এক্সপ্লোর

RG Kar Case: 'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের

প্রথমে জামিন পেয়েছিলেন খুন ও ধর্ষণ মামলায় আর এবার আর্থিক দুর্নীতির মামলায় যা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন নিহত তরুণী চিকিৎসকের বাবা

কলকাতা: ২০২৪-এর ৮ অগাস্টের ভয়ঙ্কর সেই রাত। যে রাত তাঁদের একমাত্র সন্তানকে কেড়ে নিয়েছিল আর জি মেডিক্যাল কলেজে, কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ। খুন। সেই খুন ধর্ষণের ঘটনা ঘিরে তোলপাড় শুরু হওয়ার মধ্যেই সামনে আসে আর জি মেডিক্যাল কলেজে আর্থিক দুর্নীতির অভিযোগ...

প্রথমে সেই আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতার করা হয় আর জি কর মেডিক্যালসের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এরপর, তরুণী চিকিৎসককে খুন-ধর্ষণ মামলাতেও তাঁকে গ্রেফতার করে CBI। কিন্তু, বছর ২-এর মধ্যে, ২ মামলাতেই জামিন পেয়ে গেলেন সন্দীপ ঘোষ। প্রথমে জামিন পেয়েছিলেন খুন ও ধর্ষণ মামলায় আর এবার আর্থিক দুর্নীতির মামলায় যা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন নিহত তরুণী চিকিৎসকের বাবা। তাঁর স্ত্রী বর্তমানে পানিহাটির বিজেপির বিধায়ক।

এই অবস্থায় বিজেপি সরকারের বিরুদ্ধেই পথে নামার কথা উঠে এল তরুণী চিকিৎসকের বাবার মুখে। শেখর দেবনাথ বলেন, 'লড়াই আমাদের চলতে থাকবে। এই সরকারের সঙ্গে লড়তে হলে, তাও লড়তে হবে। কিছু করার নেই। আমাদের নিজেদের যে সরকার, তাদের সঙ্গে যদি হ্যাঁ, হতে পারে। 
হতেই পারে, সেটা তো বলতে পারছি না। যদি প্রয়োজন পড়ে, আন্দোলন করতে হবে। যদি তারা আমাদের বিচার সুষ্ঠুভাবে বিচার আমাদের প্রথম অগ্রাধিকার'। 

আর জি কর মেডিক্যালসের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জামিন নিয়ে প্রশ্ন তুলেছে বাম-কংগ্রেসও। 

রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, 'আইন তো আবেগের ওপর নির্ভর করে চলে না, আর জামিন পাওয়া কারও অধিকারের ওপরে পড়ে। জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার। এখন বেল পেয়েছেন বলেই, সে অপরাধী নয়, বা তাঁর সঙ্গে অপরাধের দূর দূর পর্যন্ত কোনও সম্পর্ক নেই, এটা তো প্রতিষ্ঠা করা যাবে না'। 

প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী বলেন, 'কী করে এরা জামিন পায়? শুধু আর জি করের নির্যাতিতার পরিবারের মায়ের নয়, বাবার নয়, সারা বাংলার মানুষের কাছে এটাই প্রশ্ন।' 

অভয়ার বাবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য আর তা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির বিধায়ক কৌস্তভ বাগচী বলেন, 'কাকু বোঝাতে চেয়েছেন তাঁরা সবরকম লড়াইয়ের জন্য প্রস্তুত। সরকারের বিরুদ্ধে কেন লড়াই করবে, এই সরকারই তো, বর্তমান সরকার আসার পর থেকে, যা ব্যবস্থা গ্রহণ করেছে, এই ঘটনাগুলোতে, আগের সরকার তো এগুলো নিয়ে কখনও ভাবেনি। আর জি কর কাণ্ডের তদন্ত কোন পথ এগোয়, এখন সেটাই দেখার।' 

 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget