এক্সপ্লোর

RG Kar Protest: আরও জোরদার আন্দোলন, RG Kar কাণ্ডে এবার মহালয়ায় মহামিছিল জুনিয়র ডাক্তারদের; সঙ্গে আরও কর্মসূচি

Junior Doctors Protest: আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে দীর্ঘ আন্দোলনে করেছেন জুনিয়র চিকিৎসকরা। সেই আন্দোলন এবার আরও জোরদার হতে চলেছে....

সন্দীপ সরকার, কলকাতা : আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে এবার মহালয়ায় মহামিছিল । ২ অক্টোবর মহামিছিলের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।মহালয়ার দিন মহামিছিল শেষে ধর্মতলায় মহাসমাবেশ করা হবে। দুপুর ১টায় কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে মিছিলের শেষ ধর্মতলায়। এদিকে সুপ্রিম কোর্টে আগামী সোমবার শুনানি, তার আগের দিন পাড়ায় পাড়ায় মিছিলের ডাক। বিচার চেয়ে রবিবার পাড়ায় পাড়ায় মিছিলের ডাকও দিয়েছেন জুনিয়র ডাক্তাররা।

আজ গণ কনভেনশনের মঞ্চ থেকে তাঁরা বেশ কিছু কর্মসূচি ঘোষণা করেছেন...

১) ২৯ তারিখ পাড়ায় পাড়ায় সন্ধেবেলায় সাধারণ মানুষকে মিছিলের আহ্বান জানানো হয়েছে। 

২) ২ অক্টোবর অর্থাৎ মহালয়ার দিন মহাসমাবেশ-মহামিছিলের ডাক দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে। এই মহামিছিল কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে ধর্মতলা পর্যন্ত যাবে। এরপর ধর্মতলায় মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। 

৩) এর পাশাপাশি মহালয়ার দিনেই আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিহত তরুণী চিকিৎসকের একটি মূর্তি তাঁরা স্থাপন করতে চাইছেন। 

৪) এর পাশাপাশি পুজোর সময় তাঁদের এই আন্দোলন তাঁরা কীভাবে এগিয়ে নিয়ে যেতে চান, এই সম্পর্কে একগুচ্ছ পরিকল্পনা আজকের গণ-সমাবেশের মঞ্চ থেকে ঘোষণা করতে চলেছেন।

এদিকে আগের দিনই মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছিলেন তাঁরা। বেশিরভাগ দাবিই পূরণ হয়নি বলে অভিযোগ। গত ১৯ তারিখের বৈঠকের ৭ দফা দাবির কথা স্মরণ করিয়ে ফের মুখ্যসচিবকে ইমেল পাঠান জুনিয়র ডাক্তাররা (Junior Doctors Protest)। চিঠিতে দ্রুত পদক্ষেপের আর্জি জানিয়েছেন তাঁরা।

ফের মুখ্যসচিবকে ইমেল করলেন জুনিয়র ডাক্তাররা। ১৯ সেপ্টেম্বরের বৈঠকের ৭ দফা দাবির কথা স্মরণ করিয়ে মুখ্যসচিবকে ইমেল পাঠিয়েছেন তাঁরা। চিঠিতে উল্লেখ, থ্রেট কালচারে অভিযুক্তদের বিরুদ্ধে কেন্দ্রীয় স্তরে ও প্রতি কলেজে তদন্ত কমিটি গঠন করা, দ্রুত কলেজ কাউন্সিলের বৈঠক ডেকে গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সংসদ নির্বাচন এবং থ্রেট কালচারের মদতদাতা রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সদস্যদের বিরুদ্ধে ৭ দিনের মধ্যে পদক্ষেপ করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সব মেডিক্যাল কলেজ ও হাসপাতালে টাস্কফোর্স গঠন করার পাশাপাশি, ৭ দিনের মধ্যে র‍্যাগিং বিরোধী কমিটি, হস্টেল কমিটি, হাউস স্টাফ সিলেকশন কমিটি গঠন করতে হবে। স্বচ্ছ পদ্ধতিতে বদলির দাবি স্মরণ করিয়ে মুখ্যসচিবকে চিঠি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা।

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
West Bengal News Live : দুর্ঘটনায় মৃত ৩ জনের পরিবারপিছু ১০ লক্ষ টাকা করে সাহায্যের ঘোষণা রেলের
দুর্ঘটনায় মৃত ৩ জনের পরিবারপিছু ১০ লক্ষ টাকা করে সাহায্যের ঘোষণা রেলের
Shyam Steel : রাজ্যে শিল্পে বিরাট চমক! এবার শ্যাম স্টিলের নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন, কর্মসংস্থান হতে পারে ১০ হাজারের
রাজ্যে শিল্পে বিরাট চমক! এবার শ্যাম স্টিলের নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন, কর্মসংস্থান হতে পারে ১০ হাজারের
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী

ভিডিও

India's First Hydrogen Train : আজ গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা, উদ্বোধন করবেন মোদি
BJP Government in Bengal: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর 'সারপ্রাইজ ভিজিট', ঢুকে পড়লেন ছাত্রীর ছদ্মবেশে
Rath Yatra 2026 : রথের দড়ি টেনে পশ্চিমবঙ্গের 'গৌরবময়' দিন ফিরিয়ে আনার পক্ষে সওয়াল রাজ্যপালের
Puri Rath Yatra 2026 : সৈকত শহরে জনসমুদ্র, দিনভর বৃষ্টি, তবে কমতি নেই আন্তরিকতায়
Riyasat: সাউথসিটি মলের 'রিয়াসত'-এ শুরু হল বর্ষাকালীন 'কাবাব অ্যাফেয়ার'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget