এক্সপ্লোর

RG Kar News: 'আন্দোলন চলবে...বিচার আমরা পাবই' লড়াই জারির অঙ্গীকার আরজি কর কাণ্ডে নিহতের বাবা-মায়ের

Kolkata News: কেটে গেছে সাড়ে ৪ মাসের বেশি সময়। ক্যালেন্ডারে পাল্টে গেছে একটা বছর। কিন্তু, আর জি করের নিহত চিকিৎসকের পরিবারের দাবি, তারা এখনও সেই তিমিরেই।

কলকাতা: বিচার এখনও মিলল না। যে প্রশ্নগুলো ঘিরে ধোঁয়াশা, তার কোনও সদুত্তরও এখনও তাদের কাছে নেই। সাড়ে ৪ মাস কেটে গেলেও এমনই দাবি আর জি কর মেডিক্য়ালের নিহত চিকিৎসকের মা-বাবার। এদিন ফের সিবিআইয়ের ভূমিকায় ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।  

কেটে গেছে সাড়ে ৪ মাসের বেশি সময়। ক্যালেন্ডারে পাল্টে গেছে একটা বছর। কিন্তু, আর জি করের নিহত চিকিৎসকের পরিবারের দাবি, তারা এখনও সেই তিমিরেই! বিচার এখনও মিলল না। যে প্রশ্নগুলো ঘিরে ধোঁয়াশা, তার কোনও সদুত্তরও এখনও তাদের কাছে নেই। নিহত চিকিৎসকের মা বলেন, "হাসপাতালের ভিতরের ঘটনা। মুখ্যমন্ত্রী যেদিন আমাদের বাড়িতে এসেছিলেন, সেদিনও বলেছিলাম। বাইরে থেকে কেউ এসে করে যাবে। ভিতরের কেউ কিছু জানবে না। এটা হতে পারে না। ও (সঞ্জয় রায়) জড়িত। কিন্তু, সঙ্গে ভিতরের লোকও জড়িত। এছাড়া এ কাজ ওর পক্ষে করা সম্ভব না। এটা একদম পরিকল্পনামাফিক ঘটানো হয়েছে। আমার মেয়েকে খুন করা হয়েছে। আর জি করে এতগুলো মর্গ রয়েছে, এত তাড়াতাড়ি কেন পোস্টমর্টেম, এরকম একটা সিরিয়াস কেস।''

সম্প্রতি ৪২টি প্রশ্ন তুলে, নতুন করে তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন নিহত চিকিৎসকের মা-বাবা। এরমধ্যেই, জানা গেছে, ঘটনার দিন রাতের সাড়ে ৩ ঘণ্টার CCTV ফুটেজে ধরা পড়েছে ৬৮ বার যাতায়াত। কিন্তু, শিয়ালদা আদালতে চার্জশিটের সঙ্গে সিসিটিভি ফুটেজের যে বিবরণ জমা দিয়েছে CBI, তাতে একমাত্র সঞ্জয় রায়কেই 'identified' বলে উল্লেখ করা হয়েছে। বাকি সবাই 'could not be identified' বলা হয়েছে। অর্থাৎ, সঞ্জয় রায় ছাড়া কাউকে চেনা যায়নি! এই প্রেক্ষাপটে সিবিআইয়ের ভূমিকায় ফের ক্ষোভ উগরে দিয়েছেন নিহত চিকিৎসকের মা-বাবা। নিহত চিকিৎসকের বাবা বলেন, "চেষ্টা করছে না কেউ। কেউ চেষ্টা করছে না। CBI-ও সেই একই। কলকাতা পুলিশ যা করেছিল ওখানে স্ট্যাম্প মেরে ছেড়ে দিয়েছে।'' নির্যাতিতার মায়ের কথায়, "এটা তো রাস্তায় খুন হয়নি আমার মেয়ে। হাসপাতালে একটা কর্তৃব্যরত অবস্থায় আমার মেয়ে একটা ডিপার্টমেন্টের মধ্যে খুন হয়েছে। এটা ভিতরে যারা ডিউটিতে ছিল, তাদের ধরে জিজ্ঞাসাবাদ করলে, CBI তো এখনও ওর সঙ্গে যারা রাতে ৪ জন ছিল, তাদেরই গ্রেফতার করেনি। না গ্রেফতার করলে তারা কি সত্যি কথা বলবে কখনও? চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের ভিতরের লোক ওই বিল্ডিং-এর লোকজন সবাইকে ধরলে সব তারা বলবে।''

তবে, হাল ছাড়তে নারাজ আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের মা-বাবা। নিহত চিকিৎসকের মায়ের কথায়, "আমাদের তো সব হারিয়ে গেছে। কিন্তু বিচারের জন্য যেখানে যেতে হয়, যতদূর যেতে হয়, বিচার আমরা আনবই ছিনিয়ে।'' নিহত চিকিৎসকের বাবা বলছেন, "আন্দোলন এবং লড়াই দু'টোই চলবে। সবাই আন্দোলন করুক, সরকারের উপর চাপ বৃদ্ধি করুক। বিচার আমরা পাবই।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Chinmoy Krishna Das Update:মুক্তি পাবেন সন্ন্যাসী? আগামীকাল চিন্ময়কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
Suvendu Adhikari: আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu On Ananta Maharaj : নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
Voter Card: এবার জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড, ঘটনায় শান্তিপুরে চাঞ্চল্য
এবার জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড, ঘটনায় শান্তিপুরে চাঞ্চল্য

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget