এক্সপ্লোর

RG Kar News: অবসরপ্রাপ্ত IPS, সেনাদের অভিজ্ঞতাও নেবে রাজ্য! হাসপাতালে নিরাপত্তা বৃদ্ধিতে জেলায় জেলায় নির্দেশিকা

RG Kar Security: প্রয়োজনে অবসরপ্রাপ্ত আইপিএস, সেনা, নৌসেনা, বায়ুসেনা অফিসারদের সশরীরে কাজে লাগানোর ভাবনা রাজ্যের। 

সুমন ঘড়াই, কলকাতা: হাইকোর্টের পর কলকাতা পুলিশের ওপর ভরসা রাখতে পারল না সুপ্রিম কোর্টও। এবার আর জি কর মেডিক্যাল কলেজের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দিল সুপ্রিম কোর্ট। সেই আবহেই এবার রাজ্য জুড়ে হাসপাতালগুলিতে নিরাপত্তা বাড়াতে নির্দেশ।                                               

জানা গিয়েছে, জেলায় জেলায় এসপি, সিপি-দের নির্দেশিকা এডিজি আইনশৃঙ্খলার। সেই নির্দেশিকায় বলা হয়েছে, 'জেলায় জেলায় হাসপাতালগুলির নিরাপত্তা বাড়াতে হবে। অবসরপ্রাপ্ত আইপিএস, সেনা, নৌসেনা, বায়ুসেনা অফিসারদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। অবসরপ্রাপ্ত আইপিএস, সেনা, নৌসেনা, বায়ুসেনা অফিসারদের নাম-পরিচয়-ফোন নম্বর সংগ্রহ করে পাঠানোর নির্দেশ। প্রয়োজনে অবসরপ্রাপ্ত আইপিএস, সেনা, নৌসেনা, বায়ুসেনা অফিসারদের সশরীরে কাজে লাগানোর ভাবনা রাজ্যের।                           

এদিন বিভিন্ন বিষয়ে সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নবাণের মুখে পড়ে পুলিশ-প্রশাসন। স্বাধীনতার রাতে মেডিক্যাল কলেজে ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে চিকিৎসকদের আইনজীবীরা বলেন ভাঙচুরের ঘটনার পর, চিকিৎসকরা আতঙ্কিত। তাঁরা নিরাপত্তার অভাব বোধ করছেন। অনেকেই কাজে ফিরতে ভয় পাচ্ছেন। এরপরই উদ্বেগপ্রকাশ করে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় রাজ্য সরকারের উদ্দেশে বলেন, কীভাবে হামলার ঘটনা ঘটল? হাসপাতালে কী করে বহিরাগতরা ঢুকে অবাধে ভাঙচুর চালাল? কোথায় ছিল পুলিশ? কী করছিল তারা? অপরাধের জায়গা সুরক্ষিত রাখা পুলিশের কর্তব্য। তা কেন করেনি পুলিশ? শান্তিপূর্ণ আন্দোলনে কী করে ঢুকে গেল ৭ হাজার দুষ্কৃতী? পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে প্রধান বিচারপতি। 

আরও পড়ুন, সিভিক ভলান্টিয়ার হয়েও কীভাবে এত দাপট? সঞ্জয়ের নাম জিজ্ঞেস করতেই দৌড় ASI-এর

এরপরই তিনি আর জি কর মেডিক্যাল কলেজের নিরাপত্তার দায়িত্ব, CISF-কে দেওয়ার নির্দেশ দেন। আইনশৃঙ্খলা রাজ্য সরকারের এক্তিয়ারভূক্ত বিষয়। কিন্তু এবার রাজ্য়ের রাজধানীর বুকে একটি মেডিক্যাল কলেজের নিরাপত্তার দায়িত্ব বেনজিরভাবে কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দিতে হল সুপ্রিম কোর্টকে। এই ঘটনা তৃণমূল সরকারের কাছে চরম লজ্জার বলে কটাক্ষ করছে বিরোধীরা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget