁছনো সম্ভব।

'একটা ক্রাইম ৫টার সময় যদি হয়ে থাকে, তাহলে ৫টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত কর্তৃপক্ষকে জানাতে কেন সময় লেগে গেল সবার? এটাই তো আমাদের একটা বড় প্রশ্ন।' প্রথমবার ক্য়ামেরার সামনে মুখ খুলে একাধিক চাঞ্চল্য়কর তথ্য় সামনে আনলেন আরজি কর মেডিক্য়ালের ইন্টার্ন চিকিৎসক সারিফ হাসান। যাঁকে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে। যিনি হাসপাতালের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটের সহ সভাপতি। 

তাঁকে প্রশ্ন করা হয়, আপনি কি মনে করেন যে, সঞ্জয় রায় একা রয়েছে, বা সঞ্জয় রায়ই রয়েছে বা অন্য কিছু মনে করেন - এই তিনটে সম্ভাবনা? এর উত্তরে সারিফ হাসান বলেন, 'সঞ্জয় রায় করেছে কি করেনি, ওটা তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন। সঞ্জয় রায় করেইছে। আর ওর সঙ্গে কেউ ক্রাইমে ওকে সাহায্য করেছে বা ইনভলভ করেছে কি না, ওই বিষয়টা তো তদন্তের ব্যাপার। পুলিশ তদন্ত করছে। সিবিআই তদন্ত করছে। আমাদের, একটা সাধারণ ছেলে হিসেবে আমাদের কোনও দিনও এটা দেখে মনে হয়নি ওটা একজনের কারও করার পক্ষে সম্ভব, এই কাজটা।

সেমিনার হলে পৌঁছনোর রাস্তা কি একটাই ? নাকি এমন রাস্তাও আছে, যা CCTV-র নজরদারির বাইরে ? সারিফ বলেন, 'CCTV ক্যামেরা গোটা চেস্ট ডিপার্টমেন্টের এন্ট্রান্সের ওই করিডরটায় আছে। কিন্তু পিছনের যে গেটগুলো আছে, সেই গেটগুলোতে কোনও CCTV ক্যামেরা নেই। এটাও CBI-এর একটা তদন্তের মধ্যে আছে। পিছনের যে গেটটা আছে..... সেই গেটে আপনার কোনও CCTV ক্যামেরা বা এই সমস্ত ব্যবস্থা নেই। সেইখান থেকে যদি কেউ করে বেরিয়ে যায়, ওটা কে কীভাবে বুঝতে পারবে? ওইগুলোই তদন্ত করছে CBI।'

ঘটনার দিন অন্য কোনও জায়গাতে কোনও অনুষ্ঠান বা কোনও গেট টুগেদার- এরকম কিছু চলছিল? এর উত্তরে সারিফের বক্তব্য, 'শুনেছিলাম যে, কে বি বয়েজ হস্টেলে কোনও একটা মানে, গেট টুগেদারের ব্যবস্থা ছিল। কিন্তু আমি সেখানে যাইনি। আর আমাকে ডাকাও হয়নি যে আমি যাব।'

চারতলায় ঘটনাস্থলের আশেপাশে কোথায় CCTV আছে? CCTV-র নজর এড়িয়ে কোন রাস্তা ধরে অকুস্থলে পৌঁছনো যায়? সোমবার সেখানে পৌঁছে, তা সরেজমিনে খতিয়ে দেখেন CBI অফিসাররা। 

সেরা শিরোনাম

Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Bengali News Live:
"১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Papiya Singha Debnath Death: অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
NCPI MP in Lok Sabha: সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের

ভিডিও

Sports Quota News | প্রথম ধাপে ৭৮ জনকে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে |
Mithun Chakraborty appointed as advisor to govt of bengal watch video
Gyanesh Kumar:
INDI Jote: জ্ঞানেশকাণ্ডে ক্রমশ বাড়ছে আন্দোলনের আঁচ, রাষ্ট্রপতির ভবনে যাবেন INDI জোটের ১০ নেতা
PM Narendra Modi Speech:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget