এক্সপ্লোর

Ritabrata Banerjee Trinamool: উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল ঋতব্রত শিবির; আমরাই তৃণমূল, সভা থেকে হুঙ্কার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের

By Election: একটি সাংবাদিক বৈঠক থেকে প্রার্থী ঘোষণা করে 'ঋতব্রত তৃণমূল'। এ ছাড়াও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন,আগামী ১৬ সেপ্টেম্বর দলীয় নেতৃত্বের উপস্থিতিতে মনোনয়ন জমা দেবেন প্রার্থীরা।

কলকাতা: 'কালীঘাট তৃণমূল' -এর পর এবার উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত শিবিরের নন্দীগ্রামের প্রার্থী হলেন মহম্মদ এতেসামূল হক। অন্যদিকে, রেজিনগরে 'ঋতব্রত তৃণমূল'-এর প্রার্থী হলেন সফিউজ্জামান  শেখ। আমরাই তৃণমূল কংগ্রেস, এদিন বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।                 

আরও পড়ুন: আসন্ন পুর নির্বাচনে NCPI লড়াই করবে বিজেপির প্রতীকে? বিস্ফোরক দাবি কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার

১৪ সেপ্টেম্বর একটি সাংবাদিক বৈঠক থেকে প্রার্থী ঘোষণা করে 'ঋতব্রত তৃণমূল'। এ ছাড়াও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন,আগামী ১৬ সেপ্টেম্বর দলীয় নেতৃত্বের উপস্থিতিতে মনোনয়ন জমা দেবেন প্রার্থীরা। এরপর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, "আমরাই তো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। আমরা তো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকেই প্রার্থী দেব। প্রার্থী আজ ঘোষণা করা হল। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মিটিং হয়েছে। তারপরই আমরা প্রার্থী ঘোষণা করলাম। বাকি কারও দায় দায়িত্ব আমরা নিতে পারব না।"                 

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এদিন বৈঠকে বলেন, "আমরা যেটা বারবার বলেছিলাম, যে ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায়, যেহেতু তিনি এবারের নির্বাচনের জিততে পারেনি, গত বছরের মতোই। এবং খুব দুঃখজনক ভাবে নিজের পাড়ায়, নিজের বুথে, নিজের ওয়ার্ডে, নিজের বিধানসভায় পরাজিত হয়েছেন, তাই আমাদের মনে হয়েছিল অতীতের ধারাবাহিকতা বজায় রেখেই আবার উপনির্বাচনে প্রার্থী হবেন। সেই নন্দীগ্রাম, যেখানে তিনি গত বছর হেরে গিয়েছিলেন। স্বাভাবিক ভাবে আমাদের বক্তব্য ছিল যদি ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হতেন, আমরা আমাদের প্রার্থী পদ ওঁর সমর্থনে তুলে নিতাম। আমরা চাই উনি ভোটে জিতে বিধানসভায় আসুন।"               

আরও পড়ুন: আমেরিকান সংস্থা পারেনি, ক্র্যাশ করেছিল ওয়েবসাইট, তাদেরই রোজ টেক্কা দিচ্ছে IRCTC

কিন্তু কোন প্রতীক আঁকবেন তাঁরা? এখানেও স্পষ্ট বক্তব্য রাখলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, "আমরা জোড়া ফুলের ছবি আঁকব। আমাদের যেটা প্রতীক। সেই প্রতীকই আঁকব। দুটো কেন্দ্রেই, রেজিনগর কেন্দ্রে সফিউজ্জামান  শেখ, ঘাসের উপর জোড়া ফুল, অন্যদিকে নন্দীগ্রামে মহম্মদ এতেসামূল হক, ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে প্রতিদ্বন্দ্বীতা করবেন। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস একক ভাবেই লড়বে।"               

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Advertisement

ভিডিও

Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget