এক্সপ্লোর

Ritabrata Banerjee: "আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর

Ritabrata Banerjee On TMC: ফের বড় দাবি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা: আমরাই আসল তৃণমূল, ফের দাবি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। এদিন তিনি বলেন, 'অরূপ রায়ের নেতৃত্বাধীন তৃণমূলই আসল তৃণমূল। আর কেউ নিজেদের তৃণমূল বলে দাবি করলে সেটা অবৈধ। আমরা ছাড়া আর কেউ দল পরিচালনা করতে পারবে না। আমরা চাইলে আমাদের সংখ্যা ৭৫-এর বেশি হত।'

 

আরও পড়ুন, তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

দল, লোগো, পার্টি অফিস, ফান্ড সবটাই কি হাতছাড়া হয়ে গেল মমতা বন্দ্য়োপাধ্যায়ের? রবিবার আদালতের রায়ের কপি দেখিয়ে, ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায় দাবি করলেন, আদালত রায় দিয়েছে অরূপ রায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ছাড়া, সবটাই অবৈধ। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায় বলেন, পরিষ্কারভাবে এই রায় বলেছে যে নভোটেল হোটেলে ২২ তারিখ জুন মাসের যে ন্য়াশনাল ওয়ার্কিং কমিটি তৈরি হয়েছিল সেটাই একমাত্র বৈধ এক্সিকিউটিভ বডি। আইনগতভাবে স্বীকৃত একমাত্র বডি, মানে কেউ যদি এখন দাবি করে যে তিনি তৃণমূল কংগ্রেস, আমি এসব আসল, নকল এসব বিতর্কের মধ্য়ে না গিয়ে আদালতের যা পর্যবেক্ষণ, সেখানে পরিষ্কার বলে দেওয়া রয়েছে, অরূপ রায়ের নেতৃত্বাধীন যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, অরূপ রায় যার চেয়ারম্যান এছাড়া অন্য কেউ যদি তৃণমূল কংগ্রেস বলে দাবি করেন সেটা অবৈধ। 
 
জাতীয় কর্ম সমিতি, রাজ্য কমিটির পর, শনিবার সিংহভাগ জেলায় সভাপতিদের নামও ঘোষণা করে দিয়েছে ঋতব্রত-তৃণমূল। অনুব্রত মণ্ডল, রবীন্দ্রনাথ ঘোষ, শান্তনু সেন থেকে জ্যোৎস্না মাণ্ডি। একই দিনে একের পর এক ধাক্কা খেয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আর রবিবার, আলিপুর কোর্টের রায় দেখিয়ে আরও মারাত্মক দাবি করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায় বলেন, পার্টির ফান্ড, পার্টির ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট, পার্টির রেকর্ড এগুলোতে আপনি হস্তক্ষেপ করতে পারবেন না। ব্যবহার করতে পারবেন না। আপনারা সাংবিধানিক অথরিটির কাছে বা স্ট্যাটুটরি অথরিটির কাছে গিয়ে ভিতরে না ঢুকতে পারেন, বাইরে বেরিয়ে যে লম্ফঝম্প করছেন, হাত চালাচ্ছেন এদিকে ওদিকে এগুলো বন্ধ করতে হবে। করা যাবে না। করতে পারেন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম ব্যবহার করে করা যাবে না।

বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ এনিয়ে সোশাল মিডিয়ায় লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সরিয়ে, ছবি বাদ দিয়ে যে বা যারা 'আসল তৃণমূল' সাজছেন, তাঁরা এই মহিলাকে এখনও ঘুরিয়ে ব্যবহার না করে নিজেরা পুরো আলাদা দল গড়ে মানুষের ভোটে জিতে এসে বড় বড় কথা বলছেন না কেন? ফেসবুকে দুএকটা পোস্ট দেখছি, এতকাল পর মমতাদির ছবি ছাড়া স্টিকার, কে কী পদ পেলেন। বিবেক, লজ্জা বলে কিছু নেই? এক একটা নাম দেখুন। মমতাদি মুখ্যমন্ত্রী থাকলে এদের কী কী ভূমিকা ছিল বা হত ভেবে নিন। বাকিটা সময়, মানুষ আর দলের কর্মীদের বিবেচ্য।
 
গত ৩ জুলাই মেট্রোপলিটনের তৃণমূল ভবন নিয়ে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূলের মধ্য়ে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। এই প্রেক্ষাপটে এদিন তৃণমূল ভবন নিয়েও হুঁশিয়ারি দিয়েছেন ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়। বিরোধী দলনেতা  ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায় বলেন, মেট্রোপলিটন-সহ যে কোনও পার্টি অফিসে জোর করে ঢুকতে গেলে এই যে রায় রয়েছে, এই রায়ের ভিত্তিতে আমরা আইনত পদক্ষেপ গ্রহণ করব। এটা আমাদের কথা নয়। এটা কোর্টের রায়।  আইনজীবী অর্ক নাগ বলেন, মমতা বন্দ্যোপাধ্য়ায়ই চেয়ারপার্সন। বিভ্রান্ত করার জন্য এটা করছে। তৃণমূলের কোন্দল যখন চরমে, তখন তা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। সবমিলিয়ে, মমতা বন্দ্য়োপাধ্য়ায় এখন কী করেন সেটাই দেখার। 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget