এক্সপ্লোর

Chinmoy Krishna Das Update:মুক্তি পাবেন সন্ন্যাসী? আগামীকাল চিন্ময়কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি

Bangladesh News: চট্টগ্রাম আদালতে চিন্ময়কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি রয়েছে বৃহস্পতিবারই।

কলকাতা: বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে চিন্ময়কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি। মুক্তি পাবেন কি সন্ন্যাসী? উদ্বেগে রয়েছেন অনেকেই। পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের সন্ন্য়াসীরা। অন্যদিকে, তাঁর মুক্তি চেয়ে মাইকেলনগরে গীতা যজ্ঞের আয়োজন করল বিশ্ব সেবাশ্রম সঙ্ঘ। 

জামিন মামলার শুনানি: সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাস কি জেল থেকে মুক্তি পাবেন? জানতে সবার নজর বৃহস্পতিবারের দিকে। চট্টগ্রাম আদালতে চিন্ময়কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি রয়েছে বৃহস্পতিবারই। বাংলাদেশে মৌলবাদীদের হাতে আক্রান্ত হিন্দুদের জন্য় সরব হয়েছিলেন সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাস। ২৫ নভেম্বর রাষ্ট্রদ্রোহের অভিযোগ, তাঁকে গ্রেফতার করে মহম্মদ ইউনূসের পুলিশ। ২৬ নভেম্বর তাঁকে জেল হেফাজতে পাঠায় আদালত। সেই থেকে নানাভাবে তাঁকে জেলে আটকে রেখেছে মহম্মদ ইউনূসের সরকার। আদালত চত্বরে দাঁড়িয়ে প্রকাশ্যে হুমকি, হুঁশিয়ারি দিয়েছে কট্টরপন্থীরা।

সন্ন্যাসীকে আইনি সহায়তা দিতে চাওয়ায়, আক্রান্ত হয়েছেন একের পর এক আইনজীবী। জামিনের শুনানি এগিয়ে আনার আবেদন করেছিলেন সন্ন্য়াসীর আইনজীবীরা। কখনও ওকালতনামা না থাকার কারণ দেখিয়ে কখনও আবার স্থানীয় আইনজীবী না থাকার অজুহাতে সেই আবেদন খারিজ করা হয়েছে। ফলে একমাসের বেশি সময় ধরে জেলে আটকে চিন্ময়কৃষ্ণ দাস। চট্টগ্রামের আদালতে ফের জামিন মামলার শুনানি রয়েছে। আবার পরিকল্পনা করে, প্রতিকূল পরিস্থিতি তৈরি করা হবে না তো? বাংলাদেশে আক্রান্ত হিনদুদের জন্য় সরব, সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাসকে আটকে রাখতে নতুন কোনও ফন্দি আঁটবে না তো মহম্মদ ইউনূসের সরকার? উদ্বেগে রয়েছেন অনেকেই। কলকাতায় ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস বলেন, "আগে এরকম হয়েছে, হামলা হয়েছে, আশঙ্কা আছে, আশা করব, থ্রেট ছাড়া যাতে শুনানি হয়।''

বৃহস্পতিবার সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাসকে মুক্তি না দেওয়া হলে, পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের সন্ন্য়াসীরা। সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সরব হয়েছে গোটা বিশ্বের হিন্দুরা। এই দাবিতে, বুধবার মাইকেলনগরে গীতা যজ্ঞের আয়োজন করে বিশ্ব সেবাশ্রম সঙ্ঘ। অন্যদিকে বুধবারই কলকাতায় এসে পৌঁছেছেন দ্য় গ্লোবাল বেঙ্গলি হিন্দু কোয়ালিশনের সদস্যরা। বাংলাদেশে হিনদু-সহ সংখ্য়ালঘুদের অবস্থা নিয়ে, বিভিন্ন দেশে ঘুরে, প্রচার চালাচ্ছে বাঙালি হিন্দুদের এই সংগঠন। এই পরিস্থিতিতে এদিকে বাংলাদেশে হিন্দু-বিদ্বেষ চলছেই। পুলিশ-সহ অন্যান্য সরকারি চাকরিতে বেছে বেছে হিনদু-সহ সংখ্যালঘুদের বাদ দেওয়ার অভিযোগ উঠেছে মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। বুধবার এর প্রতিবাদে বাংলাদেশ সচিবালয়ের সামনে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Kalighater Kaku Health Update: এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে 'কালীঘাটের কাকু', চার্জগঠন নিয়ে অনিশ্চিয়তা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Suvendu Adhikari on Money Recovery: '১ জেলা থেকে ১৫ হাজার কোটি...', তৃণমূল আমলে বীরভূম কত দুর্নীতি হয়েছে, হিসাব দিলেন মুখ্যমন্ত্রী
'১ জেলা থেকে ১৫ হাজার কোটি...', তৃণমূল আমলে বীরভূম কত দুর্নীতি হয়েছে, হিসাব দিলেন মুখ্যমন্ত্রী
Satabdi Roy: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
অডি, BMW-সহ ২৪২টি গাড়ি! আর কী কী সম্পত্তির মালিক মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল
অডি, BMW-সহ ২৪২টি গাড়ি! আর কী কী সম্পত্তির মালিক মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget