এক্সপ্লোর

RG Kar Doctor Murder Row : রাত জেগে পাহারায় পড়ুয়ারা, সন্দীপের 'নো এন্ট্রি', অনড় ন্যাশনাল মেডিক্যাল, আজ দায়িত্ব নিতে এলেই ধুন্ধুমার?

Calcutta National Medical College & Hospital Protest - ন্যাশনাল মেডিক্যাল আমাদের ঘরবাড়ি, এখানে সন্দীপ ঘোষকে ঢুকতে দেওয়া হবে না, দাবিতে অনড় পড়ুয়া-চিকিৎসকরা। 

কলকাতা : চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে যত তীব্র হয়েছে আন্দোলন, ততই জোরালো হয়েছে আর জি কর মেডিক্যাল ( R G Kar Medical College ) কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবি। আর সেই ক্রমবর্ধমান চাপের মুখেই সোমবার আর জি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেন সন্দীপ ঘোষ। ইস্তফা দিয়ে তিনি দাবি করেছলেন, 'তিনদিন ধরে সামাজিক মাধ্যমে আমি যে কটূক্তি সহ্য করেছি, আমার পরিবার যে যন্ত্রণা সহ্য করেছে, আমার ছোট ছোট দুটো বাচ্চা যা সহ্য করেছে, তাতে বাবা হিসেবে আমি লজ্জিত'। কিন্তু এরপর কয়ের ঘণ্টা পেরোয়নি, সন্দীপ ঘোষ ফের বহাল অধ্যক্ষ পদে, এবার ন্যাশনাল মেডিক্যাল কলেজে। যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে গর্জে উঠেছে মেডিক্যাল পড়ুয়া , ইন্টার্ন ও জুনিয়র চিকিৎসকরা, সেই সন্দীপ ঘোষকেই ফের প্রিন্সিপাল পদ দেওয়া হল। আর তাতেই বেজায় ক্ষুব্ধ ন্যাশনাল মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। 

RG কর মেডিক্যাল কলেজ থেকে পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে বসানো হয় সন্দীপ ঘোষকে। তাই নিয়ে সোমবার থেকেই উত্তাল হয়েছে ন্যাশনাল মেডিক্যাল কলেজ। অন্যদিকে তাৎপর্যপূর্ণভাবে এবারও আরজি কর মেডিক্যালের পদত্যাগী অধ্যক্ষের পাশে দাঁড়িয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। তিনি সোমবারই বলেন, 'আজকে প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন। বলছিলেন, আমার বাড়িতেও তো বাচ্চারা আছে। যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে, তা আমরা তাঁকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না, আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায়।' এরপরই তাঁকে ন্যাশনাল মেডিক্যালে সরানো হয়। 

সোমবার সন্ধেবেলা ন্যাশনাল মেডিক্যালের আন্দোলনকারী পড়ুয়ারা প্রশাসনিক ভবনের মূল গেটে তালা লাগিয়ে দেন। এই ভবনের একতলায় অধ্যক্ষের ঘর। এরপর রাত পাহারা দেন ন্যাশনাল মেডিক্যাল কলেজের পড়ুয়া-চিকিৎসকরা। অধ্যক্ষের ঘরে ঢোকার গেটে সকালেও ঝুলিয়ে রাখা হয়েছে ‘সন্দীপ ঘোষ ফিরে যাও’ লেখা পোস্টার। ন্যাশনাল মেডিক্যাল আমাদের ঘরবাড়ি, এখানে সন্দীপ ঘোষকে ঢুকতে দেওয়া হবে না, দাবিতে অনড় পড়ুয়া-চিকিৎসকরা।  আন্দোলনকারীদের দাবি, 'সন্দীপ ঘোষ শুধুমাত্র আরজি করের অধ্যক্ষ হিসেবে ব্যর্থ নয়, তিনি অধ্যক্ষ হিসেবেই ব্যর্থ। তাহলে তিনি যদি আরজি করের অধ্যক্ষ না থাকেন, তাহলে অন্য যে কোনও কলেজের অধ্যক্ষ পদেই বা কীভাবে থাকবেন?' 

এখন দেখার মঙ্গলবার এনআরএসে কাজে যোগ দিতে এলে আদৌ সন্দীপ ঘোষ অধ্যক্ষের ঘরে ঢুকতে পারেন কি না। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Abhishek Banerjee: জাল হলফনামার ভিডিও ঘিরে বিতর্ক, অভিষেকের বিরুদ্ধে পুলিশকে কালিমালিপ্ত করার অভিযোগ, দায়ের FIR
জাল হলফনামার ভিডিও ঘিরে বিতর্ক, অভিষেকের বিরুদ্ধে পুলিশকে কালিমালিপ্ত করার অভিযোগ, দায়ের FIR
West Bengal News Live Updates: বিজেপি কর্মীর বউভাতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় হামলা!
বিজেপি কর্মীর বউভাতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় হামলা!
North Dinajpur : এবার উলটপুরাণ পঞ্চায়েতে ! NCPI-এর বিরুদ্ধে একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল সদস্যরা
এবার উলটপুরাণ পঞ্চায়েতে ! NCPI-এর বিরুদ্ধে একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল সদস্যরা
Rahul Gandhi on West Bengal: ‘পশ্চিমবঙ্গে ১০০-র বেশি আসনে ভোটচুরি’, বললেন রাহুল গাঁধী, প্যাঁচে পড়েই ডিলিমিটেশন, দাবি লোকসভার বিরোধী দলনেতার
‘পশ্চিমবঙ্গে ১০০-র বেশি আসনে ভোটচুরি’, বললেন রাহুল গাঁধী, প্যাঁচে পড়েই ডিলিমিটেশন, দাবি লোকসভার বিরোধী দলনেতার

ভিডিও

Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget