এক্সপ্লোর

RG Kar News: ডাক্তার খুনে তোলপাড়ের মধ্যেই RG Kar-এ মহিলা পিজিটিকে প্রাণনাশ ও মারধরের হুমকির অভিযোগ !

Junior Doctors Rally: 'উই ওয়ান্টি জাস্টিস', 'সবাই মিলে পতাকা ধর, জাস্টিস ফর আরজি কর' ধ্বনিতে মুখরিত হল রাজপথ !

কলকাতা : রাজপথে এখনও আন্দোলনের আঁচ। ন্যায়বিচারের দাবিতে এখনও চলছে আন্দোলন। নিরাপত্তা-সহ একাধিক দাবিতে পুনরায় কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা।ডাক্তার খুনে এই তোলপাড়ের মধ্যেই আরজি কর মেডিক্যালে হুমকির অভিযোগ উঠল। ট্রমা কেয়ার সেন্টারে মহিলা পিজিটিকে প্রাণনাশ ও মারধরের হুমকি দেওয়া হয়েছে। গতকাল রাতে বাইক দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। অভিযোগ, চিকিৎসা চলাকালীন রোগীর সঙ্গে থাকা ব্যক্তিরা মহিলা পিজিটি-র ওপর চড়াও হন। এনিয়ে কলেজ কর্তৃৃপক্ষ ও টালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে আজও জুনিয়র ডাক্তাররা করলেন মহামিছিল । মহালয়ার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল। জুনিয়র ডাক্তারদের সঙ্গে মিছিলে পা মেলালেন অসংখ্য সাধারণ মানুষ। মহামিছিল শেষে ধর্মতলায় মহাসমাবেশ। 'উই ওয়ান্টি জাস্টিস', 'সবাই মিলে পতাকা ধর, জাস্টিস ফর আরজি কর' ধ্বনিতে মুখরিত হল রাজপথ ! জুনিয়র ডক্টর্স ফ্রন্টের ডাকে মিছিলে কার্যত জনজোয়ার নেমে আসে। শামিল হলেন বিভিন্ন পেশার মানুষ। 

পায়ে আঘাত নিয়েই মিছিলে শামিল হন এক জুনিয়র ডাক্তার। তিনি বললেন, "অভয়ার ন্যায়বিচারের ৫৪তম দিন। আজও বিচারহীন। আমার মনে হয়, নিজেদের যা-ই সমস্যা থাকুক, তার থেকেও আজ বেশি দরকার ন্যায়বিচার। আজ মহালয়ার দিন। মা স্বয়ং নেমে এসেছেন মর্ত্যলোকে। আমাদের সঙ্গে এই অসুর নিধরনের কাজে। আজ লড়ছি, লড়ব...বিচার আমরা ছিনিয়ে আনব। সবরকমভাবে আমাদের কটূক্তি করা হচ্ছে। নানা অভিযোগ চাপানো হচ্ছে। আসলে পরিস্থিতিটা কী আপনারা দেখুন। সাগর দত্ত হাসপাতাল, ন্যাশনাল মেডিক্যাল কলেজ...বারাসাত মেডিক্যাল, রামপুরহাট মেডিক্যাল কলেজ, আরজি কর মেডিক্যাল কলেজ ...সব জায়গায় হামলা হচ্ছে আমাদের ওপর। সিকিউরিটি গার্ডের নামে দুটো সিভিক ভলান্টিয়ার। এই অবস্থায় আমরা ডিউটি করি তো কীভাবে করি ! আমরা যে কর্মবিরতিতে গেছি, এই সিদ্ধান্তটা কোনও সাধারণ মানুষের ক্ষতি করতে নিইনি। এইটুকু ভরসা সাধারণ মানুষকে রাখতে বলেছি।"

ভোর দখল থেকে তর্পণ, মহালয়ার দিনও আর জি কর-কাণ্ডের বিচার চেয়ে পথে নামল সাধারণ মানুষ। ঘাটে ঘাটে তর্পণ, তিলোত্তমার বিচারের দাবিতে জলে ভাসল প্রতিবাদের প্রদীপ। প্রবল বৃষ্টির মধ্যেই অভয়ালয়া, রাস্তার ধারে তৈরি হল মানববন্ধন। পুজোয় আছি, উৎসবে নেই, একসুরে গর্জে উঠলেন প্রতিবাদীরা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget