এক্সপ্লোর

RG Kar Doctor's Murder : 'রাজনৈতিক ব্য়াকগ্রাউন্ড আছে, আমারই সমস্যা হয়ে যাবে', কোন প্রভাবশালী ইন্টার্নের দিকে ইঙ্গিত?

RG Kar Protest : বহু চিকিৎসক সহযোগীরই ধারণা, এই ঘটনা একজনের পক্ষে ঘটানো সম্ভব নয়। তাই প্রশ্ন উঠছেই , সেখানে কি আরও কেউ ছিল? নেপথ্য়ে কি আরও কারও হাত রয়েছে?

অরিত্রিক ভট্টাচার্য, সমীরণ পাল,  ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : নির্যাতিতার শরীর জুড়ে আঘাতের চিহ্ন। দু গাল, গলা, ঠোঁটে আঘাত। থাইরয়েড কার্টিলেজ থেঁতলে দেওয়া, ধর্ষণের পর শ্বাসরোধ করে খুন। যৌনাঙ্গ থেকে প্রায় দেড়শো গ্রাম দেহরসের নমুনা সংগ্রহ করা হয়েছে! আরজি কর মেডিক্য়ালে চিকিৎসক খুনের ঘটনায় ময়নাতদন্তের রিপোর্টে এমনই তথ্য় উঠে এসেছে ।  বোঝাই যাচ্ছে বৃহস্পতিবার রাতে কী ভয়াবহ অত্যাচার হয়েছিল তাঁর উপর। 

নেপথ্য়ে কি আরও কারও হাত?

আর জি করের হাড় হিম করা ঘটনায় পুলিশ এখনও অবধি একজনকে গ্রেফতার করেছে। সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। কিন্তু, এখানেই প্রশ্ন উঠছে, ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয়ের পক্ষে কি একা এই ঘটনা ঘটানো সম্ভব? এই রিপোর্ট থেকে বহু চিকিৎসক সহযোগীরই ধারণা, এই ঘটনা একজনের পক্ষে ঘটানো সম্ভব নয়। তাই প্রশ্ন উঠছেই , সেখানে কি আরও কেউ ছিল? নেপথ্য়ে কি আরও কারও হাত রয়েছে?

পড়ুয়া- চিকিৎসকদের বক্তব্য 
ডার্মাটোলজি ডিপার্টমেন্টের এক জুনিয়র রেসিডেন্টের কথায় , 'এটা যে একজনের কাজ না, সেটা তো এখন ময়নাতদন্তের রিপোর্ট বা যা যা তথ্য পাওয়া যাচ্ছে সেটা থেকে খুবই পরিষ্কার বোঝাই যাচ্ছে । আমরা যেটা চাইছি একজন না বহুজন আর কে কে এর পিছনে আছে, সেটা যেন বাইরে আসুক ... কোনও একজন একা মানুষের ক্ষেত্রে এতটা করা সম্ভব নয়।'

রবিবার X হ্যান্ডেলে তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ যে ভাইরাল অডিও পোস্ট করেন, সেখানেও ২ ব্যক্তির কথোপকথনে এই বক্তব্য উঠে আসে। সেখানে এক কণ্ঠকে দাবি করতে শোনা যায়,'  পোস্টমর্টেম রিপোর্টে যেরকম আঘাত আছে দিদির হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয়, কমপক্ষে দুই বা তিন জন। 'তাঁকে আরও বলতে শোনা যায়,' দাদা অনুমান করছি এটা ইন্টার্নের কাজ ... যথেষ্ট রাজনৈতিক ব্য়াকগ্রাউন্ড আছে। তার পরিবারের সদস্য়রাও যথেষ্ট উচ্চপদস্থ ঠিক আছে। নাম নিতে পারব না। কারণ না হলে আমারই সমস্য়া হয়ে যাবে।'

আরও এক আন্দোলনকারী চিকিৎসকের দাবি, কিছু রাঘব বোয়ালকে আড়াল করার জন্য কিছু চুনোপুঁটি মারা হচ্ছে। 

ইতিমধ্যে নির্যাতিতার পরিবারও দাবি করেছে, কলেজের ভেতরের কেউ এর সঙ্গে যুক্ত। সেখান থেকেই পরিষ্কার, এই ঘটনার পিছনে যে একা সঞ্জয় নয়, রয়েছে আরও ব্যক্তি, তেমনটা সন্দেহ করছেন মৃত চিকিৎসকের অভিভাবকও।  

শুক্রবার রাতেই INQUEST অর্থাৎ সুরৎহাল রিপোর্ট উল্লেখ করা হয়েছিল, নিহত চিকিৎসকের শরীরে বহু আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাহলে কে সেই ভেতরের ব্যক্তি ? উত্তর কি মিলবে পুলিশের তদন্তে?    

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

 আরও পড়ুন :

রাত জেগে পাহারায় পড়ুয়ারা, সন্দীপের 'নো এন্ট্রি', অনড়  ন্যাশনাল মেডিক্যাল, আজ দায়িত্ব নিতে এলেই ধুন্ধুমার?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Temple Death : শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
Tarapith Hotel Fire: ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ

ভিডিও

Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget