এক্সপ্লোর

Ritabrata on Abhishek: 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওই সং আছে, গঠন নেই', তীব্র আক্রমণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের

Ritabrata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শদাতা হিসাবে চাইছেন বিরোধী বিধায়করা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন, "সংগঠন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওই সং আছে, গঠন নেই।"

কলকাতা: ইতিমধ্যেই বিদ্রোহের আগুনে ছারখার তৃণমূল। যদিও যে ৫৮ জন বিধায়ক বিরোধী দল হিসাবে বিধানসভায় পৌঁছে গিয়েছে, তাঁরা যদিও বলছেন তাঁদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন, তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁদের পরিষদীয় দলের উপদেষ্টা হিসাবে চাইছেন। যদিও তাঁর মুখে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে।

আরও পড়ুন: ভারতকে টপকে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম শেয়ার বাজার দক্ষিণ কোরিয়ায়, জাদুকাঠি কি কৃত্রিম বুদ্ধিমত্তার হাতে?

তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শদাতা হিসাবে চাইলেও বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনও সম্পর্ক নেই। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন, "আমাদের পরিষদীয় দলের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূর দূরান্ত পর্যন্ত কোনও সম্পর নেই। উনি তো আমাদের পরিষদীয় দলের কেউ নন। আমাদের পরিষদীয় দলের ৩ ভাগের মধ্যে ২ ভাগ বিধায়ক এই দল ঠিক করে মাননীয় স্পিকারকে দিয়েছিলেন। মাননীয় স্পিকার তাতে সম্মতি জানিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের পরিষদীয় দলের কোনও সম্পর্ক নেই। আর আমি তো আগেই বললাম, আমাদের গোটা নীতিই একসঙ্গে চলার। অভিষেক বন্দ্যোপাধ্যায় আর একসঙ্গে চলা ১৮০ ডিগ্রি উল্টোদিকের দুটো শব্দ।"

তারপর আরও ঝাঁঝলো আক্রমণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। তিনি বললেন, "ওই যে বললেন সংগঠন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওই সং আছে, গঠন নেই।"

আরও পড়ুন: পয়লা বৈশাখ নয়, এবার ২০ জুন পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে, ঘোষণা দিলীপ ঘোষের

এ ছাড়াও এদিন তিনি আরও একাধিক ভাবে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, "একটা তদন্ত চলছে, জিজ্ঞাসা চলছে। আমাকে ও সন্দীপন সাহাকে আগামিকাল জিজ্ঞাসাবাদ করবে সিআইডি। কারণ, আমরা যা দেখেছি, যে যারা সেদিনের বৈঠকে ছিলেন না, তাঁদের নামও বড় হাতের অক্ষরে লেখা রয়েছে। আর সেই কারণেই তদন্ত চলছে। আগামিকাল আমাকেও ডাকা হয়েছে। সেই নিয়ে কোনও মন্তব্য করব না। কিন্তু ব্যাপারটা হল, ১৮ তম বিধানসভার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূর দূরান্ত পর্যন্ত কোনও সম্পর্ক নেই। এবং লোকসভার সদস্য হিসাবে তিনি একটি জালি ডকুমেন্ট দিয়ে একটা চিঠি পাঠিয়েছিলেন। এটা লোকসভার স্পিকারের বিশেষাধিকার, হাউসের প্রধান হিসাবে তিনি সিদ্ধান্ত নিতে পারেন। কোনও নির্বাচিত প্রতিনিধি হিসাবে এমন কিছু কেউ করলে, সেটা প্রমাণিত হলে বিধানসভার স্পিকারের মনে হলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভার সদস্যপদ বাতিল করার জন্য লিখতে পারেন।"

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Anant Maharaj: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল সরকার
Anant Maharaj: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল সরকার
Kolkata News: এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে
এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
Nirmal Ghosh Arrested On RG Kar Case:
"এমন কোনও মৃত্যু নেই, যে সেই পরিবারের পাশে গিয়ে আমার বাবা দাঁড়াননি, অভয়ার বেলাতেও তাই..", দাবি নির্মল কন্যার
Advertisement

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget