এক্সপ্লোর

Mamata Banerjee: অনেক অসম্মান করছেন আপনারা, আন্দোলনকারী ডাক্তারদের বললেন মুখ্যমন্ত্রী

RG Kar Protest: শর্ত দিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে ডাক্তাররা, ভিতরে আসতে অনুরোধ মুখ্যমন্ত্রীর (RG Kar Protest)। নারাজ চিকিৎসকেরা।

কলকাতা: আর জি কর কাণ্ডে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বনাম আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের স্নায়ুর যুদ্ধ অব্যাহত। শর্ত দিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে ডাক্তাররা, ভিতরে আসতে অনুরোধ মুখ্যমন্ত্রীর (RG Kar Protest)। নারাজ চিকিৎসকেরা।

যদিও জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলার সময় পাল্টা আক্রমণও করলেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, 'আপনারা যদি মিটিং না করেন তাহলে চিঠি দিলেন কেন? এত অসম্মান কেন করছেন? অনেক অসম্মান করছেন আপনারা। তিনদিন আমি ২ ঘণ্টা করে অপেক্ষা করেছি। আমি যার জন্য আপনাদের কাছে নিজে থেকে গিয়েছিলাম। প্লিজ এইটুকু রেসপেক্ট তো দেবেন।'

মুখ্যমন্ত্রী আরও বলেন, 'আসলে তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে। লক্ষ্মী ভাইবোনেরা আমার। তোমরা মানুষের স্বার্থে এসো। আমার সঙ্গে মিটিং না করতে পারো, তোমরা এক কাপ চা খেয়ে যাও। তোমাদের মিনিটস আমরা করে দেব। মিটিংয়ের মিনিটস করে দেব পুরো। ভিডিওটা আমি আজকে দিতে পারব না, আমি মিনিটস করে দেব। তোমরা ঠিক করো। তোমরা কেউ যদি আসতে চাও, যারা যারা আসতে চাও এসো।'

চিকিৎসকদের আন্দোলনকে সম্মান করেন, জানিয়েছেন মমতা। বলেছেন, 'তোমরা ছোট, আমি বড়। কিন্তু মনে রেখো আমি আন্দোলন করা লোক। আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি। তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম। আমি জানি না কারা এর মধ্যে রয়েছো কারা নেই। আমি তোমাদের বলব, ফরগেট পলিটিক্স। মানুষের স্বার্থে এসো।'

মমতা আরও বলেন, 'তা সত্ত্বেও তোমরা ছোটরা এসেছো। আমি সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। তোমরা এসেছো। যদি মিটিং করতে ইচ্ছে না করে, তোমরা এক কাপ চা খেয়ে যাও। এবং দরকারে তোমরা যারা ভিজেছো, আমার কাছে জামাকাপড় রয়েছে, দিয়ে দিচ্ছি। তোমরা ভিজো না। এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। তোমরা আমার সঙ্গে কথা বলবে বলেছিলে বলেই তোমাদের ডাকা। দেখো আজকে আমি যাওয়ার পর অনুরোধ তোমাদের তরফ থেকে এসেছিল। সেখানে কোথাও লাইভ স্ট্রিমিংয়ের কথা লেখা ছিল না। আমরা লিখিনি, তোমরাও লেখোনি।'     

আরও পড়ুন: পুরুষ-নারী বিভেদ দূর হোক, মহিলাদের উন্নয়নে বিশেষ উদ্যোগ মহম্মদ শামির

সেরা শিরোনাম

CPM-BJP Clash: ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
West Bengal News Live: আজ কালীপুজো, তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
আজ কালীপুজো, তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
Kali Pujo 2026: কাঁধে চড়ে গ্রাম পরিক্রমায় বের হন চার বোন, অভিনব এক কালীপুজোর কাহিনি
কাঁধে চড়ে গ্রাম পরিক্রমায় বের হন চার বোন, অভিনব এক কালীপুজোর কাহিনি

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget