এক্সপ্লোর

RG Kar News: 'তড়িঘড়ি সৎকারে বিশেষ ভূমিকায় পুরস্কার' সোমনাথ দে পানিহাটির পুরপ্রধান হতেই আক্রমণে অভয়ার পরিবার

Panihati New Chairman Controversy: উত্তর ২৪ পরগনার পানিহাটি পুরসভার নতুন চেয়ারম্যান করা হল সোমনাথ দে-কে।

সমীরণ পাল, পানিহাটি: মলয় রায় পদত্যাগ করা পর, পানিহাটি পুরসভার নতুন চেয়ারম্যান (Panihati New Chairman Controversy) হলেন সোমনাথ দে। যদিও এই সিদ্ধান্তে প্রচণ্ড ক্ষুব্ধ আর জি কর মেডিক্যালের (RG Kar Doctor Death) নিহত চিকিৎসকের পরিবার। মেয়ের দেহ দ্রুত সৎকারের অভিযোগে, সোমনাথ দের ভূমিকা ফের মনে করিয়ে দিল অভয়ার পরিবার। 

মাঠ বিতর্কের জেরে, চাপে পড়ে শেষমেশ পদত্যাগ করেছেন মলয় রায়। তাঁর জায়গায় উত্তর ২৪ পরগনার পানিহাটি পুরসভার নতুন চেয়ারম্যান করা হল সোমনাথ দে-কে। কিন্তু, তৃণমূলের এই সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ আর জি কর মেডিক্যাল কলেজের নিহত চিকিৎসকের মা-বাবা। যাঁরা মেয়ের ধর্ষণ ও খুনের ঘটনার পর, তড়িঘড়ি দেহ সৎকার করার জন্য প্রথম থেকেই এই তৃণমূল কাউন্সিলর সোমনাথ দেকেই দায়ী করছেন। আর এত বিতর্কের পর তাঁকেই পানিহাটি পুরসভার চেয়ারম্য়ান করল তৃণমূল। নিহত চিকিৎসকের বাবা বলেন, "প্রচন্ড ধিক্কার জানাচ্ছি তৃণমূল কংগ্রেসকে। ও (সোমনাথ দে) উপস্থিত ছিল হাসপাতালে, আমার মেয়ের দেহ তাড়াতাড়ি সৎকার করার জন্য, দ্রুত গাড়িতে করে নিয়ে এসেছে।  আমরা যখন টালা থানায়, গ্রিন করিডর করে দেহ এনেছিল সোমনাথ-নির্মল'চুল্লিতে দেহ ঢোকানোর পরেই সোমনাথকে ওয়েল ডান বলেছিলেন নির্মল। আমরা দ্বিতীয়বার ময়নাতদন্ত চাওয়ার পরেও এদের প্রচেষ্টায় আমরা সেই সুযোগ পাইনি। এরা আমাদের সেই সুযোগ নষ্ট করেছে। এটাই তৃণমূলের কালচার।''

যদিও, কোনও অভিযোগকেই গুরুত্ব দিতে নারাজ নতুন চেয়ারম্য়ান সোমনাথ দে। তৃণমূল নেতা বলছেন, "আমি হাতজোড় করছি, এইসব আলোচনায় আসবেন না, আমাদের এখন পরিষেবা দেওয়ার কাজ, পরিষেবা দেব। যাঁর বক্তব্য বিরোধিতা করার তাঁরা বিরোধিতা করবেন।'' এই সিদ্ধান্তের প্রতিবাদে, রবিবার এইচ বি টাউন মোড় থেকে সোদপুর ট্রাফিক মোড় পর্যন্ত মিছিল করবে বিজেপি। সোমনাথ দে-কে চেয়ারম্য়ান করা নিয়ে চাঞ্চল্য়কর অভিযোগ করেছেন বিজেপি নেতা অর্জুন সিং। তাঁর দাবি, "ওকে ২-৩ বার CBI ডেকেছে। ও মমতা বন্দ্যোপাধ্যায়ে নাম যাতে না নেয়, বিনীত গোয়েলের নাম যাতে না নেয়, যে ওর ইনস্ট্রাকশনে আমি পুড়িয়েছি, তার জন্য় ওকে গিফট চেক দেওয়া হবে।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
Rekha Patra: রেখা পাত্রর বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ স্বামী কেশবানন্দের, বিক্ষোভ BJP বিধায়কের অনুগামীদের
রেখা পাত্রর বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ স্বামী কেশবানন্দের, বিক্ষোভ BJP বিধায়কের অনুগামীদের
Mamata Banerjee: নেতাজি মূর্তিতে মাল্যদান করতে গিয়ে আবারও বিক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়, ফের শুনতে হল 'চোর চোর' স্লোগান
নেতাজি মূর্তিতে মাল্যদান করতে গিয়ে আবারও বিক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়, ফের শুনতে হল 'চোর চোর' স্লোগান
Royal Bengal Tiger: ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু, ঘনীভূত উদ্বেগ
ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু, ঘনীভূত উদ্বেগ

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget