এক্সপ্লোর

RG Kar News: চিকিৎসককে ধর্ষণ-খুনের তদন্ত কি শেষ? আর জি কর মামলায় আদালতে যা জানাল CBI

RG Kar Doctor Death: আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজার আর্জি জানিয়েছে সিবিআই।

কলকাতা: আর জি কর (RG Kar News) মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের তদন্ত কি শেষ? তদন্ত শেষ হয়নি জানিয়েও তদন্তের অভিমুখ বদল করতে চেয়ে আরও সময় চাইল সিবিআই। শিয়ালদা আদালতে কেন্দ্রীয় এজেন্সির দাবি, এবার তদন্ত হবে বৃহত্তর ষড়যন্ত্রের তত্ত্ব এবং তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ নিয়ে। চূড়ান্ত চার্জশিট জমা না পড়া পর্যন্ত আবেদন অর্থহীন, সিবিআইয়ের আর্জি নাকচ করে জানাল আদালত।

চিকিৎসককে ধর্ষণ-খুনের তদন্ত কি শেষ?

আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজার আর্জি জানিয়েছে সিবিআই। সিবিআইয়ের চার্জশিটে অভিযুক্ত হিসেবে শুধুমাত্র তারই নাম ছিল। ৯০ দিনের মধ্যে চার্জশিট দিতে না পারায় ধর্ষণ-খুনের মামলায় জামিন পেয়ে গেছেন আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন OC অভিজিৎ মণ্ডল। বৃহস্পতিবার শিয়ালদা আদালতে এই মামলায় ফাইনাল ক্লোজিং সাবমিশন দেয় সিবিআই। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় CBI তদন্ত কি শেষ?

শনিবার শিয়ালদা আদালতে আরও ৩ মাস সময় চাইল কেন্দ্রীয় এজেন্সি। তবে তদন্তের অভিমুখ বদল করতে চায় তারা। আদালতে সিবিআই জানিয়েছে, আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় এবার তদন্ত হবে তথ্যপ্রমাণ লোপাট, বৃহত্তর ষড়যন্ত্র ও ধামাচাপা দেওয়ার অভিযোগ নিয়ে। এর জন্য ফরেন্সিক রিপোর্টের অপেক্ষায় রয়েছে তারা। আবেদনে সিবিআই জানিয়েছে, যৌক্তিক সিদ্ধান্তে আসতে আরও কিছু সময় তাদের দরকার। এর পাশাপাশি, এই মামলার তদন্তের অগ্রগতি যে সুপ্রিম কোর্টের নজরে রয়েছে, শিয়ালদা আদালতে তাও জানিয়েছে CBI.

আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন OC অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে ৯০ দিনের মধ্যে চার্জশিট দিতে পারেনি CBI. কিন্তু শিয়ালদা আদালতে তারা জানিয়েছে, ধর্ষণ-খুনের তদন্ত এখনও শেষ হয়নি। CBI-এর আর্জি নাকচ করে শিয়ালদা আদালতের বিচারক অরিজিৎ মণ্ডল জানিয়েছেন, চূড়ান্ত চার্জশিট এখনও জমা পড়েনি। অভিযুক্তপক্ষও কোনও আবেদন জানায়নি। তাই CBI-এর আবেদনের প্রয়োজন নেই। আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় আগামী সপ্তাহে সাজা ঘোষণার সম্ভাবনা রয়েছে।                                  

আরও পড়ুন: East Midnapore: চাঁদা নিয়ে বচসার জের, সামাজিকভাবে বয়কট ক্য়ান্সার আক্রান্ত রোগীর পরিবারকে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amit Shah : বাংলায় আমূল! বহু লোক পাবেন চাকরি, ৭০০ কোটির বিনিয়োগ নিয়ে কী জানালেন অমিত শাহ ?
Amit Shah : বাংলায় আমূল! বহু লোক পাবেন চাকরি, ৭০০ কোটির বিনিয়োগ নিয়ে কী জানালেন অমিত শাহ ?
West Bengal News Live Updates: ২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা
২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: মালদায় টাকার বিনিময়ে পঞ্চায়েত ভোটে টিকিট বিক্রি ! অভিষেককে নিশানা 'ঋতব্রত-তৃণমূল'-এর প্রসূনের
মালদায় টাকার বিনিময়ে পঞ্চায়েত ভোটে টিকিট বিক্রি ! অভিষেককে নিশানা 'ঋতব্রত-তৃণমূল'-এর প্রসূনের

ভিডিও

Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ
Amul Factory in Howrah: আমূলের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Debjit Sarkar on Abhishek Banerjee: 'অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', পোস্ট করে কটাক্ষ দেবজিৎ সরকারের
Rajarhat News: রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বেড়ে দুই, এবার পুলিশের জালে মহম্মদ শাহেনশা
NCPI: দিল্লির রাজঘাটে ২১ জুলাই পালন করবে NCPI, বিবৃতি দিয়ে জানালেন NCPI মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget