এক্সপ্লোর

Saokat Molla: পরীক্ষা না দিয়েই সরকারি চাকরির পক্ষে সওয়াল, তৃণমূল বিধায়কের মন্তব্যে বিতর্ক

TMC MLA: সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে সম্প্রতি সুপ্রিম কোর্টে কড়া প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য সরকার।

কলকাতা: পরীক্ষা না দিয়েই সরকারি চাকরির পক্ষে সওয়াল করলেন শাসক দলেরই নেতা? সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে আজব দাবি করলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা (Saokat Mollah) । যা নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধী শিবির।

সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে সম্প্রতি সুপ্রিম কোর্টে কড়া প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য সরকার। এবার সেই সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়েই এই মন্তব্য করে বিতর্ক উস্কে দিলেন তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুন থেকে, বাগদায় বিজেপি কর্মীদেরকে খুন ও ধর্ষণের হুমকি, একের পর এক অভিযোগে জড়িয়েছে সিভিক ভলান্টিয়ারদের নাম। ছাত্রনেতা আনিস খানের খুনের ঘটনাতেও গ্রেফতার হয়েছিল এক সিভিক ভলান্টিয়ার। আর জি কর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অবধি সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এই পরিস্থিতিতে সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ নিয়ে মন্তব্য করে বিতর্ক বাড়ালেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। তিনি বলেন, "আজকে এখানে যারা বসে আছেন তারা বুকে হাত দিয়ে বলুন তো...আমরা কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, কেউ আদিবাসী। স্বাধীনতার পরে আপনারা কখনও দেখেছেন, আমাদের ঘরের ছেলেরা সিভিক পুলিশ হয়েছে, ভিলেজ পুলিশ হয়েছে? কোনও পরীক্ষা চাকরির, কোনও পরীক্ষা না দিয়ে আজ তারা চাকরি পেয়েছে?''

সিভিক ভলান্টিয়ার নিয়োগে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ বিরোধীদের আজকের নয়। এবার খোদ তৃণমূল বিধায়ক যেভাবে কার্যত কৃতিত্ব নেওয়ার কায়দায় পরীক্ষায ছাড়া নিয়োগের কথা বলেছেন, তা লুফে নিয়েছে বিরোধীরা। রাজ্যে সিভিক ভলান্টিয়ার নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। পুলিশ সূত্রে খবর, বিজ্ঞপ্তি বেরনোর পর অফলাইনে আবেদন জমা দেন চাকরিপ্রার্থীরা। তারপর সিভিক ভলান্টিয়ার নিয়োগের ইন্টারভিউ নেওয়ার জন্য কমিটি গঠন করা হয়। সেই বিশেষজ্ঞ কমিটি আবেদনকারীদের ইন্টারভিউ নেয়। সফল হলে মেলে চাকরি। পুলিশ সূত্রে খবর, নিয়ম অনুযায়ী, কোনও ক্রিমিনাল রেকর্ড বা ফৌজদারি মামলা থাকলে সেই প্রার্থী আর সিভিক ভলান্টিয়ারের চাকরি পাবেন না। যদিও আর জি কর-কাণ্ডের শুনানিতে সুপ্রিম কোর্টের সদ্য প্রাক্তন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন। তিনি বলেন, "এটা একটা সুন্দর ব্যবস্থা (সিভিক ভলান্টিয়ার) যেখানে, রাজনৈতিক মদতপুষ্ট ব্যক্তিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিযুক্ত করা হচ্ছে।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: RG Kar News: আরজি কর কাণ্ডের ১০০ দিন; সাইকেল ব়্যালি, মানববন্ধন শহরে, বিচার চেয়ে জ্বলল ১০০ মোমবাতি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget