এক্সপ্লোর

RG Kar Protests: গণ ইস্তফা আর জি করের চিকিৎসকদের, অনশনের আড়াই দিন পরও সরকারের তরফে সাড়া না মেলায় সিদ্ধান্ত

Kolkata News: এখনও সাড়া দেয়নি সরকার, তারই প্রতিবাদে গণ ইস্তফার সিদ্ধান্ত চিকিৎসকদের।

কলকাতা: এবার আর জি কর মেডিক্যালের চিকিৎসকদের গণ ইস্তফা। ১০ দফা দাবিতে ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনের আড়াই দিন পার। এখনও সাড়া দেয়নি সরকার, তারই প্রতিবাদে গণ ইস্তফার সিদ্ধান্ত সিনিয়র চিকিৎসকদের। ৫০ জন সিনিয়র চিকিৎসক গণ ইস্তফা দিচ্ছেন বলে খবর। সকালের বৈঠকেই গণ ইস্তফার সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গিয়েছে। স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তাকে চিঠি দিয়ে গণ ইস্তফার কথা জানানোর পাশাপাশি, সরকারকে একদিন সময় দিয়েছেন সিনিয়র চিকিৎসকরা। (RG Kar Protests)

ধর্মতলায় এখনও আমরণ অনশন চলছে জুনিয়র চিকিৎসকদের। ১০ দফা দাবি নিয়ে আড়াই দিন ধরে অনশনে রয়েছেন তাঁরা। পাশাপাশি, আর জি কর হাসপাতালে প্রতীকী অনশনেও বসেছেন বেশ কয়েক জন জুনিয়র চিকিৎসক। আর সেই আবহেই গণ ইস্তফার সিদ্ধান্ত সিনিয়র চিকিৎসকদের। ইস্তফা দিয়েছেন বিভিন্ন বিভাগের অধ্যাপক, বিভাগীয় প্রধান, হাসপাতালে কর্মরত সিনিয়র চিকিৎসকরা। আর জি কর হাসপাতালের চিকিৎসকরা অন্য হাসপাতালের চিকিৎসকদেরও পাশে থাকার আবেদন জানিয়েছেন। (Kolkata News)

এখনও পর্যন্ত ৩০ জনের বেশি চিকিৎসক ইস্তফাপত্রে স্বাক্ষর করেছেন বলে খবর। সিনিয়র চিকিৎসকরা জানিয়েছে, পরিষেবা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছিলাম। কিন্তু বর্তমানে পরিস্থিতি যা, তা রোগী পরিষেবার উপযুক্ত নয়। সেই কারণেই আর চিকিৎসা পরিষেবা দিতে পারছেন না তাঁরা। অনশনকারী জুনিয়র চিকিৎসকদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। সরকারকে দ্রুত পদক্ষেপ করতে হবে বলেও দাবি জানিয়েছেন।

এদিন সকালে সিনিয়র চিকিৎসকরা বৈঠকে বসেন। এর পরই একে একে সকলে ইস্তফা দিতে শুরু করেন। এর আগে, জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতির পথে হেঁটেছিলেন। পরবর্তীতে সেই অবস্থান থেকে সরে এসে ধর্মতলার মোড়ে আমরণ অনশনের পথ বেছে নেন। কিন্তু আড়াই দিন পার হতে চললেও, এখনও সরকার আলোচনার জন্য সদর্থক ভূমিকা নেয়নি বলে অভিযোগ। তাই এবার গণ ইস্তফার পথে হাঁটলেন সিনিয়র চিকিৎসকরা। 

এবিপি আনন্দের মুখোমুখি হয়ে সিনিয়র চিকিৎসকদের মধ্যে একজন বলেন,"এখন জুনিয়র চিকিৎসকদের যে অবস্থা, যে অবস্থায় অনশন চালিয়ে যেতে হচ্ছে, তা কিন্তু সকলের কথা ভেবেই নেওয়া। সেই নিয়ে সরকারের তরফে সদিচ্ছা দেখছি না। ওদের রক্তচাপ কমে যাচ্ছে, রক্তে শর্করার মাত্রা কমছে। সরকারের তরফে কিছু না হওয়ায়, আমরা সিনিয়ররা ওঁদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছি।" এর পরও সরকারের তরফে চেষ্টা না হলে, ব্যক্তিগত ভাবে ইস্তফা দেওয়া হবে বলেও জানিয়েছেন সিনিয়র চিকিৎসকদের একাংশ।

আর এক চিকিৎসক বলেন, "গত দু'মাস ধরে আন্দোলন চলছে। গত তিন দিন ধরে আমাদের ছাত্রছাত্রীরা অনশনরত, তাদের স্বাস্থ্যের অবনতি ঘটছে। আমরাও আর ঠিক থাকতে না পেরে সমবেত ভাবে গণ ইস্তফা দিলাম। তার মানে কাল থেকেই কাজ বন্ধ করে দিলাম, তা নয়। এভাবে হাসপাতাল খালি করে যাব না। গণ ইস্তফার অর্থ হল, প্রশাসনকে বার্তা দেওয়া, যাতে আলাপ-আলোচনায় বসে প্রশাসন। আর জি করেও অনশনে চলছে, উত্তরবঙ্গেও চলছে।"

জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতির ডাক দিলে, এই সিনিয়র চিকিৎসকরাই হাসপাতালে রোগীদের পরিষেবা দিচ্ছিলেন। তাঁদের তত্ত্বাবধানেই কাজ করেন জুনিয়র চিকিৎসকরা। তাই সিনিয়র চিকিৎসকরা ইস্তফা দিলে, হাসপাতালের রোগী পরিষেবা ভেঙে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। পঞ্চমীর দিন জোড়া কর্মসূচিও রয়েছে চিকিৎসকদের। মহামিছিলের পাশাপাশি, সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূচিও চলছে। সেই আবহেই ৫০ জন সিনিয়র চিকিৎসকরা গণ ইস্তফা দেওয়ার পথে হাঁটলেন।

সেরা শিরোনাম

West Bengal Live Updates: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
Weather Update: পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
Nadia News: 'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
CM Suvendu Adhikari:
"বেসরকারি স্কুলগুলিকে ফেরত দিতে হবে বাড়তি ফি..", বৈঠকের পর বড় বার্তা মুখ্যমন্ত্রীর, আরও কী কী সিদ্ধান্তগুলি নেওয়া হল এবার ? পোর্টাল নিয়ে কী জানালেন

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget