এক্সপ্লোর

RG Kar Update : 'থ্রেট কালচার চলবে না', ৫১ জনের ঢোকা বন্ধ হল আরজি করে !

থ্রেট কালচার চালানোর অভিযোগে আরজি কর মেডিক্যালে ঢোকা বন্ধ করা হল ৫১ জনের। এবার তাদের তরফে যুক্তি দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে মঙ্গলবার। 

রাজ্যজুড়ে একাধিক মেডিক্যাল কলেজে থ্রেট কালচার ! আরজি করের পর একের পর এক কলেজ থেকে উঠে আসছে থ্রেট কালচারের অভিযোগ।  গত বুধবার পড়ুয়াদের বিক্ষোভ আন্দোলনের জেরে তুলকালাম বেধেছিল 
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। তারপর চাপে পড়ে পাঁচ দিনের মাথায় পদক্ষেপ করে কলেজ কর্তৃপক্ষ। ছুটিতে পাঠানো হয় পদত্যাগী ডিন, অ্যাসিস্ট্যান্ট ডিন ও এক RMO-কে। সাসপেন্ড করা হয় তিন হাউসস্টাফকে। এবার এই থ্রেট কালচার চালানোর অভিযোগে আরজি কর মেডিক্যালে ঢোকা বন্ধ করা হল ৫১ জনের। এবার তাদের তরফে যুক্তি দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে মঙ্গলবার। 

৫১ জন জুনিয়র ডাক্তারকে তলব করল আরজি কর হাসপাতালের তদন্ত কমিটি। কারা এই ৫১ জন ? জানা গিয়েছে, পড়ুয়া থেকে হাউসস্টাফ-আর জি কর মেডিক্যালে  ৫১ জনের ঢোকায় 'নো এন্ট্রি'জারি করা হয়েছে। এই তালিকায়  আছেন, স্নাতক, স্নাতকোত্তর, হাউস স্টাফ, সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকরা। রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের তরফে এঁদের বিরুদ্ধে থ্রেট কালচার চালানোর অভিযোগ করা হয়। 

বুধবার হাসপাতালের তদন্ত কমিটির সামনে ৫১ জনকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এঁদের বিরুদ্ধে ভয় দেখানো, গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার মতো গুরুতর অভিযোগ রয়েছে। যদি তাঁরা নিজেদের কাজের স্বপক্ষে যুক্তি দিতে চান, নিজেদের নির্দোষ প্রমাণ করতে চান, তাহলে বুধবার তদন্ত কমিটির সামনে হাজিরার দিতে হবে। জানা গিয়েছে এই ৫১ জনই আহাসপাতালে থ্রেট কালচার তৈরি করেছিল। 

এরই মধ্যে আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-ঘনিষ্ঠ অভীক দে ও বিরূপাক্ষ বিশ্বাস-সহ ৩ চিকিৎসকের বিরুদ্ধে মামলা রুজু করেছে কলকাতা পুলিশ। এঁদের মধ্যে অভীক ও বিরূপাক্ষের নাম আগেই বিতর্কে জড়িয়েছিল। এবার তৃতীয় এক চিকিৎসকের নামও উঠে এল। তিনি হলেন চিকিৎসক ও এসএসকেএম হাসপাতালের প্রাক্তনী রণজিৎ সাহা।  বউবাজার থানা সূত্রে খবর, শুধু কলকাতা মেডিক্যাল কলেজ থেকেই অভীক দে, বিরূপাক্ষ বিশ্বাস এবং রণজিৎ সাহার বিরুদ্ধে জুনিয়র ডাক্তারদের ৪৬টি অভিযোগ মিলেছে। প্রত্যেকের বিরুদ্ধেই বয়েজ হস্টেলে ইন্টার্ন চিকিৎসকদের ভয় দেখানোর অভিযোগ রয়েছে। বউবাজার থানা সূত্রে খবর, রানাঘাটের বাসিন্দা এক জুনিয়র ডাক্তারের করা অভিযোগের প্রেক্ষিতে নির্দিষ্ট মামলা রুজু করে, তদন্ত শুরু হয়েছে।         

বৃহস্পতিবার আর জি কর মেডিক্য়ালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ দুই চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস ও অভীক দে-কে সাসপেন্ড করে স্বাস্থ্যভবন। দু'দিনের মাথায় তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করে রাজ্য মেডিক্যাল কাউন্সিলও।  শনিবারই রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বিভিন্ন পদ থেকে সরিয়ে দেওয়া হয় সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভীক দে ও বিরূপাক্ষ বিশ্বাসকে। এরই মধ্যে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বলে পরিচিত অভীক দে-র উপরে নিষেধাজ্ঞা জারি করেছে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগ মুক্ত না হওয়া পর্যন্ত অভীক দে হাসপাতালে প্রবেশ করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্বকাপ ফাইনাল নিয়ে বড় উদ্যোগ রাজ্য সরকারের
বিশ্বকাপ ফাইনাল নিয়ে বড় উদ্যোগ রাজ্য সরকারের
Damayanti Sen : ৪০ ঘন্টার পর উদ্ধার দময়ন্তী সেন! কোথায় ছিলেন বাংলার শ্যুটার ?
Damayanti Sen : ৪০ ঘন্টার পর উদ্ধার দময়ন্তী সেন! কোথায় ছিলেন বাংলার শ্যুটার ?
Rajib Banerjee : কেন তৃণমূল ছেড়েছিলেন শুভেন্দু অধিকারী ? কারণ কী ? জানালেন রাজীব বন্দ্যোপাধ্যায়
কেন তৃণমূল ছেড়েছিলেন শুভেন্দু অধিকারী ? কারণ কী ? জানালেন রাজীব বন্দ্যোপাধ্যায়
BJP NCPI : এবার কি সায়নী, কাকলি, সুদীপরা হয়ে যাবেন BJP সাংসদ? NCPI সরাসরি মিশে যাবে BJP তে?
এবার কি সায়নী, কাকলি, সুদীপরা হয়ে যাবেন BJP সাংসদ? NCPI সরাসরি মিশে যাবে BJP তে?

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget