এক্সপ্লোর

RG Kar News: 'দায় সরকার এড়াতে পারে না, এটা প্রাতিষ্ঠানিক খুন' আরজি কর কাণ্ডের ১০০ দিনে মন্তব্য নির্যাতিতার মায়ের

RG Kar Protest: ভেবেছিলেন এক। হয়েছে আরেক। নভেম্বর আসতে আসতে জীবনটা যে এভাবে তছনছ হয়ে যাবে, স্বপ্নেও ভাবেননি ওঁরা।

কলকাতা: এই মাসেই মা-বাবাকে নিয়ে বেড়াতে যাওয়ার প্ল্যান করেছিলেন। কিন্তু নভেম্বর এলেও, ঘুরতে যাওয়া আর হল না। কারণ যে মেয়েটা যাবতীয় প্ল্যান করেছিল, সেই তো ছুটিতে চলে গেছে তিন মাস আগে। এখন শুধু বিচারের আশায় চোখের জল ফেলছেন নিহত চিকিৎসকের বাবা-মা।

ভেবেছিলেন এক। হয়েছে আরেক। নভেম্বর আসতে আসতে জীবনটা যে এভাবে তছনছ হয়ে যাবে, স্বপ্নেও ভাবেননি ওঁরা। এই মাসেই ঘুরতে যাওয়ার কথা ছিল। কথা ছিল বাবা-মায়ের সঙ্গে খাওয়াদাওয়া, প্রচুর আনন্দ করার। কিন্তু যে এতকিছুর প্ল্যান করেছিল, সে-ই তো চলে গেছে না ফেরার দেশে। ঘরে রয়ে গেছেন শুধু মা-বাবা, আর তাঁদের চোখের জল। নিহত চিকিৎসকের মা বলেন, "নভেম্বর মাসে আমরা অনেক ঘুরব, অক্টোবর তো পুজোতেই কেটে যাবে, বাড়িতে পুজো। নভেম্বর মাসে আমরা অনেক ঘুরব, সব জায়গায় যাব, খাওয়াদাওয়া করব, এইসব প্ল্যান করা ছিল তো। ওগুলো আমি নিতে পারছি না আর ভিতর থেকে।''

৯ অগাস্ট, তাঁদের ডাক্তার মেয়েকে কর্মস্থলেই নির্মমভাবে হত্যা করা হয়েছে। রবিবার সেই আর জি কর-কাণ্ডের ১০০তম দিন। একমাত্র সন্তান হারানোর যন্ত্রণা যে কী, তা এই ১০০ দিনের প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ডে টের পেয়েছেন নিহত চিকিৎসকের বাবা-মা। নিহত চিকিৎসকের মা বলেন, "প্রতিটা মুহূর্ত আর কী ১০০ দিন, ৯৯ দিন, এসব না। প্রতিটা সেকেন্ড আমি গুনে গুনে চলছি। আশা রাখছি বিচারের। এখন এত যন্ত্রণা, এত কষ্টে রয়েছি, যে সেটা বলে বোঝানো যাবে না। নিহত চিকিৎসকের বাবার কথায়, আশা করছি বিচার। এত লোকের চাওয়া কোনওদিন ব্যর্থ যাবে না এবং যেটুকু বুঝতে পারছি, CBI-ও চেষ্টা করছে, আশা করছি একটা ভাল কিছু পাব এবং বিচারব্যবস্থার উপরে তো আস্থা রাখতেই হবে, রাখছি। ১০০ দিনটা ঠিক আমাদের কাছে বড় বিষয় না, ভাল করে তদন্ত হোক এবং যেন বিচারটা পাই। এটাই আমাদের কাছে আশা।''

আর জি কর মেডিক্যালে চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনায় তদন্ত চালাচ্ছে সিবিআই। এখনও পর্যন্ত শুধুমাত্র মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধেই চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। অন্যদিকে সুপ্রিম কোর্টে চলছে শুনানি। মেয়ে হারানো মা-বাবা অবশ‍্য একটাই জিনিসের অপেক্ষায়। বিচার। দোষীর বা দোষীদের কঠোর শাস্তি। নিহত চিকিৎসকের মা বলেন, "সে তো একটা সরকারি হাসপাতালে ছিল, সুরক্ষিত জায়গায় ছিল। আমি তো স্বপ্নেও ভাবিনি, এই দায় তো কোনওভাবেই রাজ্য সরকার এড়াতে পারে না। কারণ এটা প্রাতিষ্ঠানিক খুন। তাকে পরিকল্পনামাফিক মারা হয়েছে। কিছুদিন আগে, রাস্তায় একটা দুর্ঘটনা হয়েছিল তার, তখন সে কত মা মা করে কেঁদেছিল। আর এই চরম যন্ত্রণার সময়, সে যে কত মা মা করে চিৎকার করেছে, আমি তার কাছেও যেতে পারিনি, কিছু করতেও পারিনি। আমি তাকে বাঁচিয়ে রাখতে পারিনি। এই সমাজব্যবস্থার জন্যই আজকে আমার মেয়েটা বলি হয়েছে। এটা রাজ্য সরকার, পুলিশ প্রশাসন কিছুতেই তাদের দায় এড়াতে পারে না এবং আমি বিচার চাই সেই প্রশাসনিক ব্যবস্থার উপরে।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: Saokat Molla: পরীক্ষা না দিয়েই সরকারি চাকরির পক্ষে সওয়াল, তৃণমূল বিধায়কের মন্তব্যে বিতর্ক

সেরা শিরোনাম

Rahul Gandhi: “যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
“যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Kolkata News: হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি
হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি
TMC News: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget