এক্সপ্লোর

RG Kar News: রাতদখল নিয়ে বিতর্কিত মন্তব্য মন্ত্রীর, চরম আক্রমণ সেলিব্রিটিদের, তুমুল শোরগোল

RG Kar Protest TMC News: এবার রাজ্যের আরও এক ক্যাবিনেট মন্ত্রী স্বপন দেবনাথ আন্দোলনকারীদের উদ্দেশে কুৎসিত মন্তব্য করলেন

কলকাতা: রাতদখল করতে গিয়ে রাস্তায় বসে মদ খাচ্ছে মেয়েরা। মা-বাবারা খোঁজ নিয়েছেন, মেয়ে কোথায় যাচ্ছে? ফের তৃণমূলের রোষের মুখে পড়লেন আর জি কর-কাণ্ডের প্রতিবাদীরা। কালনায় সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে রাতদখল কর্মসূচি নিয়ে বিতর্কিত মন্তব্য করেন মন্ত্রী স্বপন দেবনাথ। চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় বিচার চেয়ে পথে নামায় আক্রমণ করেন সেলিব্রিটিদেরও। 

তৃণমূল বিধায়ক ও প্রাণিসম্পদ বিকাশমন্ত্রী বলেছেন, 'একটি জায়গাতে দুটি ছেলে, একটি মেয়ে রাত তখন ২টো...দেখা যাচ্ছে, ২ জন ওখানে বসে বিয়ার খাচ্ছে পুলিশকে জানানো হল, বাবা-মাকে ফোন করা হল যে, রাত ২টোর সময় আপনার মেয়ে কোন রাতজাগা আন্দোলনে গেছে পুলিশ এসে তুলে নিয়ে গেল। কী করব বলুন, আমাদের ছেলেরা যদি না পাহারা দিত, মত্ত অবস্থায় মেয়েটার যদি কিছু হয়ে যেত, তখন তো আবার দায়ী আমাদের করত লোকে।' 

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর পর এবার রাজ্যের আরও এক ক্যাবিনেট মন্ত্রী স্বপন দেবনাথ আন্দোলনকারীদের উদ্দেশে কুৎসিত মন্তব্য করলেন। স্বপন দেবনাথ বলেন, 'বাবা-মা কী জানে না যে, আমার মেয়ে সন্ধেবেলা কোন মদের দোকানে যাচ্ছে? আন্দোলন করুন, আন্দোলনে মোমবাতি জ্বালান, মিছিল করুন, যাই করুন, তাই করুন, কিন্তু অনেক জায়গায় যখন যায়, তখন আপনি খোঁজ করবেন না, আপনার মেয়ে কোথায় গেল? শেষে কিছু হলে দায়-দায়িত্ব এসে আমাদের ঘাড়ে চাপবে।'  


আন্দোলনকারীদের আক্রমণ করতে গিয়ে কার্যত নীতি পুলিশের ভূমিকাতেও অবতীর্ণ হয়েছেন রাজ্য ক্যাবিনেটের এই প্রবীণ সদস্য। তৃণমূল নেতা বলেন, 'আমার এলাকায় আমি দেখেছি একটি দোকানে রাত্রিবেলা মেয়েরা মদ খেতে যায়। খবরটা পাওয়ার পর আমি দু’দিন পরপর রাত্রিবেলায় গেছি যে, কোন মেয়েরা হোটেলে মদ খেতে যায় এটা দেখা দরকার। হোটেলওয়ালাকে বলে এসেছি, এখন থেকে কোনও মহিলা হোটেলে মদ খেতে দেওয়া যাবে না। এটাও তো আমাকে দেখতে হবে, ওই মহিলারা যদি মদ খেতে যায়, যদি কোনও অঘটন ঘটে যায়, তখন কী হবে? সেই জন্য আমাদের পাহারা দিতে হচ্ছে।' 

ক্যাবিনেট মন্ত্রীর মন্তব্যের তীব্র সমালোচনায় সরব হয়েছে বিশিষ্টরা।                     

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalighat TMC On 21 July: “আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
“আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
CM Suvendu Adhikari: ১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Kalighat TMC:কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ
কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget